Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
রবীন্দ্রনাথের জীবনের যে কাহিনিগুলো আপনি আগে শোনেননি (পর্ব-১)

ফিচার

রাফিয়া মাহমুদ প্রাত
25 November, 2021, 01:05 pm
Last modified: 27 November, 2021, 04:50 pm

Related News

  • নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর
  • জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে রবীন্দ্রবিরোধী প্রকল্প বন্ধ করো, চলনবিলের গোচারণ ভূমি বাঁচাও
  • রবীন্দ্রনাথের ওপর নজরদারি করেছিল, তাকে নিয়ে নথি সংরক্ষণ করেছিল মার্কিন সরকার; কেন?
  • বরিশালে কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যার ভিডিও ভাইরাল: একজনের জরিমানা, তিনজনের মুচলেকা

রবীন্দ্রনাথের জীবনের যে কাহিনিগুলো আপনি আগে শোনেননি (পর্ব-১)

রবীন্দ্রনাথকে জানা মানে নিজেকে চেনা। যত বেশি রবীন্দ্রনাথকে আমরা জানবো, ততবেশি আমরা নিজেকে ঢেলে নতুনরূপে সাজাতে পারবো।
রাফিয়া মাহমুদ প্রাত
25 November, 2021, 01:05 pm
Last modified: 27 November, 2021, 04:50 pm
ছবি: আনন্দবাজার পত্রিকা

রবীন্দ্রনাথ বিপ্লবী ছিলেন এ নিয়ে অনেকের দ্বিমত থাকলেও, বিপ্লব বা বিপ্লবীর আটপৌরে সংজ্ঞা অনুযায়ী তিনি কিন্তু কিছু কম ছিলেন না! তার জীবনদর্শন বাঙ্গালীর মানসপটে যে এক গভীর বিপ্লব এনেছিল সে-কথা স্বীকার করতেই হবে। 
 
রবীন্দ্রনাথকে জানা মানে নিজেকে চেনা। যত বেশি রবীন্দ্রনাথকে আমরা জানবো, ততবেশি আমরা নিজেকে ঢেলে নতুনরূপে সাজাতে পারবো। তার মানবতা, নম্রতা, জীবপ্রেম এমনকি কৌতুকরসও আমাদের জীবনের জন্য পাথেয়স্বরূপ।

তার জীবনের তেমনি কয়েকটি গল্প নিয়েই আমাদের এই ধারাবাহিক। আজ থাকছে প্রথম পর্ব। 

ঘটনা-১ 

তখন কলকাতা শহরে কংগ্রেসের অধিবেশন বসেছে। তারকনাথ পালিতের বাসায় ডিনার পার্টির আয়োজন। অনেক দূর দূরান্ত থেকেও  নেতারা এসে পার্টিতে যোগ দিচ্ছেন। ইংরেজদের এ পার্টিতে ধুতি পাঞ্জাবী পড়ে পুরোদস্তুর  বাঙ্গালিয়ানা ভাব নিয়ে বসে আছেন চারজন ব্যক্তি। এই চারজন হল জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রবীন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ।

রবীন্দ্রনাথ খেয়াল করলেন, পরস্পরকে সাধুবাদ দেয়া ছাড়া তেমন কোনো কর্মকান্ড নেই পার্টিতে। তাই বিনোদনের জন্য যখন গান গাইতে বলা হলো রবীঠাকুরকে, তখন তিনি গেয়ে উঠলেন, 

এসেছি কি হেথা যশের কাঙালি
              কথা গেঁথে গেঁথে নিতে করতাল…
আমায় বোলো না গাহিতে বোলো না।

কংগ্রেস অধিবেশনে নেমে এলো একরাশ নিস্তব্ধতা…

ঘটনা-২

অতীতে জমিদারকে খাজনা প্রদানের অনুষ্ঠান হিসেবে 'পূণ্যাহ' প্রচলিত ছিলো। বছরের প্রথম যেদিন জমিদারি কাছারিতে খাজনা জমা দেয়া হত সেদিন ছিল 'পূণ্যাহ'। 

শিলাইদহের কাছারিতে তিনদিন ধরে এই উৎসব চলতো। পূণ্যাহের দিন জমিদারের সিংহাসনের সামনে জাত অনুসারে আলাদা আলাদা আসনে প্রজারা বসতেন। আসনব্যবস্থার এই বৈষম্য দেখে রবীন্দ্রনাথ আর আসরেই প্রবেশ করেননি। এ নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় আসরে। রবীন্দ্রনাথকে আসরে আনবার জন্য অনেক চেষ্টা করা হল। কিন্তু রবি ঠাকুরের একটাই দাবি, সবার জন্য একই ও সমান ব্যবস্থা থাকতে হবে। 

অবশেষে জয় হল রবি ঠাকুরের মানবতার। অনেক কাহিনী পর সবাইকে একই জাজিমের ওপর বসতে দেয়া হল।
   
এভাবেই তার হাত ধরে শুরু হয় নতুন এক যুগের। 

ঘটনা-৩

চোখের সামনে প্রাণী হত্যা রবীন্দ্রনাথ একেবারেই সহ্য করতে পারতেননা। শিলাইদহের চরে পাখি শিকার বন্ধ করে দিয়েছিলেন তিনি। পুত্র রথীন্দ্রনাথকেও পাখি শিকারে যথেষ্ঠ বাধা দিতেন।  

ছোটবেলায় হিমালয়ে যাবার আগে বাবার সঙ্গে শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলেন রবীঠাকুর। সেখানে মহর্ষির পরিচালক হরিশ মালি তাকে শিকারে নিয়ে যান। শিকার করতে রবি ঠাকুর প্রকৃতির রূপে মুগ্ধ। কিন্তু হঠাৎ হরিশ মালির একটি খরগোশ শিকারের দৃশ্য তার মনে আঘাত দেয়। এই আঘাত তার মনে ভীতির সঞ্চার করে। ভয় কাটাতে বড়ভাই জ্যোতিরিন্দ্রনাথ তাকে বাঘ শিকারেও নিয়ে যান। কিন্তু বাঘ শিকারেও তার মনের ভাবনা বদলায়নি। 

Related Topics

টপ নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুর / প্রাণী হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর
  • জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে রবীন্দ্রবিরোধী প্রকল্প বন্ধ করো, চলনবিলের গোচারণ ভূমি বাঁচাও
  • রবীন্দ্রনাথের ওপর নজরদারি করেছিল, তাকে নিয়ে নথি সংরক্ষণ করেছিল মার্কিন সরকার; কেন?
  • বরিশালে কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যার ভিডিও ভাইরাল: একজনের জরিমানা, তিনজনের মুচলেকা

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net