Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
২০ হাজার বগি আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করছে ভারতীয় রেলওয়ে

ফিচার

06 April, 2020, 01:15 pm
Last modified: 06 April, 2020, 01:41 pm

Related News

  • ফিকে হচ্ছে মোদির দেখানো উন্নত ভারতের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে বাড়ছে ফারাক
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • জেআরসি’র আওতায় গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব ভারতের, জবাবের আশায় বাংলাদেশ
  • ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: মক্কা চুক্তি নিয়ে আইনমন্ত্রী
  • নেপাল বন্যা: যেভাবে শাড়ি ধরে পাহাড়ে উঠে ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেন ভারতের ২১ তীর্থযাত্রী

২০ হাজার বগি আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করছে ভারতীয় রেলওয়ে

করোনাভাইরাসের জাতীয় দুর্যোগে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ২০ হাজার পুরানো বগিকে ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় বিশেষ ‘আইসোলেশন’ ওয়ার্ডে রূপান্তর করছে। এসব বগিবাহী ট্রেন দেশটির যে কোন প্রান্তে পৌঁছে যেতে পারবে জরুরি প্রয়োজনে।
06 April, 2020, 01:15 pm
Last modified: 06 April, 2020, 01:41 pm
ভারতীয় রেলওয়ে প্রকাশিত আইসোলেশন ওয়ার্ডের চিত্র সম্বলিত হ্যান্ডআউট।

ভারতের প্রধানমন্ত্রী গত ২৫ মার্চ প্রথম দেশজুড়ে টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এই সময় ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ নজিরবিহীন এক ঘোষণায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তাদের যাত্রী পরিবহন সেবা বন্ধ রাখার ঘোষণা দেয়। 

এই ঘোষণার ফলে ১৬৭ বছরের মধ্যে এই প্রথম এশিয়ার প্রাচীনতম রেলওয়ে নেটওয়ার্কটি বন্ধ রয়েছে।

তবে করোনাভাইরাসের জাতীয় দুর্যোগে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ হাত গুটিয়ে বসে নেই, বন্ধের মাঝেই তারা ২০ হাজার পুরানো রেলওয়ে ক্যারেজ বা বগিকে ভাইরাস আক্রান্ত রোগীদের বিচ্ছিন্ন করে রাখার উদ্দেশ্যে 'আইসোলেশন' ওয়ার্ডে রূপান্তর করছে।  

দেশটিতে ভাইরাসে সংক্রমিতদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই এই উদ্যোগের গতিও বেড়েছে।

আউসোলেশন বগির জানালায় মশারি লাগাচ্ছেন দুই কর্মী।

 ভারতীয় রেলওয়ে- বিশ্বের চতুর্থ বৃহৎ রেল সংযোগ পরিচালক এবং দেশটির সবচেয়ে বড় চাকরিদাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সমগ্র ভারতজুড়ে ১২৫টি নিজস্ব হাসপাতাল পরিচালনা করে। তাই ভ্রাম্যমাণ হাসপাতাল শয্যা পরিচালনার সক্ষমতা প্রতিষ্ঠানটির আছে নিঃসন্দেহে।

এই পদক্ষেপ এখন আরও বেশি জরুরি, কারণ গত পহেলা এপিলেই ভারতে কোভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যা ৪ হাজার ২৮৮ জন ছাড়িয়ে যায়। এখন পর্যন্ত এতে মারা গেছেন ১১৭ জন, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্র এই সংখ্যা জানায়। ১৩০ কোটি জনসংখ্যার দেশে এই হার এখনও খুব কম। 

হাসপাতালগুলোও রোগীর চাপে নাজেহাল অবস্থায় পড়েনি। এরপরও সাবধানতার মার নেই, এমন ভাবনা থেকেই দূরদর্শী এবং সময়োচিত পদক্ষেপ নিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ। আগামীদিনে করোনা আক্রান্ত রোগীর চাপ বাড়লে এই ট্রেনগুলো হাসপাতালের ওপর বাড়তি চাপ কমাবে। 

Preparing to Combat Coronavirus: In a novel initiative, Railways has converted train coaches into isolation wards for COVID-19 patients ?

