Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
কার্ডিওভাসকুলার রোগে মৃত্যুর ঝুঁকি কমাবে পটাশিয়ামযুক্ত লবণ 

ফিচার

টিবিএস ডেস্ক
10 August, 2022, 02:30 pm
Last modified: 10 August, 2022, 02:33 pm

Related News

  • দেশজুড়ে হঠাৎ হামের প্রাদুর্ভাব: সমস্যা কোথায়, করণীয় কী?
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • 'জড়িয়ে ধরার' জাদুকরী ক্ষমতা: মানুষের স্পর্শের রয়েছে যেসব উপকারিতা
  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার

কার্ডিওভাসকুলার রোগে মৃত্যুর ঝুঁকি কমাবে পটাশিয়ামযুক্ত লবণ 

প্রতিবেদনে দেখা গেছে, লবণের বিকল্প কার্ডিওভাসকুলার রোগে মৃত্যুর ঝুঁকি ১৩ শতাংশ এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ১১ শতাংশ ঝুঁকি কমিয়েছে।
টিবিএস ডেস্ক
10 August, 2022, 02:30 pm
Last modified: 10 August, 2022, 02:33 pm
প্রতীকী ছবি

প্রাথমিকভাবে শনাক্ত করা গেলে কার্ডিওভাসকুলার জনিত রোগে মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব, যদি আপনি সাধারণ লবণের বদলে বিকল্প উপাদানযুক্ত লবণ গ্রহণ করে থাকেন। অস্ট্রেলিয়ান এবং চীনা বিশেষজ্ঞদের নতুন গবেষণায় এমনটি দাবি করা হয়েছে।

জর্জ ইন্সটিটিউট ফর গ্লোবাল হেলথের নির্বাহী পরিচালক এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের (ইউএনএসডব্লিউ) মেডিসিনের অধ্যাপক ব্রুস নি'ল বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, লবণের বিকল্প, যেখানে সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে পটাসিয়াম ক্লোরাইড রয়েছে,  তা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে পারে।

তিনি বলেন, "উচ্চ রক্তচাপ অকাল মৃত্যুর বড় কারণ আর উচ্চ সোডিয়াম এবং কম পটাসিয়ামযুক্ত খাবার রক্তের চাপ বাড়িয়ে দেয়ার পেছনে দায়ী।"

বুধবার হার্ট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, লবণের বিকল্প কার্ডিওভাসকুলার রোগে মৃত্যুর ঝুঁকি ১৩ শতাংশ এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ১১ শতাংশ ঝুঁকি কমিয়েছে।

গবেষণা দলটিতে চীনের হারবিন মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরাও ছিলেন। তারা গত বছর চীনের গ্রামাঞ্চলে ২০ হাজার লোকের উপর গবেষণা চালান। এদের অর্ধেক তাদের খাবারে বিকল্প লবণ এবং বাকি অর্ধেক নিয়মিত লবণ ব্যবহার করে।

তবে গবেষকরা নিশ্চিত ছিলেন না যে, চীনের পাশাপাশি বিশ্বের অন্যান্য অংশেও একই রকমভাবে এই ফলাফল প্রযোজ্য হবে কিনা।

এই প্রশ্নের উত্তর পেতে দলটি ২০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা থেকে নেওয়া তথ্যের মাধ্যমে লবণের বিকল্প এবং মৃত্যুঝুঁকি হ্রাসের মধ্যে সংযোগ বের করে।

সেখান থেকেও নিশ্চিত হওয়া যায় যে, মানুষের বয়স, ওজন, লিঙ্গ বা জাতি নির্বিশেষে পটাসিয়াম রক্তের চাপ কমাতে পারে।

"এটা সত্যি যে পটাসিয়ামযুক্ত লবণ সোডিয়াম লবণের চেয়ে কিছুটা ব্যয়বহুল কিন্তু এর ব্যবহারে স্বাস্থ্যগত যে সুফল পাওয়া যাবে তার মূল্য কিন্তু আরও ওপরে", বলেন নি'ল।

"আমরা এর আগেও দেখেছি কীভাবে জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে লবণের উৎপাদন পর্যায়ে  পরিবর্তন নিয়ে আসা যায়। উদাহরণ হিসেবে আয়োডিনযুক্ত লবণের কথা বলা যায়। থাইরয়েড গ্রন্থির রোগ প্রতিরোধের জন্য এই লবণের ব্যবহার চালু হয়। একইভাবে নিশ্চয়ই সোডিয়াম ছেড়ে পটাশিয়াম যুক্ত লবণ খাওয়া শুরু করা যেতে পারে।"   
 
 

 
 

Related Topics

টপ নিউজ

লবণ / আয়োডিনযুক্ত লবণ / স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • দেশজুড়ে হঠাৎ হামের প্রাদুর্ভাব: সমস্যা কোথায়, করণীয় কী?
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • 'জড়িয়ে ধরার' জাদুকরী ক্ষমতা: মানুষের স্পর্শের রয়েছে যেসব উপকারিতা
  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net