Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
৩০ বছর ধরে তিনগুণ হারে বাড়ছে দক্ষিণ মেরুর তাপমাত্রা

ফিচার

টিবিএস ডেস্ক
30 June, 2020, 05:25 pm
Last modified: 30 June, 2020, 05:34 pm

Related News

  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বয় জরুরি: অর্থ উপদেষ্টা
  • জলবায়ু পরিবর্তনের থাবায় এবার বিপন্ন কলা!

৩০ বছর ধরে তিনগুণ হারে বাড়ছে দক্ষিণ মেরুর তাপমাত্রা

১৯৮৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত গত ৩০ বছরে দক্ষিণ মেরুর তাপমাত্রা ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। প্রতি এক যুগে তাপমাত্রা বেড়েছে গড়ে শূন্য দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গড়ের তিনগুণ।
টিবিএস ডেস্ক
30 June, 2020, 05:25 pm
Last modified: 30 June, 2020, 05:34 pm
এন্টার্কটিকায় অবস্থিত ইউএস এমুন্ডসেন-স্কট সাউথ পোল স্টেশন।

বিশ্বজুড়ে যে হারে তাপমাত্রা বাড়ছে তার চেয়েও তিনগুণ হারে দক্ষিণ মেরুর তাপমাত্রা বাড়ছে। আর এর বড় ধরণের প্রভাব পড়বে এন্টার্কটিকা মহাদেশের বরফ গলে যাওয়া, সমুদ্রের প্রাণীজগত এবং সমুদ্রের পানির স্তরের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে।

সম্প্রতি নেচার ক্লাইমেট চেইঞ্জ সাময়িকীতে প্রকাশিত নতুন একটি গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

বিশ্বের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বরফে ঘেরা মহাদেশ এন্টার্কটিকার উষ্ণতাও যে বাড়ছে তা বহু আগে থেকেই জানতেন বিজ্ঞানীরা। তবে এন্টার্কটিকার কেন্দ্রে অবস্থিত অতি দূরবর্তী স্থান দক্ষিণ মেরুতেও যে এর প্রভাব পৌঁছে যাবে তা বিজ্ঞানীদের ধারণায় ছিলো না। 

এই গবেষণা দলের প্রধান এবং নিউজিল্যান্ডের ওয়ের্লিংটন ইউনিভার্সিটির ক্লাইমেট সাইন্সের অধ্যাপক কাইল ক্লেম বলেন, "বৈশ্বিক উষ্ণতার বিষয়টি যে আসলেই বৈশ্বিক এবং সেটি যে নিজেই দূরবর্তী যে কোনো স্থানেই পৌঁছানোর পথ তৈরি করে নেয়, এটা তারই উদাহরণ।" 

এন্টার্কটিকার অভ্যন্তরের উষ্ণতা পরীক্ষার জন্য বিজ্ঞানী ক্লেম ও তার দল দক্ষিণ মেরুর আবহাওয়া কেন্দ্রের তথ্য উপাত্ত বিশ্লেষণ করেন। তারা দেখেতে পান, ১৯৮৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত গত ৩০ বছরে দক্ষিণ মেরুর তাপমাত্রা ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। প্রতি এক যুগে তাপমাত্রা বেড়েছে গড়ে শূন্য দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গড়ের তিনগুণ।

বিজ্ঞানীরা বলেছেন এই উষ্ণতা বৃদ্ধির মূল কারণ, দক্ষিণ মেরু থেকে কয়েক হাজার মাইল দূরে ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি। গত ৩০ বছর ধরে অস্ট্রেলিয়ার উত্তরে নিরক্ষীয় অঞ্চল এবং পাপুয়া নিউ গিনির কাছাকাছি গ্রীষ্মমন্ডলীয় পশ্চিম প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা বৃদ্ধি ফলে ওই বাতাস দক্ষিণ মেরুতে প্রবাহিত হয়।

বিজ্ঞানী ক্লেম বলেন, "এটা বেশ দুর্গম। এটা এই গ্রহের সবচেয়ে প্রত্যন্ত একটা জায়গা। যেভাবে এন্টার্কটিকের অভ্যন্তরে এই চরম তাপমাত্রা পৌঁছে যাচ্ছে তার তাৎপর্য অত্যন্ত বেশি।"

এন্টার্কটিকা মহাদেশের আরও কয়েকটি অংশে সম্প্রতি কয়েক বছরের মধ্যে তাপমাত্রার বৃদ্ধি রেকর্ড করা হয়, যার ফলাফল হতে পারে ভয়ংকর। তাপমাত্রার ক্রমবর্ধমান পরিস্থিতিতে এই মহাদেশের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে বিশ্বজুড়ে উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাস করা কোটি কোটি মানুষ বিপর্যয়ের মুখোমুখি হবে। 

বিশ্ব আবহাওয়া সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এন্টার্কটিকার বরফ খন্ডে এতো বেশি পরিমাণ পানি আছে যা বিশ্বের সমুদ্রগুলোর পানির পৃষ্ঠতলের উচ্চতা ২০০ ফুট পর্যন্ত বাড়িয়ে দিতে পারবে। 
 
Related Topics

টপ নিউজ

বৈশ্বিক জলবায়ু / জলবায়ু পরিবর্তন / দক্ষিণ মেরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বয় জরুরি: অর্থ উপদেষ্টা
  • জলবায়ু পরিবর্তনের থাবায় এবার বিপন্ন কলা!

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net