Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ড্রাকুলা বাস্তবে কেমন ছিলেন? সাড়ে পাঁচশ বছর পুরনো চিঠি থেকে বের করা হচ্ছে তার ব্যক্তিগত চরিত্র

ফিচার

টিবিএস ডেস্ক
12 December, 2022, 12:35 pm
Last modified: 12 December, 2022, 12:48 pm

Related News

  • বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন জমাদান কেন্দ্র বাড়ালো রোমানিয়া
  • পোল্যান্ডের পর এবার রাশিয়ান ড্রোন অনুপ্রবেশের অভিযোগ রোমানিয়ার
  • সূর্যের আলো যেভাবে ভ্যাম্পায়ারদের শত্রু হয়ে উঠল
  • বুলগেরিয়া-রোমানিয়া যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা জটিলতার সমাধান
  • ভ্যাম্পায়ার মিথ কোত্থেকে এল?

ড্রাকুলা বাস্তবে কেমন ছিলেন? সাড়ে পাঁচশ বছর পুরনো চিঠি থেকে বের করা হচ্ছে তার ব্যক্তিগত চরিত্র

ব্রাম স্টোকার তার ড্রাকুলার জন্য যার জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, সেই ভ্লাদ ড্রাকুলার লেখা চিঠি থেকে তার ঘাম, আঙুলের ছাপ আর লালার মতো জেনেটিক উপাদান খুঁজে বের করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
12 December, 2022, 12:35 pm
Last modified: 12 December, 2022, 12:48 pm

মে মাসের এক অন্ধকার আর ঝড়ো দিনে, ঠিক ১২৫ বছর আগের যেরকম এক দিনে ব্রাম স্টোকার তার ড্রাকুলা উপন্যাসটি প্রকাশ করেছিলেন, ট্রানসিলভানিয়ার এক পুরনো রুমে দুজন ব্যক্তি ৫০০ বছরেরও বেশি আগের এক ডকুমেন্ট নিয়ে পড়ে আছেন, যার নিচে স্বাক্ষর রয়েছে স্বয়ং ড্রাকুলার। 

গ্লেব আর সভেতলানা জিলবারস্টাইনের উদ্দেশ্য? ব্রাম স্টোকারের ড্রাকুলার জন্য যার জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, সেই ভ্লাদ ড্রাকুলার লেখা চিঠি থেকে তার ঘাম, আঙুলের ছাপ আর লালার মতো জেনেটিক উপাদান খুঁজে বের করা। 

আর এর মাধ্যমে এই দুই 'প্রোটিন ডিটেকটিভ', যারা নিজেদেরকে 'ঐতিহাসিক রসায়নবিদ' হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, ভ্যালাকিয়ান রাজা ভ্লাদ 'দ্য ইমপেলার'-এর মুখের চেহারা কেমন ছিল তা তো বের করতে পারবেনই, একইসাথে তিনি কেমন পরিবেশ বাস করতেন তা-ও বের করা সম্ভব হবে। 

"এটা অদ্ভুত যে ১২৫ বছর আগের ঠিক যেদিন ব্রাম স্টোকার তার ড্রাকুলা উপন্যাস প্রকাশ করেছিলন ঠিক সেদিনই আমরা ড্রাকুলার জেনেটিক উপাদান বের করছি," গ্লেব জিলবারস্টাইন জানালেন। "আমরা এই তারিখ আগে থেকেই নির্ধারণ করে আসিনি। সারারাত ধরে আমরা যখন ঘরে কাজ করছিলাম, তখন বাইরে একাধারে বৃষ্টি পড়ছে, কুকুর ডাকছে আর থেকে থেকে বাজ পড়ছে। এটা খুবই রহস্যময় এক পরিবেশ। কাউন্ট ড্রাকুলা রোমানিয়ান আর্কাইভ থেকে বের হওয়ার জন্য এরকমই এক রাত বেছে নিয়েছেন।"

জিলবারস্টাইনদ্বয়ের মতে, "আমাদের কাজ হলো ঐতিহাসিক বস্তুটি তৈরি করার সময় থেকে বা সেটি কোনো ঐতিহাসিক ব্যক্তি দ্বারা ব্যবহার করার সময় থেকে যে জৈব রাসায়নিক চিহ্নগুলো অবশিষ্ট আছে তা খুঁজে বের করা। যখন কোনো ঐতিহাসিক জৈব রাসায়নিক পাওয়া যায়, আমরা সেগুলো বিশ্লেষণ করা শুরু করি, যার মধ্যে রয়েছে এই রাসায়নিকগুলর বয়স কত এবং এগুলো কী দিয়ে তৈরি। আমরা মূলত প্রোটিন আর মেটাবলাইটগুলো খুঁজে বের করার চেষ্টা করি। কারণ এই অণুগুলো ডিএনএ-র তুলনায় বেশি স্থায়ী এবং যে ঐতিহাসিক ব্যক্তির জৈব রাসায়নিক খুঁজে বের করা হবে তার স্বাস্থ্য, জীবনধারা, তার দেহের পুষ্টি এবং তিনি যে পরিবেশে বাস করেন তা সম্পর্কে বেশি তথ্য দিয়ে থাকে।  

