Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
'সংক্রমিত হওয়ার তিন সপ্তাহ পরও শিশুদের নাকে করোনাভাইরাস থাকতে পারে'

ফিচার

টিবিএস ডেস্ক
29 August, 2020, 04:00 pm
Last modified: 29 August, 2020, 07:05 pm

Related News

  • মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে চীনের চিপ সরঞ্জাম পরীক্ষা করছে স্যামসাং ও এসকে হাইনিক্স
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার নাগরিক ইসরায়েল ছেড়েছেন
  • দেশে চাকরির সংকট, কর্মসংস্থানের আশায় জাপানে পাড়ি দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা

'সংক্রমিত হওয়ার তিন সপ্তাহ পরও শিশুদের নাকে করোনাভাইরাস থাকতে পারে'

শিশুদের মাধ্যমে কীভাবে ভাইরাসটি ছড়ায়, এ সংক্রান্ত অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর দিয়েছে দক্ষিণ কোরিয়ার এক গবেষকদলের গবেষণা।
টিবিএস ডেস্ক
29 August, 2020, 04:00 pm
Last modified: 29 August, 2020, 07:05 pm
ছবি: টাইমস অব ইন্ডিয়া

দক্ষিণ কোরিয়ার এক গবেষকদলের গবেষণা বলছে, দেহে প্রবেশের পর শিশুদের নাকে করোনাভাইরাস তিন সপ্তাহ পর্যন্তও আটকে থাকতে পারে। তাদের ইতোপূর্বের একটি গবেষণায় দেখা যায়, আক্রান্ত শিশুদের বড় অংশের উপসর্গ থাকে না কিংবা মৃদু উপসর্গ থাকে।

শিশুদের মাধ্যমে কীভাবে ভাইরাসটি ছড়ায়, এ সংক্রান্ত অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর দিয়েছে এই গবেষণা। 

যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ-এর প্রধান অধ্যাপক রাসেল ভাইনার এ সংক্রান্ত তিনটি প্রশ্নের ব্যাখ্যা দেন।

প্রশ্ন তিনটি হলো:

  • শিশুরা কি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়?
  • শিশুদের ওপর এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে?
  • শিশুদের মাধ্যমে কি সংক্রমণ ঘটে?

শিশুরাও আক্রান্ত হয়, এটি প্রমাণিত। তবে এ ব্যাপারে আরও কিছু তথ্য দিয়েছেন অধ্যাপক ভাইনার। তিনি বলেন, অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল নির্দেশ করে শিশুদের, বিশেষ করে ১২ বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রাপ্তবয়স্কদের তুলনায় কিছুটা কম।

ব্রিটিশ মেডিকেল জার্নালে ( বিএমজে) প্রকাশিত একটি গবেষণা বলছে, প্রাপ্তবয়স্কদের তুলনায় আক্রান্ত শিশুদের উপসর্গ মৃদু হওয়ার বা না থাকার সম্ভাবনাও বেশি।

তৃতীয় প্রশ্নটির ব্যাপারে তথ্য নেই তেমন। এ ব্যাপারেই আলোকপাত করেছে দক্ষিণ কোরিয়ার গবেষকদল।

ছবি: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

৯১ শিশুর ওপর করা গবেষণাটির ফালাফল বলছে, মৃদু উপসর্গ থাকলে কিংবা উপসর্গ না থাকলে, সংক্রমিত হওয়ার তিন সপ্তাহ পরও তাদের নাকে ভাইরাসের উপস্থিতি থাকতে পারে। ফলে কয়েক সপ্তাহ পরও তাদের মাধ্যমে সংক্রমণ হতে পারে।

ভাইরাস সংক্রমণ রোধে দক্ষিণ কোরিয়া দ্রুত পদক্ষেপ নিয়ে টেস্ট ও আইসোলেশন ব্যবস্থা করেছে। এর ফলে দেশটি এই সংক্রান্ত গবেষণার উপযুক্ত স্থান ছিল। সংক্রান্তদের ফলাফল নেগেটিভ আসার আগ পর্যন্ত বারবার টেস্ট করা হয়। এ কারণে শিশুদের ভাইরাসটির বাহক হওয়ার ও অন্যদের  সংক্রমিত করার ব্যাপারে কিছু নতুন তথ্য পাওয়া গেছে গবেষণাটি থেকে।

তবে, অন্য অনেক গবেষণার মতো এই গবেষণার ফলাফলেও কিছু অমীমাংসিত ব্যাপার আছে। শিশুদের নাকে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে না তাদের মাধ্যমেও প্রাপ্তবয়স্কদের মতো একই হারে সংক্রমণ হয়।

ওয়াশিংটনের চিলড্রেনস ন্যাশনাল হসপিটালের শিশুরোগ বিভাগের প্রধান ড. রবার্তা ডেবায়াসি বলেন, 'শিশুদের মাধ্যমে সংক্রমণ হয় না- এটি ভাবা অত্যন্ত অযৌক্তিক হবে।'

ইউনিভার্সিটি অব লিভারপুলের অধ্যাপক ক্যালুম সেম্পল বলেন, 'বিশেষ করে যাদের হাঁচি-কাশির মতো উপসর্গ থাকে না, সংক্রমণের সঙ্গে তাদের শরীরে উপস্থিত ভাইরাসের জেনেটিক উপাদানের পার্থক্য আছে।'

উপসর্গ নেই কিংবা মৃদু উপসর্গ রয়েছে, এমন সব বয়সী মানুষের মাধ্যমেই সংক্রমণের ঝুঁকি কম থাকে। আর আক্রান্ত শিশুদের মধ্যে সাধারণত মৃদু উপসর্গ দেখা যায়।

তবে, সংক্রমণের হারের ওপর বিশাল সংখ্যক উপসর্গহীন আক্রান্ত ব্যক্তির প্রভাব রয়েছে। 

অধ্যাপক ভাইনার বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কিছু প্রভাব আছে। এর প্রভাব পড়ছে শিশুদের শিক্ষা, উন্নয়ন ও মানসিক স্বাস্থ্যের ওপর।

এদিকে, শিশুদের ওপর ভাইরাসের প্রভাবের ব্যাপারে নিশ্চিত উত্তর না থাকায় গবেষকরা এর উত্তর বের করতে পারলে তা ভবিষ্যৎ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।

ড. ডেবায়াসি জানান, আক্রান্ত শিশুদের বিরাট অংশের উপসর্গ না থাকায় কিংবা মৃদু উপসর্গ থাকায়, সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাদের বড় ভূমিকা থাকতে পারে।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / শিশুদের করোনাভাইরাস / গবেষণা / দক্ষিণ কোরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে চীনের চিপ সরঞ্জাম পরীক্ষা করছে স্যামসাং ও এসকে হাইনিক্স
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার নাগরিক ইসরায়েল ছেড়েছেন
  • দেশে চাকরির সংকট, কর্মসংস্থানের আশায় জাপানে পাড়ি দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net