Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
আপনার প্রিয় সাবানই আপনাকে ‘মাসকিটো ম্যাগনেটে’ পরিণত করেছে!

ফিচার

টিবিএস ডেস্ক
11 May, 2023, 02:00 pm
Last modified: 11 May, 2023, 03:04 pm

Related News

  • যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম বংশবিস্তার করল ডেঙ্গু ও জিকা ভাইরাসের বাহক মশা
  • উড়োজাহাজে চড়ে আসা মশার কামড়ে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত ২ কর্মীর মৃত্যু
  • আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • মশা কবে থেকে মানুষের রক্ত পানে অভ্যস্ত হলো?
  • মার্চে চরমে পৌঁছাবে কিউলেক্স মশার উপদ্রব, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

আপনার প্রিয় সাবানই আপনাকে ‘মাসকিটো ম্যাগনেটে’ পরিণত করেছে!

গবেষণা বলছে, মশারা নারকেলের সুগন্ধযুক্ত সাবান এড়িয়ে চলে। সুতরাং সঠিক সাবান নির্বাচন করা গেলে মশার কামড়ের হাত থেকে কিছুটা হলেও নিস্তার সম্ভব।
টিবিএস ডেস্ক
11 May, 2023, 02:00 pm
Last modified: 11 May, 2023, 03:04 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

আমাদের অনেকেরই প্রিয় সাবানের ব্র্যান্ড রয়েছে। এখন জানা যাচ্ছে, মশাদেরও নাকি বিভিন্ন ব্র্যান্ডের সাবান পছন্দ! একটি নতুন গবেষণায় দেখা গেছে, আপনার পছন্দের সাবান অন্যদের তুলনায় বেশি মশাকে আকর্ষণ করতে সক্ষম- তা আপনার ত্বক যতই পরিষ্কার হোক না কেন। খবর গার্ডিয়ানের।  

পূর্ববর্তী কিছু গবেষণা অনুযায়ী, মশা নির্দিষ্ট গন্ধের দিকে তাড়িত হয়, বিশেষত একবার যখন তারা মানুষের ত্বকের গন্ধ শনাক্ত করে।

কিন্তু এবার ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, ডাভ বা সিম্পল ট্রুথ ব্র্যান্ডের সাবান ব্যবহার করলে মশার মতো উপদ্রবকারী কীট ব্যক্তির প্রতি বেশি আকৃষ্ট হয়। এটি আইসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।

স্টাডি ফাইন্ডসের প্রতিবেদনে বলা হয়েছে, মশারা নারকেলের সুগন্ধযুক্ত সাবান এড়িয়ে চলে। ফলত সঠিক সাবান নির্বাচন করা গেলে মশার কামড়ের হাত থেকে কিছুটা হলেও নিস্তার সম্ভব; ম্যালেরিয়া এবং অন্যান্য মশাবাহিত মারাত্মক রোগের বিস্তারও কমবে। 

গবেষণায় নেতৃত্বদানকারী ভার্জিনিয়া টেকের ক্লেমেন্ট ভিনঅগার বলেন, "হয়তো এক ধরনের সাবান ব্যবহারের পর কোনো ব্যক্তি মশাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। আবার বিপরীতক্রমে, অন্য কোনো সাবান ব্যবহারের পর দেখা যাবে, মশারা তার কাছেই ভিড়ছেনা।"

একাধিক পরীক্ষায় দেখা গেছে, ডাভ এবং সিম্পল ট্রুথের সাবান ব্যবহারের পর মশার আকর্ষণ বেড়েছে, অন্যদিকে নেটিভ ব্র্যান্ডের সাবানের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা।

নেটিভের সাবানের প্রতি মশার এমন বিকর্ষণের সম্ভাব্য কারণ হিসেবে ভাবা হচ্ছে এর নারকেলি গন্ধকে। আগেও কিছু প্রমাণ পাওয়া গেছে যে, নারকেল তেল মশার জন্য একটি প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে।

গবেষকদের মতে তাই, এই গরমে এসব 'রক্তচোষা'দের এড়ানো অনেকটাই নির্ভর করছে সঠিক সাবান এবং উপযুক্ত পোশাক বেছে নেওয়ার ওপর।

আসলে কেন কিছু মানুষ মশাকে চুম্বকের মতো আকৃষ্ট করে, আর কেনইবা কাউকে মশা একটি কামড়ও বসায় না, তার পেছনে রয়েছে অনেক তত্ত্ব।

গবেষণাটির সহ-লেখক এবং জীববিজ্ঞানী ক্লোয়ি বলেন, "সাবান ব্যবহার করলেও প্রত্যেকের গায়ের গন্ধ আলাদা। আপনার শারীরবৃত্তীয় অবস্থা, জীবনধারা, খাদ্যাভ্যাস সবকিছুই এখানে প্রভাবক।"

গবেষণার জন্য এক ঘণ্টার ব্যবধানে চারজন স্বেচ্ছাসেবকের ত্বকের ঘ্রাণ তথা বডি অডোর বিশ্লেষণ করা হয়েছিল। তারা ডায়াল, ডাভ, নেটিভ এবং সিম্পল ট্রুথ এই চার ব্র্যান্ডের সাবান ব্যবহার করেন। গবেষকদের দলটি সাবানগুলোর 'সেন্ট প্রফাইল'ও পরীক্ষা করে দেখে।

প্রতিটি অংশগ্রহণকারীরই আলাদা অডোর ছিল, যার মধ্যে কিছু অন্যদের চেয়ে বেশি মশাকে আকৃষ্ট করছিল। সাবান ব্যবহারের পর এই অডোরে পরিবর্তন আসে। 

গবেষণার জন্য স্ত্রী এডিস মশা ব্যবহার করা হয়। উল্লেখ্য, কেবলমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত পান করে থাকে। এসব মশার কামড়ে ডেঙ্গু, পীতজ্বর, চিকুনগুনিয়া এবং জিকার মতো রোগ ছড়াতে পারে।  
 

Related Topics

টপ নিউজ

মশা / মশার কামড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম বংশবিস্তার করল ডেঙ্গু ও জিকা ভাইরাসের বাহক মশা
  • উড়োজাহাজে চড়ে আসা মশার কামড়ে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত ২ কর্মীর মৃত্যু
  • আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • মশা কবে থেকে মানুষের রক্ত পানে অভ্যস্ত হলো?
  • মার্চে চরমে পৌঁছাবে কিউলেক্স মশার উপদ্রব, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net