Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
১৯৪৮ সালের বাংলাদেশ: পুরনো ভিডিওটি যেভাবে রঙিন হলো

ফিচার

মতিউর রহমান মিশু
14 December, 2020, 11:15 am
Last modified: 14 December, 2020, 01:24 pm

Related News

  • সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল উত্তরার বিমান বিধ্বস্তের দৃশ্য
  • মুরাদনগরে ধর্ষণের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর; ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
  • এয়ারপোর্টে নাচতে গিয়ে ফ্লাইট মিস, সেই নাচই এখন টিকটকে ট্রেন্ড 
  • ক্যাসেটবন্দি পুরোনো স্মৃতিকে নতুন করে দেন তারা!
  • গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে গুলি করে হত্যা, ভিডিও প্রকাশের পর ‘ভুল’ স্বীকার করল ইসরায়েল

১৯৪৮ সালের বাংলাদেশ: পুরনো ভিডিওটি যেভাবে রঙিন হলো

ভিডিওতে দেখা যায়, মানুষ ধুতি, পাজামা- এসব পোশাক পরে ঘোরাফেরা করছে, বাসে যাচ্ছে, রিকশা, সাইকেল চালাচ্ছে, ঘোড়ার গাড়িতে যাচ্ছে, পাট শুকাচ্ছে, বিক্রি করছে।
মতিউর রহমান মিশু
14 December, 2020, 11:15 am
Last modified: 14 December, 2020, 01:24 pm

ইউটিউব ঘুরতে ঘুরতে হোমপেজে একটা ভিডিও দেখতে পেলাম, যার টাইটেল ছিল, '[4k, 60 fps] A Trip Through New York City in 1911.' ভিডিওটাতে চোখ আটকে গেল!

প্রথমত এটি ১৯১১ সালের ভিডিও! যেটি কি না অবশ্যই ফিল্মরোলে করা, সেই ভিডিও দেখছি একদম রঙিন এবং পরিষ্কার, যেন এই যুগে ভিডিও করা। তখন নিজেরই একটা প্রজেক্ট নিতে ইচ্ছা জাগল, আমিও বাংলাদেশের পুরাতন একটি ভিডিও এমন কালার করব, আরও পরিষ্কার করব!

ক্লিপ খুঁজতে লেগে গেলাম। এটি মোটেও সহজ কাজ ছিল না। অনেক খোঁজাখুঁজি করে আর্কাইভ থেকে পেয়ে গেলাম বাংলাদেশের সবচেয়ে পুরোনো ভিডিও, যেটি ১৯৪৮ সালের!

ভিডিওটাতে দেখা যায়, মানুষ ধুতি, পাজামা- এসব পোশাক পরে ঘোরাফেরা করছে, বাসে যাচ্ছে, রিকশা, সাইকেল চালাচ্ছে, ঘোড়ার গাড়িতে যাচ্ছে, পাট শুকাচ্ছে, বিক্রি করছে। এরপর একটু ঘাটাঘাটি করে পেয়ে যাই একটি ডিপ লার্নিং কৃত্তিম বুদ্ধিমত্তা (Deep Learning Artificial Intelligence)। এখানে শুধু কমান্ড দিলেই কম্পিউটার প্রাচীন রেফারেন্সের অনুযায়ী আপনা-আপনি ভিডিও কালার করে।

এরপর ভিডিওটিকে আবার অনেকগুলো ফ্রেমে ভেঙে  গিগাপিক্সেল এআই (Gigapixel AI) সফ্টওয়্যার ব্যবহার করে ক্লিপটাকে ১৪৪পি রেজুলুশন থেকে ফোর-কে রেজুলুশনে নিয়ে যাই। 

ভিডিওটি ছিল ১৫এফপিএস-এর (ফ্রেম পার সেকেন্ড), যার কারণে ভিডিও কেমন যেন ধীরগতির মনে হতো। ১৫এফপিএস থাকে সাধারণত দ্বিমাত্রিক অ্যানিমেশন ভিডিওতে। তবে বাস্তব ভিডিওতে এই ফ্রেমরেট বেমানান লাগে। তাই খুঁজতে খুঁজতে আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা পেয়ে যাই, যা ভিডিওটিকে ৬০এফপিএস-এ রূপান্তর করে।

এই পর্যায়ে এসে ভিডিওটি দেখে নিজেরই ভালো লাগছিল! কত সুন্দর ছিল বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান)!

ভিডিওটিতে কোনো কথা বা আওয়াজ ছিল না; ছিল শুধুই একটি মিউজিক। থ্রিডি সারাউন্ড সাউন্ড যোগ করলাম এডোবি প্রিমিয়ার প্রো (Adobe Premier Pro) ব্যবহার করে। পুরাতন সেই ট্রাক ও বাসের শব্দ, জনসমাগমের শব্দ, ঘোড়ার গাড়ির শব্দ, স্ট্রিমারের শব্দ, পাখির শব্দ, সাইকেল ও রিকশার কলিংবেলের শব্দ।

সবকিছু যোগ করার পর যেন মনে হচ্ছিল, ভিডিওটিতে প্রাণ চলে এসেছে। এগুলো করে সর্বশেষ ভিডিও পেতে সময় লেগেছিল তিনদিনের মত।

যেহেতু একটি কমদামি কম্পিউটার আমার, তাই এসব শেষ হতে এত সময় লাগা। সবকিছু শেষে নিজের কাজের একটি ছাপ বসিয়ে ভিডিওটি ফেসবুকে নিজের প্রোফাইলে আপলোড দিই। সবার এটি পছন্দ হয়ে যায়, তা তাদের সাড়া ও পোস্ট শেয়ার করা প্রমাণ করে দিচ্ছিল! সবার ভালো লাগা দেখে কষ্টটুকু সার্থক মনে হচ্ছিল।

ভবিষ্যতে আরও এমন কাজ করতে চাই।

Related Topics

টপ নিউজ

ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল উত্তরার বিমান বিধ্বস্তের দৃশ্য
  • মুরাদনগরে ধর্ষণের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর; ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
  • এয়ারপোর্টে নাচতে গিয়ে ফ্লাইট মিস, সেই নাচই এখন টিকটকে ট্রেন্ড 
  • ক্যাসেটবন্দি পুরোনো স্মৃতিকে নতুন করে দেন তারা!
  • গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে গুলি করে হত্যা, ভিডিও প্রকাশের পর ‘ভুল’ স্বীকার করল ইসরায়েল

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net