Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
লন্ডনের রাস্তায় নারীদের আক্রমণ করা ১৮ শতকের এক অপরাধীর গল্প

ফিচার

টিবিএস ডেস্ক
31 August, 2022, 06:05 pm
Last modified: 31 August, 2022, 06:03 pm

Related News

  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
  • নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না, হাসিনার নতুন আইনজীবী আমির হোসেন

লন্ডনের রাস্তায় নারীদের আক্রমণ করা ১৮ শতকের এক অপরাধীর গল্প

১৭৮৮ থেকে ১৭৯০ সালের মধ্যে ইংল্যান্ডের সংবাদপত্রগুলোতে একটা খবর নিয়মিত ছাপা হতে লাগল। লন্ডনের রাস্তায় নাকি একটি ‘দানব’ ঘুরে বেড়াচ্ছে; রহস্যময় এক অপরাধী আচমকা কোনো নারীর উরু বা নিতম্বে ছুরি, পিন ইত্যাদি ধারালো বস্তু দিয়ে আঘাত করে পালিয়ে যেত।
টিবিএস ডেস্ক
31 August, 2022, 06:05 pm
Last modified: 31 August, 2022, 06:03 pm

ছবি: ব্রিটিশ লাইব্রেরি

১৭৮৮ থেকে ১৭৯০ সালের মধ্যে ইংল্যান্ডের সংবাদপত্রগুলোতে এক চাঞ্চল্যকর খবর নিয়মিত জায়গা করে নিতে শুরু করলো। লন্ডনের রাস্তায় নাকি একটি 'দানব' ঘুরে বেড়াচ্ছে; রহস্যময় এক অপরাধী আচমকা কোনো নারীর উরু বা নিতম্বে ছুরি, পিন ইত্যাদি ধারালো বস্তু দিয়ে আঘাত করে পালিয়ে যেত।

কখনোবা কোনো নারীকে ছোট একগোছা ফুল শোঁকার আহ্বান জানাতো সে। এরপর সুযোগ বুঝে সেই ফুলের গোছায় লুকানো অস্ত্র দিয়ে ওই নারীকে আঘাত করতো। ধরাছোঁয়ার বাইরে থাকা এ অপরাধীর নাম গণমাধ্যমের কাছে হয়ে গেল 'দ্য মনস্টার'।

সময়ের সাথে সাথে তার আক্রমণের পরিমাণ বাড়তে থাকলেও লন্ডন প্রশাসন এ রহস্যের কোনো কূলকিনারা পেল না। এদিকে নিয়মিত গণমাধ্যমের চাঞ্চল্যকর সংবাদ প্রকাশে শেষ পর্যন্ত এ গোপন অপরাধী চরিত্রটি জনমনে আতঙ্কের কারণ হয়ে উঠলো।

লন্ডনের বাসিন্দা সারা সোফিয়া ব্যাংকস এ অপরাধীকে নিয়ে গবেষণা শুরু করলেন। তিনি এ অপরাধী সংক্রান্ত সংবাদের কাটিং, প্রিন্ট, পোস্টার, বিজ্ঞপ্তি সংগ্রহ করা শুরু করলেন।

এদিকে লন্ডনের গণমাধ্যমগুলো প্রতিটি অপরাধের পর তার রগরগে বর্ণনা দিয়ে সংবাদ প্রকাশ করতে শুরু করলো। এমনকি এসব খবরে দাবি করা হতে শুরু হলো যে অপরাধীটি স্থানীয় কেউ নয়, বরং বিদেশি। তবে তাদের কাছে এ নিয়ে কোনো প্রমাণ ছিল না।

দানবের সন্ধানে

আতঙ্কিত লন্ডনবাসী রাতবিরাতে দলবেঁধে শহরের রাস্তায় পাহারা দিতে শুরু করলো। ধনী ব্যবসায়ী ও বণিকেরা অপরাধী ধরার জন্য মোটা অংকের অর্থ পুরস্কারে ঘোষণা দিলেন। লন্ডনের দেয়ালগুলো ছেয়ে গেলে এক 'রক্তপিপাসু' দানবের সন্ধানে লাগানো পোস্টারে। অনেকে আবার ধারণা করলেন এ অপরাধগুলো কোনো একক ব্যক্তির কাজ নয়।

১০০ পাউন্ড পুরস্কারের ঘোষণা সংবলিত পোস্টার। ছবি: ব্রিটিশ লাইব্রেরি

লন্ডনের পুলিশ বাহিনী, দ্য বাও স্ট্রিট রানার্স, তাদের অপরাধী ধরার চেষ্টার অংশ হিসেবে নিজেরা লাল পোস্টার ছাপাতে শুরু করলো। সেসব পোস্টারে বাড়ির ভৃত্য ও ধোপানিদের বলা হলো তাদের মালিকদের ওপর নজর রাখতে, মালিকদের রুমালে রক্তের দাগ আছে কিনা তা খেয়াল করতে।

অবশেষে সফলতা দেখা গেল। ১৭৯০ সালে দ্য বাও স্ট্রিট রানার্স একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হলো।

গ্রেপ্তারকৃত অভিযুক্ত

যাকে গ্রেপ্তার করা হলো তার নাম রাইনিক উইলিয়ামস, ওয়েলসের বাসিন্দা এক বেকার তরুণ। তার গ্রেপ্তার পর তাকে গণপিটুনি দিতে চেয়েছিল উত্তেজিত জনতা। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করলো কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত উইলিয়ামসকে ছয় বছরের জন্য নিউগেট কারাগারে পাঠনো হয়।

যদিও উইলিয়ামসের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ ছিল না, তবে তার বিচারের পর ওই আক্রমণগুলো বন্ধ হয়ে গিয়েছিল।

লন্ডন মনস্টারবিষয়ক লেখা ও পোস্টারের প্রদর্শনী। ছবি: ব্রিটিশ লাইব্রেরি

আজও ইতিহাসবিদেরা স্পষ্ট জানেন না রাইনিক উইলিয়ামসই প্রকৃত অপরাধী ছিলেন কিনা। ওই আক্রমণকারীর বর্ণনা যা জানা গিয়েছিল, সেগুলোর একটির সঙ্গে আরেকটির মিল ছিল না। আর একটি আক্রমণের জন্য উইলিয়াসের অ্যালিবাইও ছিল।

অনেক ইতিহাসবিদ এটাও মনে করেন, বাস্তবে এ ধরনের কোনো অপরাধী কখনো ছিল না। বরং পুরো ব্যাপারটি ছিল এক ধরনের মাস হিস্টিরিয়া।


  • স্ক্রল ডটকম থেকে অনূদিত

Related Topics

টপ নিউজ

লন্ডন / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
  • নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না, হাসিনার নতুন আইনজীবী আমির হোসেন

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net