Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
সন্তানদের নাচতে শেখায় মৌমাছিরা!

ফিচার

টিবিএস ডেস্ক
10 March, 2023, 06:15 pm
Last modified: 12 March, 2023, 08:33 am

Related News

  • মহাকাশ গবেষণায় ৭৫ ইঁদুর, ১ হাজারেও বেশি ফলমাছি পাঠাচ্ছে রাশিয়া
  • গাছের শব্দে সাড়া দেয় মথ, এড়িয়ে চলে বেশি ‘কোলাহলপূর্ণ’ বৃক্ষ
  • মানুষের মতোই মৌমাছিও পারে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে
  • পতঙ্গ আসলে আলোর প্রতি আকৃষ্ট হয় না, বিভ্রান্ত হয়ে পড়ে: গবেষণা
  • ক্ষুদ্র পতঙ্গের দীর্ঘদিন বেঁচে থাকার রহস্য কী?

সন্তানদের নাচতে শেখায় মৌমাছিরা!

টিবিএস ডেস্ক
10 March, 2023, 06:15 pm
Last modified: 12 March, 2023, 08:33 am
নাচ শেখাটা জরুরি, নইলে পেটে জুটবে না খাবার। ছবি: ফ্রাইডহেম অ্যাডাম

একটা মৌমাছির জীবনে সফল হওয়ার জন্য নাচ শেখাটা অত্যাবশ্যক। কারণ আশপাশে কোথায় মধু বা পরাগরেণু আছে, সে খবর মৌমাছি সঙ্গীদের জানায় নেচে নেচে। অঙ্গভঙ্গির মাধ্যমে মৌমাছিরা মধু বা পরাগরেণুর অবস্থা, দিক, দূরত্ব, এমনকি স্বাদের খবরও জানিয়ে দেয়। খবর দ্য ওয়াশিংটন পোস্ট-এর।

নতুন এক গবেষণায় দেখা গেছে, মৌমাছিরা জন্মগতভাবে নাচে দক্ষ হয় না। ঠিকঠাকমতো নাচার জন্য বাচ্চা মৌমাছিদের রীতিমতো প্রশিক্ষণ দেয় প্রাপ্তবয়স্ক মৌমাছিরা। 

দ্য ওয়াশিংটন পোস্টকে ওই গবেষণার অন্যতম গবেষক, ইউনিভার্সিটি অভ ক্যালিফোর্নিয়ার জীববিজ্ঞানের অধ্যাপক জেমস সি. নিয়েহ বলেন, ঠিকমতো না শিখলে নাচে অনেক ভুলভাল হতে পারে। আর তাতে মধুর উৎস সম্পর্কে ভুল দিকনির্দেশনা পেতে পারে অন্য মৌমাছিরা। কাজেই নাচে ভুল কমানোর জন্য আনাড়িরা অভিজ্ঞ মৌমাছিদের কাছ থেকে প্রশিক্ষণ নেয়।

সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, মৌমাছিসহ অন্যান্য কিছু কীটপতঙ্গ জিনগতভাবে কিছু কাজের দক্ষতা পেয়ে যায় না। এই দক্ষতা তারা অর্জন করে অন্যদের দেখে দেখে, যাকে বলা হয় 'সামাজিক শিক্ষণ'। এ বৈশিষ্ট্য মূলত বানর ও পাখির মতো বড় মস্তিষ্কের প্রাণীর মধ্যে দেখা যায়।

নিয়েহ বলেন, 'এটা আসলেই জটিল যোগাযোগব্যবস্থার সামাজিক শিক্ষণ।'

গবেষণার জন্য নিয়েহ ও তার দল গবেষণাগারে ১০টি কলোনিতে ইউরোপীয় মৌমাছিদের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছেন। এজন্য তাদের মৌমাছির হুলের দংশনও সইতে হয়েছে।

এ গবেষণায় অর্ধেক মৌচাকে বাচ্চা মৌমাছিদেরকে বয়স্কদের নাচানাচি পর্যবেক্ষণ করার সুযোগ দেওয়া হয়। বাকি অর্ধেক মৌচাকে বাচ্চা  মৌমাছিদের নাচ শেখার ব্যবস্থা বন্ধ রাখা হয়।

দড়ি টানছে মৌমাছি। ছবি: সংগৃহীত

পর্যবেক্ষণে দেখা গেছে, অভিজ্ঞ নাচের সঙ্গী পায়নি এমন প্রায় ১০ দিন বয়সি মৌমাছিরা অনেকটা আনাড়িভাবে নেচেছে। অন্যদিকে অভিজ্ঞ নাচের সঙ্গী পাওয়া ১০ দিন বয়সি মৌমাছিরা তুলনামূলক অনেক ভালো ও নিখুঁত নাচ দিয়েছে। 

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আশপাশের খাদ্যের উৎস খুঁজে বের করায় আগের চেয়েও দক্ষ হয়েছে তরুণ মৌমাছিরা। 

মৌমাছিরা অত্যন্ত সুশৃঙ্খল সংঘবদ্ধ সামাজিক জীবনযাপন করে। কিছু বিজ্ঞানী তো মৌচাককে 'সুপারঅর্গানিজম' পর্যন্ত আখ্যা দিয়েছেন।

অ্যারিস্টটল মৌমাছিদের নাচানাচি লক্ষ করেছিলেন। তিন আরও লক্ষ করেন, মৌমাছিরা একই ফুলে বারবার ফিরে আসে। 

১৯৭৩ সালে মৌমাছির নাচের আংশিক অর্থোদ্ধারের জন্য অস্ট্রিয়ান জীববিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ নোবেল জেতেন।

অতি সম্প্রতি বিজ্ঞানীরা মৌমাছিকে দড়ি টানার, এমনকি একে অপরকে ফুটবলের মিনিয়েচার গেম শেখার প্রশিক্ষণও দিয়েছেন।

নিয়েহদের আরেক গবেষণায় দেখা গেছে, কীটনাশকের ব্যাপক ব্যবহার মৌমাছির শেখার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিষের সংস্পর্শে থাকলে এদের কাজেকর্মে ভুলের পরিমাণ বেড়ে যায়।


  • সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

Related Topics

টপ নিউজ

মৌমাছি / মৌমাছির নাচ / পতঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: পিএমও
    ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • মহাকাশ গবেষণায় ৭৫ ইঁদুর, ১ হাজারেও বেশি ফলমাছি পাঠাচ্ছে রাশিয়া
  • গাছের শব্দে সাড়া দেয় মথ, এড়িয়ে চলে বেশি ‘কোলাহলপূর্ণ’ বৃক্ষ
  • মানুষের মতোই মৌমাছিও পারে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে
  • পতঙ্গ আসলে আলোর প্রতি আকৃষ্ট হয় না, বিভ্রান্ত হয়ে পড়ে: গবেষণা
  • ক্ষুদ্র পতঙ্গের দীর্ঘদিন বেঁচে থাকার রহস্য কী?

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের

3
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

5
ছবি: পিএমও
বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net