Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
৬৫ বছর আগে কেনা বাড়িতে এখনও বসবাস করছেন বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট! 

ফিচার

টিবিএস ডেস্ক
05 March, 2023, 04:10 pm
Last modified: 05 March, 2023, 04:26 pm

Related News

  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?

৬৫ বছর আগে কেনা বাড়িতে এখনও বসবাস করছেন বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট! 

২০২০ সালে তিনি নিজের পুরনো বিশ ডলারের ফ্লিপ ফোন পাল্টে একটি আইফোন ১১ কিনেছেন। নিজের সকালের খাবারের পেছনেও কোনোদিন ৪ ডলারের বেশি খরচ করেন না ওয়ারেন বাফেট।
টিবিএস ডেস্ক
05 March, 2023, 04:10 pm
Last modified: 05 March, 2023, 04:26 pm
আমেরিকান বিজনেস ম্যাগনেট ও বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট। ছবি: সিএনবিসি

ফোর্বসের ২০২৩ সালের তালিকা অনুযায়ী তিনি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি। এই মুহূর্তে তার মোট সম্পদের পরিমাণ ১০৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তবুও নিজের মিতব্যয়ীতার জন্য সুপরিচিত আমেরিকান বিজনেস ম্যাগনেট, বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ও সিইও ওয়ারেন বাফেট। এমনকি ৯২ বছর বয়সী এই বিলিয়নিয়ার এখনও তার ৬৫ বছর আগে কেনা বাড়িতেই বসবাস করছেন!

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহাতে পাঁচ বেডরুমের এই বাড়িটি ১৯৫৮ সালে ওয়ারেন বাফেট কিনেছিলেন ৩১ হাজার ৫০০ ডলার দিয়ে, বর্তমানে যা ৩ লাখ ২৯ হাজার ৫০৫ ডলার!

ওয়ারেন বাফেটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সংবাদমাধ্যম সিএনবিসির কর্মী বেকি কুইকের। প্রায়ই বাফেটের নানা সাক্ষাৎকার নিয়ে থাকেন তিনি। তিনি এই বিলিয়নিয়ারের সম্পর্কে বলেন, "উনি একজন প্রকৃত মানুষ। তার এই অকৃত্রিমতার সাথে আর কারো তুলনা হয় না, কারণ তিনি মুখে সেভাবেই জীবনযাপন করেন।"

ওয়ারেন বাফেট নিজের এই বাড়িটিকে সবচেয়ে ভালো একটি স্থান বলে মনে করেন। ২০১০ সালে নিজের শেয়ারহোল্ডারদেরকে পাঠানো এক চিঠিতে বাফেট বলেন, এই বাড়িটিই তার জীবনের তৃতীয় সেরা বিনিয়োগ। (তার শীর্ষ দুই বিনিয়োগ- বিয়ের আংটি)

ছবি: সংগৃহীত

ওয়ারেন বাফেটের নেব্রাস্কার বাড়িটি ৬৫৭০ বর্গফুটের। বার্কশায়ার হ্যাথাওয়ের কর্পোরেট সদর দপ্তর থেকে তার বাড়িটি মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। ১৯২১ সালের আসল কাঠামোগত নকশাতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এ বাড়িতে। জিলো'র আনুমানিক হিসাবে বাড়িটির বর্তমান বাজারমূল্য ১.২ মিলিয়ন ডলার।

তবে খুব শীঘ্রই নিজের প্রিয় বাড়ি বিক্রি করে আরও বিলাসবহুল কোনো বাড়িতে ওঠার পরিকল্পনা নেই বাফেটের। ২০০৯ সালে বিবিসির ইভান ডেভিসকে তিনি বলেছিলেন, "আমি এখানেই সুখে আছি। আমার যদি মনে হয় অন্য কোথাও গিয়ে আমি আরও সুখ পাব, ভাল থাকবো- তখন এই বাড়ি ত্যাগ করবো। এই বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে। শীতকালে এখানে থাকলে উষ্ণ বোধ হয়, আমার গ্রীষ্মকালেও থাকার উপযোগী। আমি এর চাইতে ভালো কোনো বাড়িতে থাকার কথা ভাবতে পারি না।"

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, ১০৬ বিলিয়ন ডলারের চোখ ধাঁধানো সম্পত্তির মালিক হলেও ওয়ারেন বাফেট খুব খরুচে ব্যক্তি নন। খুব বেশিদিন আগের কথা নয়, ২০২০ সালে তিনি নিজের পুরনো বিশ ডলারের ফ্লিপ ফোন পাল্টে একটি আইফোন ১১ কিনেছেন। যদিও বার্কশায়ার হ্যাথাওয়ের সবচেয়ে বড় একটি হোল্ডিং অ্যাপল, তবুও বছরে বছরে আইফোনের মডেল বদলাননি তিনি।

এখানেই শেষ নয়, নিজের সকালের খাবারের পেছনেও কোনোদিন ৪ ডলারের বেশি খরচ করেন না ওয়ারেন বাফেট। বাড়ি থেকে অফিসে যাওয়ার পাঁচ মিনিটের পথে তিনি সাধারণত ম্যাকডোনাল্ড'স থেকে প্রতিদিন একই নাস্তা কিনে নেন। ২.৬১ ডলারে দুটি সসেজ প্যাটি অথবা ২.৯৫ ডলারে একটি ডিম, সসেজ ও পনির অথবা ৩.১৭ ডলারে একটি বেকন, ডিম বা পনির- এই তিনটি আইটেম থেকেই যেকোনো একটি বেছে নেন তিনি নাস্তার জন্য।

২০১৭ সালে এইচবিওর প্রামাণ্যচিত্র 'বিকামিং ওয়ারেন বাফেট'-এ তিনি জানিয়েছিলেন কিভাবে শেয়ারবাজারের ওঠানামা তার নাস্তার আইটেম নির্ধারণে প্রভাব ফেলে।

ওই প্রামাণ্যচিত্রে তিনি বলেছিলেন, "৩.১৭ ডলারে একটি বেকন, ডিম ও পনির পাওয়া যায়...কিন্তু দেখা গেল আজ সকালে শেয়ারবাজার নিম্নমুখী; তখন আমি এটার বদলে ২.৯৫ ডলারে আইটেমটা নেই।" 
 

Related Topics

টপ নিউজ

ওয়ারেন বাফেট / বিলিয়নিয়ার / ফোর্বস / পুরনো বাড়ি / আইফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net