Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
স্বপ্নেরা পিষ্ট হয় গাড়ির চাকায়

ফিচার

শিল্পী জান্নাত
09 August, 2020, 11:40 am
Last modified: 09 August, 2020, 11:44 am

Related News

  • পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাস জব্দ, চালক গ্রেপ্তার
  • রেশমা নাহার রত্না: এভারেস্ট ছুঁতে চাওয়া প্রাণ পিষ্ট হলো ঢাকার রাস্তায়
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না

স্বপ্নেরা পিষ্ট হয় গাড়ির চাকায়

বই পড়ার প্রতি ছিল তার অদম্য ঝোক। ভালবাসতেন গান, আবৃত্তি, আর সাইকেলে চড়ে ঘুরে বেড়াতে। লকডাউনের আগেও আমাদের শেষ নিসর্গ পরিচিতি ক্লাসে রমনা পার্কে আশোক গাছের নিচে দাঁড়িয়ে সবাইকে নিয়ে গাইলেন "তোমার অশোকে কিংশুকে/অলক্ষ্য রঙ লাগল আমার/অকারণের সুখে।"
শিল্পী জান্নাত
09 August, 2020, 11:40 am
Last modified: 09 August, 2020, 11:44 am
রেশমা নাহার রত্না। ছবি: ফেসবুক থেকে

পৃথিবীর পুরোনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,

প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে 

যেতে হয়…

চিত্রা পাড়ের মেয়ে 'রেশমা নাহার রত্না' একাধারে পর্বতারোহী, দৌড়বিদ, সাইক্লিস্ট ও শিক্ষক । গত বছরেই সামিট করেছেন লাদাখের দুটি ২০,০০০ ফুটের বেশি উচ্চতার পর্বত। আজ সকালে (৭ই অগাস্ট) সাইকেল চালিয়ে হাতিরঝিলে অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে দ্রুতগামী গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

প্রথম দেখা হয়েছিল ১৮ পাঠচক্রের উদ্বোধনী ক্লাসে, গিটার বাজিয়ে মাত করে দিয়েছিলেন। তারপর প্রায় দেখা হত বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে, পাঠচক্রের ক্লাসে, ক্লাস শেষের আড্ডায়! আমি দার্জিলিং থেকে ফিরে আসার পর একদিন স্যার ক্লাসে আমায় বললেন তুমিই তো সাইকেলে দার্জিলিং গিয়েছিলে তাইনা? তোমার গল্প শুনবো একদিন। সেদিন ক্লাস শেষে রত্না আপু এসে আমায় কিছু না বলেই জড়িয়ে ধরেছিলেন! সেই প্রথম তার সাথে ঘনিষ্ঠতা। এরপর কত গল্প আড্ডায় জমে গেছে আসর।

রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক ও স্নায়কোত্তর ডিগ্রি লাভ করে বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি।

২০১৬ সালে বাংলাদেশের পাহাড় কেওক্রাডংয়ের চূড়া স্পর্শ করার মাধ্যমে শুরু হয়েছিল রত্নার অভিযান। এরপর আর থেমে থাকেননি। সাদা পাহাড়ের প্রতি অদম্য টানে ওই বছর মৌলিক প্রশিক্ষণের জন্য ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশিতে অবস্থিত পর্বতারোহণ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টিইনিয়ারিংয়ে যান। কিন্তু অ্যাডভ্যান্স বেজক্যাম্পে যাওয়ার পর তার পায়ে ফ্র্যাকচার হয়। দেশে ফেরার পর সুস্থ হতে লেগে যায় দীর্ঘদিন। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে সফলভাবে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করার পর আফ্রিকার মাউন্ট কেনিয়া পর্বতে লাল সবুজের পতাকা উড়ান।

গত বছর পর্বত আরোহনের উচ্চতর প্রশিক্ষণ নিয়ে মাত্র ৬ দিনের ব্যবধানে দুটি ৬,০০০ মিটার (২০,০০০ ফুট) এর বেশি উঁচু পর্বত সামিট করেন। ভারতের লাদাখের এ দুটি পর্বত হচ্ছে স্তোক খাংরি (৬১৫৩ মিটার) ও কাং ইয়াৎজে ২ (৬,২৫০ মিটার)।

এ ছাড়াও তিনি স্বপ্ন দেখতেন একদিন এভারেস্টের চূড়ায় পা রাখার।

বই পড়ার প্রতি ছিল তার অদম্য ঝোক। ভালবাসতেন গান, আবৃত্তি, আর সাইকেলে চড়ে ঘুরে বেড়াতে। লকডাউনের আগেও আমাদের শেষ নিসর্গ পরিচিতি ক্লাসে রমনা পার্কে আশোক গাছের নিচে দাঁড়িয়ে সবাইকে নিয়ে গাইলেন 

"তোমার অশোকে কিংশুকে

অলক্ষ্য রঙ লাগল আমার

অকারণের সুখে।"

আর আজ সব কিছুর ইতি ঘটলো কি মর্মান্তিক ভাবে! দুর্গম পর্বত শিখর জয় করে আসলেও হাতিরঝিল থেকে মিরপুর অব্দি পৌঁছাতে পারলেন না, ঘাতক চালক তার চাকার তলায় পিষ্ট করে গেল এই বহুমাত্রিক প্রতিভাবান প্রাণ টাকে।

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় শুক্রবার সকালে গাড়িচাপায় প্রাণ হারান তিনি। দেশ-বিদেশে বেশ কয়েকটি হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন। এবার নিজেকে প্রস্তুত করছিলেন ফুল ম্যারাথনের জন্য, সেই লক্ষে প্রতিদিন হাতিরঝিল গিয়ে দৌড়াতেন। সেদিনও দৌড় শেষে সাইকেলে ফেরার পথে সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানের লেক রোডে একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তার মাথায় আঘাত লাগে। পথচারীরা উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপার সম্ভাবনাময়ী মানুষটার জীবন থেমে গেল এখানেই।

Related Topics

টপ নিউজ

রেশমা নাহার রত্না

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাস জব্দ, চালক গ্রেপ্তার
  • রেশমা নাহার রত্না: এভারেস্ট ছুঁতে চাওয়া প্রাণ পিষ্ট হলো ঢাকার রাস্তায়
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net