Now, Railways will offer clean, sanitised & hygienic surroundings for the patients to comfortably recover. #IndiaFightsCorona pic.twitter.com/miYO3LOGfN— Piyush Goyal (@PiyushGoyal) March 28, 2020

ভারতের রেলওয়ে মন্ত্রী পীযুষ গয়াল এক টুইট বার্তায় বলেন, এখন থেকে রেলওয়ে পরিষ্কার, জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যসম্মত উপায়ে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার মতো পরিবেশ দিয়ে সহায়তা করবে। 

ভারতীয় রেল নেটওয়ার্কের বিশালতা :

বিশ্ব মহামারির আগে প্রতিদিন ২০ হাজার যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতো ভারতীয় রেলওয়ে। দূরপাল্লা থেকে শুরু করে নানা মহানগরের মাঝে প্রায় ৭ হাজার ৩৪৯টি স্টেশন থেকে এসব ট্রেন ছাড়ত। 

লকডাউনের ফলে ভারত জুড়ে মোট ৬৭ হাজার ৩৬৮ কিলোমিটার রেলপথ এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এটা একত্র করলে তা দিয়ে বিষুবরেখা বরাবর পুরো পৃথিবীকে দেড়বার ঘিরে ফেলা যাবে। বেকার পড়ে আছে হাজার হাজার যাত্রীবাহী ট্রেন, শুধুমাত্র মালবাহী ট্রেনগুলোই চলাচল করছে।  

গোয়াহাটির এক রেলওয়ে কারখানায় আইসোলেশন ওয়ার্ড তৈরির িয়কাজ করছেন এক কর্মী।

এই অবস্থায় ভারতের ১৬টি রেলওয়ে জোন প্রধানদের এক বিশেষ নির্দেশনায় এয়ারকন্ডিশন ব্যবস্থা নেই এবং অব্যবহৃত এমন রেলওয়ে ক্যারেজ (বগি) চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়। এসব বগিকেই হাসপাতালে রুপ দেওয়ার কাজ এখন চলছে। জরুরি অবস্থায় তাৎক্ষনিকভাবে ব্যবহার করা যায় এমন সকল প্রস্তুতি ও চিকিৎসা সরঞ্জাম রাখার ব্যবস্থা করাও হয়েছে। 
 
'প্রথমদফায় ৫ হাজার বগিকে প্রায় রাতারাতি আইসোলেশন ওয়ার্ডে রুপ দেওয়া হচ্ছে। দরকার হলে ৪৮ ঘণ্টার মধ্যে আরও বহু বগিকে রূপান্তর করা সম্ভব হবে।' জানিয়েছেন ভারতীয় রেলওয়ের তথ্য ও প্রচার বিষয়ক পরিচালক রাজেশ দত্ত বাজপাই। 

প্রতিটি বগিতে ১৬ জন করে রোগী স্বচ্ছন্দে থাকতে পারবেন। নার্সদের জন্য থাকবে স্বতন্ত্র থাকার জায়গা। এছাড়াও থাকবে চিকিৎসকের জন্য একটি কেবিন। প্রয়োজনীয় ওষুধপত্র এবং যন্ত্রপাতি মজুদ থাকবে।

সবচেয়ে বড় সুবিধা হলো এই বিশেষ ট্রেনগুলো তৈরি হওয়ার পর সারা ভারতের যেখানে প্রয়োজন সেখানেই বা নিকটবর্তী রেলওয়ে স্টেশনে গিয়ে হাজির হতে পারবে। রেলওয়ের নিজস্ব ডাক্তারের পাশাপাশি যে অঞ্চল থেকে রোগী নেওয়া হবে, সেখানকার স্থানীয় কর্তৃপক্ষও রোগীদের দেখভাল করার জন্য ট্রেনে প্রয়োজনীয় ডাক্তার, নার্স বা স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে পারবেন।  

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / ভারত / ভারতীয় রেলওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ফিকে হচ্ছে মোদির দেখানো উন্নত ভারতের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে বাড়ছে ফারাক
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • জেআরসি’র আওতায় গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব ভারতের, জবাবের আশায় বাংলাদেশ
  • ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: মক্কা চুক্তি নিয়ে আইনমন্ত্রী
  • নেপাল বন্যা: যেভাবে শাড়ি ধরে পাহাড়ে উঠে ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেন ভারতের ২১ তীর্থযাত্রী

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net