Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
আপেল খাওয়ার আগে কি মোমের প্রলেপ সরিয়ে নেওয়া উচিৎ? 

ফিচার

টিবিএস ডেস্ক
21 March, 2023, 05:45 pm
Last modified: 21 March, 2023, 05:49 pm

Related News

  • দ্বিগুণ হয়েছে ফল আমদানি, তারপরও রমজানে দাম চড়া
  • সমুদ্রপথে আম-কাঁঠালের বিদেশযাত্রা: কৃষিপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত
  • 'পারফেক্ট' আপেলের খোঁজে ভারতের বিজ্ঞানীরা!
  • ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবিতে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ প্রার্থীদের
  • অপ্রচলিত দেশি ফল নিয়ে ঢাকায় জাতীয় ফল মেলা

আপেল খাওয়ার আগে কি মোমের প্রলেপ সরিয়ে নেওয়া উচিৎ? 

টিকটকের এক ভিডিওতে সতর্ক করে বলা হয়, ফলের ওপরে থাকা মোম খেলে শরীরে ক্যান্সার হতে পারে। তাই খাওয়ার আগে এই ওপরে থাকা মোম সরিয়ে ফেলা উচিৎ। আসলেই কি তা-ই?
টিবিএস ডেস্ক
21 March, 2023, 05:45 pm
Last modified: 21 March, 2023, 05:49 pm

সুপারমার্কেটে থাকা ফলগুলো দেখতে খুবই সুন্দর। নিখুঁত গড়ন, উজ্জ্বলরঙা এবং জ্বলজ্বলে ফলগুলোর বাহ্যিক গড়ন দেখলে এগুলকে যে কেউই নির্দ্বিধায় 'নিখুঁত' বলতে রাজি হয়ে যাবে। তবে প্রায়ই শোনা যায়, এই ফলগুলোর এই উজ্জ্বলতা নকল। এবং আসলেই তাই। প্রথম যখন কেউ জানতে পারে সুপারমার্কেটে থাকা আপেলগুলোর ওপর মোমের প্রলেপ থাকে, তখন সবাই কিছুটা চমকে ওঠে। এবং যখন এই তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় তারা, তখন স্বাভাবিকভাবেই এই আপেলের মোম নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। 

এরকমই ফলের ওপর থাকা মোম নিয়ে সতর্ক করা একটি পোস্ট বেশ কয়েকবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ২০২১ সালে এই বিষয় নিয়ে টিকটকের এক ভিডিওতে ১ লক্ষেরও বেশি লাইক পড়েছে। ভিডিওতে সতর্ক করে বলা হয়, এই মোম খাওয়ার ফলে শরীরে ক্যান্সার হতে পারে। তাই আপেল খাওয়ার আগে ধুয়ে অথবা চামড়া তুলে ফেলে ওপরে থাকা মোম সরিয়ে ফেলা উচিৎ। হয়তো আপেল খাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, কিন্তু এর ফলে ক্যান্সারের ঝুঁকি তো কমছে! নিশ্চয়ই শুনতে ভালো লাগছে? 

টিকটক থেকে স্বাস্থ্য সম্পর্কিত উপদেশ নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ, আর এই ভিডিওটিই এর নিখুঁত একটি উদাহরণ। মোমের ওপরে থাকা প্রলেপ মোটেই কোনো স্বাস্থ্যঝুঁকি নয়, আর এটি আপেলের ওপরে থাকার শক্ত কারণও রয়েছে। 

কেন ফলের ওপর মোমের প্রলেপ দেওয়া হয়?

ফলের ওপর মোম দেওয়ার দুটো মূল কারণ রয়েছে: একটি হলো সংরক্ষণ, আরেকটি উপস্থাপন। প্রত্যেকটি ফলেই একে সংরক্ষণের জন্য প্রাকৃতিক মোম থাকে। একইসাথে বাইরের ব্যাকটেরিয়া-ভাইরাসসহ অণুজীব যেন একে আক্রমণ করতে না পারে, আর ভেতরের ময়েশ্চার যেন বাইরে বের হতে না পারে, সে জন্যই এই প্রাকৃতিক মোম উৎপন্ন হয়। যদি মোমের এই প্রলেপ না থাকে, তবে ফল খুব দ্রুত শুকিয়ে যায়। 

তবে এই ফলগুলোকে যখন বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়, তখন সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়, যাতে করে কোনো ময়লা কিংবা প্রাকৃতিক কিংবা কৃত্রিম কীটনাশক না থেকে যায়। এবং এই ধোয়ার ফলে আপেলের ওপর থেকে সেই প্রাকৃতিক মোমের প্রলেপ উঠে আসে। এই ক্ষতি পূরণের জন্য ধুয়ে ফেলা আপেলগুলোর ওপর মোমের প্রলেপ দেওয়া হয়। 