জিলবারস্টাইন দম্পতি কাজাখস্থানে জন্মগ্রহণ করেছেন এবং গত ২৬ বছর ধরে তারা ইসরায়েলের তেল আবিব শহরে কাজ করছেন। ইউনিভার্সিটি অফ মিলানের প্রফেসর পিয়ের জর্জিও রিঘেটির সাথে তারা আবিষ্কার করেছেন এমন এক বিশ্লেষণী পদ্ধতি, যার মাধ্যমে কয়েক শতক আগে মারা যাওয়া ব্যক্তির ব্যবহার করা বস্তু থেকে প্রোটিন বের করে আনা সম্ভব। তাদের প্রথম এক্সপেরিন্টমেকৃত বস্তু ছিল সোভিয়েত লেখক মিখাইল বুলগাকভের লেখা 'দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা'র আসল পাণ্ডুলিপি।

গ্লেব জিলবারস্টাইন জানান,"আমরা বুলগাকভের পাণ্ডুলিপি থেকে মরফিনের ট্রেস খুঁজে পেয়েছি একইসাথে কিডনির ব্যথা নিরাময়ের জন্য প্রোটিন খুঁজে পেয়েছি। এখান থেকে বোঝা যায় তিনি কিডনির ব্যথায় ভুগছিলেন এবং তা থেকে মুক্তির জন্য নেওয়া মাদকের ঘোরে তিনি এটি লিখেছিলেন।"

"বুলগাকভের পর আমরা আন্তন চেখভের মৃত্যুর সময় তার পরিহিত শার্ট এবং তার লেখা শেষ চিঠি বিশ্লেষণ করি। চেখভ যক্ষায় ভুগছিলেন এবং ব্যথা কমানোর জন্য বেশ কিছু ওষুধ খেতেন। তবে তিনি মারা গিয়েছিলেন স্ট্রোক করে। চেখভের পর আমরা জর্জ অরওয়েলের মস্কোতে লেখা চিঠিও বিশ্লেষণ করে যক্ষার প্রমাণ খুঁজে পাই, সেটি স্পেনে থাকাকালীন তার শরিড়ে প্রবেশ করেছিল।"

ভ্লাদ ড্রাকুলার ক্ষেত্রে তারা সিবিউয়ের জনগণের প্রতি ভ্লাদ ড্রাকুলার একটি চিঠির ওপর কাজ করছেন, যেটী বর্তমানে রোমানিয়ার অধীনে। তারিখ ১৪৭৫ সালের ৪ আগস্ট। চিঠিতে মূলত লেখা রয়েছে তিনি খুব দ্রুতই তাদের শহরে এসে বসবাস শুরু করবেন বলে জানিয়েছেন। 

জিলবারস্টাইন জানালেন, "আমাদের বিশ্লেষণের মাধ্যমে আমরা ভ্লাদ ড্রাকুলার একটি জৈব-রাসায়নিক প্রোফাইল দাঁড় করাতে পারবো, যখন তিনি এই চিঠিটি লিখেছিলেন। যার মধ্যে রয়েছে তার স্বাস্থ্য, তিনি কী খেতেন এবং তার আশেপাশের পরিবেশ কেমন ছিল।"

Related Topics

ভ্লাদ দ্য ইমপেলার / রোমানিয়া / ভ্যালাকিয়া / ট্রানসিলভানিয়া / ব্রাম স্টোকার / ড্রাকুলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন জমাদান কেন্দ্র বাড়ালো রোমানিয়া
  • পোল্যান্ডের পর এবার রাশিয়ান ড্রোন অনুপ্রবেশের অভিযোগ রোমানিয়ার
  • সূর্যের আলো যেভাবে ভ্যাম্পায়ারদের শত্রু হয়ে উঠল
  • বুলগেরিয়া-রোমানিয়া যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা জটিলতার সমাধান
  • ভ্যাম্পায়ার মিথ কোত্থেকে এল?

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net