Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
যে গ্রামে একজন কন্যাশিশু জন্ম নিলে ১১১টি গাছ লাগানো হয়

ফিচার

টিবিএস ডেস্ক
05 August, 2020, 08:20 pm
Last modified: 05 August, 2020, 08:32 pm

Related News

  • দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
  • দেশ হোক সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী 
  • বাংলাদেশে ৪ লাখের বেশি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা হাইব
  • 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির ঘোষণা আসতে পারে বাজেটে, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার

যে গ্রামে একজন কন্যাশিশু জন্ম নিলে ১১১টি গাছ লাগানো হয়

এক সময় ভারতের অন্য অঞ্চলের মতো এই গ্রামেও, কন্যা শিশুর জন্মকে আর্শীবাদ নয় বরং অভিশাপ হিসেবেই দেখা হত। মেয়ে মানে পরিবারের বোঝা। যৌতুক ছাড়া মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আর যৌতুকের টাকা যোগাড় করা সহজ নয়- সব পরিবারের জন্য।
টিবিএস ডেস্ক
05 August, 2020, 08:20 pm
Last modified: 05 August, 2020, 08:32 pm
ছবি: এসবিএস ডটকম

সন্তানের জন্মকে ঘিরে প্রতিটি সংস্কৃতিরই একটি নিজস্ব ঐতিহ্য রয়েছে। এই সংস্কৃতি নানা দেশে নানা রকম। তবে ভারতের রাজস্থানের পিপলান্ত্রি গ্রামে সন্তানের জন্ম উপলক্ষ পালন করা হয় অভিনব উপায়ে। নবজাতকের জন্য কোনো উপহার নয়, তারা নবজাতকে স্বাগত জানায় ১১১টি গাছ লাগিয়ে। এবং এই বৃক্ষরোপন উদযাপন করা হয় শুধু মেয়ে শিশুর জন্ম উপলক্ষে।

প্রতিবার পিপলান্ত্রি গ্রামে একজন মেয়ে জন্মগ্রহণ করে, তার সম্মানে ১১১টি চারা গাছ লাগানো হয়!

ছবি: গ্লোবাল সিটিজেন

এক সময় ভারতের অন্য অঞ্চলের মতো এই গ্রামেও, কন্যা শিশুর জন্মকে আর্শীবাদ নয় বরং অভিশাপ হিসেবেই দেখা হত। মেয়ে মানে পরিবারের বোঝা। যৌতুক ছাড়া মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আর যৌতুকের টাকা যোগাড় করা সহজ নয়- সব পরিবারের জন্য। বহুকাল থেকেই মেয়েদের এখানে পুরুষের চেয়ে দুর্বল বিবেচনা করা হয়। তাই ১৮ বছরের আগেই মেয়েকে বিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচে অধিকাংশ পরিবার। মেয়েরা কখনই পুরো শিক্ষার আলো পায় না। নারীর প্রতি অবহেলা সহিংসতা এই সমস্যা গোটা ভারতে এখনও  প্রকট।

কিন্তু এই মনোভাব থেকে বেরিয়ে আসার উদ্যোগ হিসেবেই পিপলান্ত্রির মানুষেরা বৃক্ষরোপনের এ কর্মসূচি পালন করা শুরু করেছে। বিস্ময়কর এই  উদ্যোগটি নিয়মিত এক রীতিতে পরিণত করেন সাবেক গ্রাম প্রধান শ্যামসুন্দর পিলাউলি। তার কন্যাসন্তান তরুণ বয়সেই মারা যান। মৃত সন্তানের স্মৃতি রক্ষার পরিকল্পনা থেকেই তিনি এই প্রথা চালু করেন গ্রাম জুড়ে।

কন্যার ছবির সঙ্গে গ্রাম প্রধান শ্যামসুন্দর পিলাউলি।

পিপলান্ত্রি'তে এখন আর গ্রাম প্রধান নেই, কিন্তু তার কীর্তি আছে। তার চালু করা উদ্যোগটি এখন পুরো গ্রামের এক অলঙ্ঘনীয় রেওয়াজে পরিণত হয়েছে।

নতুন কন্যাশিশু জন্ম নিলে গ্রামবাসী সব একত্র হন, নবজাতক কন্যার প্রতি আর্শীবাদ ও  আস্থার প্রকাশ স্বরূপ তারা গাছ লাগান। ১১১টি গাছ আর মেয়েটি একইসঙ্গে বড় হতে থাকে। এই মেয়ে কখনই আর তার বাবা-মায়ের জন্য বোঝা হিসেবে গণ্য হয় না। গ্রামবাসীরা প্রত্যেকেই গাছগুলিকে পরম যত্নে বড় করেন। মেয়ে শিশুর নিরাপত্তা আর বেড়ে ওঠার পরিবেশের উন্নতির জন্য এই উদ্যোগ তুলনাহীন। 

Related Topics

টপ নিউজ

কন্যা শিশুর জন্ম উদযাপন / বৃক্ষরোপণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
  • দেশ হোক সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী 
  • বাংলাদেশে ৪ লাখের বেশি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা হাইব
  • 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির ঘোষণা আসতে পারে বাজেটে, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net