ছবি: শাটারস্টক

নষ্ট হওয়া আর ময়েশ্চার বের হয়ে যাওয়া থেকে রক্ষা করা এই মোমের ফলে ফলটির খোসা দীর্ঘদিন ধরে ভালো থাকে, যার ফলে এই ফলগুলো দীর্ঘদিন করে স্টোর করে রাখা যায়, এমনকি বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। মোমের ফলে ফলের বাহ্যিক অংশও চকচক করে, যা ক্রেতাদের কাছে ফলটিকে আরও আকর্ষণীয় করে তোলে। 

ফলের ওপর ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের মোম ব্যবহার করা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারনাউবা মোম, যেটি ব্রাজিলের পাম গাছের পাতা থেকে উৎপন্ন হয়। এছাড়াও ক্যান্ডেলিলা নামের আরেক ধরনের মোম ব্যবহার হয়, এটিও মেক্সিকো এবং দক্ষিণ যুক্তরাষ্ট্রের মরুভূমিতে থাকা এক ধরনের গাছ থেকে পাওয়া যায়। 

মোমে ফল ডুবিয়ে প্রলেপ দেওয়া হয়, তবে বেশিরভাগ সময় এর স্প্রে নোজলের মাধ্যমে মোম স্প্রে করা হয়। ফলে লাগানোর আগে এই মোমের সাথে এত বেশি পানি মেশানো হয় যে, এক গ্যালন মোম দিয়ে ১০ হাজার পাউন্ড সাইট্রাসের ওপর প্রলেপ দেওয়া সম্ভব। 

মোম নিয়ে কি দুশ্চিন্তা করা উচিৎ?

মোম নিয়ে অনেকেই বিভিন্নভাবে তাদের দুশ্চিন্তা প্রকাশ করেছেন, এরমধ্যে অনেকেই মনে করেন এই মোম খাওয়ার ফলে শরীরে ক্যান্সার হয়। এবং এর পরিপ্রেক্ষিতেই অনলাইনে অনেক ব্লগ পোস্ট পাওয়া যাবে, যেখানে কীভাবে আপেলের ওপরে থাকা মোম সরিয়ে ফেলতে হবে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে। 

ছবি: শাটারস্টক

অনেকের মতেই, কেবল পানি দিয়ে ধুলেই এই মোম যাবে না, কারণ ওপরের মোম পানিরোধক। তাই ব্রাশ দিয়ে ঘষে ওপরের মোমের কোটিং পরিষ্কার করার উপদেশ দিয়েছেন অনেকে। তাছাড়া বেকিং সোডা দিয়ে ধুয়ে ফেলার পরামর্শও দেন অনেকে। আবার অনেকে আপেলের পুরো খোসাই ফেলে দিতে বলেন, কিন্তু আপেলের অন্যতম স্বাস্থ্যকর অংশটিই হলো এর খোসা। বাস্তবে, এর কোনোটিই করার দরকার নেই, কারণ এই মোম স্বাস্থ্যের জন্য ক্ষকতিকর কিছু নয়। 

যেসব সূত্র থেকে এই আপেলের মোম থেকে ক্যান্সার হওয়ার মতো দাবি করা হয়েছে, তার বেশিরভাগই করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, যাদের কাছে এর কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাছাড়া ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান স্নোপস জানিয়েছে ফলে ব্যবহার করা মোমগুলোতে কোনো ক্যান্সার-উৎপাদনকারী রাসায়নিক নেই। এই মোমগুলো আমাদের শরীর থেকে প্রাকৃতিকভাবে বের হয়ে যায় এবং আমাদের শরীর এই মোম শোষণ করে না।

অনেকেই আবার আশঙ্কা প্রকাশ করে বলেন যে মোমের ফলে হয়তো এই প্রলেপের নিচে কীটনাশক থাকতে পারে। কিন্তু এই উপাদান মোমের প্রলেপ দেওয়ার আগে ধোয়ার সময়ই চলে যাওয়ার কথা। তাই আপনি নিশ্চিন্তে মোমের প্রলেপ দেওয়া আপেল খেতে পারেন। 


সূত্র: দ্য ডেইলি মিল

Related Topics

টপ নিউজ

আপেল / ফল / মোম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • দ্বিগুণ হয়েছে ফল আমদানি, তারপরও রমজানে দাম চড়া
  • সমুদ্রপথে আম-কাঁঠালের বিদেশযাত্রা: কৃষিপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত
  • 'পারফেক্ট' আপেলের খোঁজে ভারতের বিজ্ঞানীরা!
  • ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবিতে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ প্রার্থীদের
  • অপ্রচলিত দেশি ফল নিয়ে ঢাকায় জাতীয় ফল মেলা

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net