Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
বুকার পুরস্কারের জন্য মনোনীতদের নয়জনই নারী

ফিচার

টিবিএস ডেস্ক
28 July, 2020, 08:30 pm
Last modified: 28 July, 2020, 08:40 pm

Related News

  • মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি
  • কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলের বিজয়ী বাংলাদেশের ফারিয়া বাশার
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার: ৩ জনের নাম বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ 
  • নোবেলজয়ী কানাডিয়ান লেখিকা অ্যালিস মানরো আর নেই
  • ইসরায়েলের জেলে বসে লেখা ফিলিস্তিনি লেখকের বই জিতল আরবি ফিকশনের মর্যাদাপূর্ণ পুরস্কার

বুকার পুরস্কারের জন্য মনোনীতদের নয়জনই নারী

মনোনীত লেখকদের মধ্যে হিলারি ম্যান্টেল ও অ্যান টেইলর বিশ্ব সাহিত্যে বেশ জনপ্রিয় নাম।
টিবিএস ডেস্ক
28 July, 2020, 08:30 pm
Last modified: 28 July, 2020, 08:40 pm

মর্যাদাসম্পন্ন ম্যান বুকার পুরস্কারের জন্য ২০২০ সালে মোট ১৩ জন লেখক মনোনীত হয়েছেন। অবাক করার বিষয় হচ্ছে, এরমধ্যে নয়জনই নারী। নিউইয়র্ক টাইমস এ খবর দিচ্ছে।

এ বছর বুকার পুরস্কারের জন্য যে ১৩টি উপন্যাস মনোনায়ন পেয়েছে, তা হলো: 

১। ডায়ান কুকের 'দ্য নিউ উইল্ডারনেস'।
২। সিৎসি ডাঙ্গারেম্বগার 'দিজ মর্নোবল বডি।
৩। অবনী দোশির 'বার্ন্ট সুগার'।
৪। গ্যাব্রিয়েল ক্রাউজের 'হু দে ওয়াজ'।
৫। হিলারি ম্যান্টেলের 'দ্য মিরর অ্যান্ড দ্য লাইট'।
৬। কলাম ম্যাকক্যানের 'এপিয়ারোগন'।
৭। মাজা মেনগিস্তের'দ্য শ্যাডো কিং'।
৮। কিলি রিডের 'সাচ অ্যা ফান এজ'।
৯। ব্র্যান্ডন টেলরের 'রিয়েল লাইফ'।
১০। অ্যান টেইলরের 'রেডহেড বাই দ্য সাইড অব দ্য রোড'।
১১। ডগলাস স্টুয়ার্টের 'শ্যুগেই বেইন'।
১২। সোফি ওয়ার্ডের 'লাভ অ্যান্ড আদার থট এক্সপেরিমেন্টস'।
১৩। সি পাম জাংয়ের 'হাউ মাচ অব দিজ হিলস ইজ গোল্ড'।

মনোনীত লেখকদের মধ্যে হিলারি ম্যান্টেল ও অ্যান টেইলর বিশ্ব সাহিত্যে বেশ জনপ্রিয় নাম। হিলারি ম্যান্টেলের 'দ্য মিরর অ্যান্ড লাইট' বইটি মূলত টমাস ক্রমওয়েল ট্রিলজির শেষ খণ্ড। ৮৭৫ পৃষ্ঠার বৃহৎ এ বইয়ে কিং অষ্টম হেনরির প্রধান উপদেষ্টা হিসাবে টমাস ক্রমওয়েলের জীবনের শেষ বছরগুলো তুলে ধরা হয়েছে। বইটি মার্চ মাসে প্রকাশিত হওয়ার থেকেই আলোচনায় আছে।

'দ্য মিরর অ্যান্ড দ্য লাইট' সম্পর্কে ফিন্যান্সিয়াল টাইমসের বই-আলোচনায় সাইমন স্কামা লিখেছেন, 'এটা সত্য যে, এই বইটির পাঠক বইয়ের একটি শব্দও বাদ দিতে  চাইবেন না।'

পারুল শেগাল দ্য নিউ ইয়র্ক টাইমসের আরেক আলোচনায় লিখেছেন, বইটি আকারে সুবিশাল হলেও পৃষ্ঠা সংখ্যা যথাযথ। তিনি আরও লিখেন, 'এটি কোনো যুবকের বই না, বা এটা কারও সংগ্রামী জীবনের বইও না। এটি মধ্যযুগের শেষের দিকের সময়ের একটি উপন্যাস; এ বই ওই সময়কেই তুলে ধরেছে।'

'দ্য মিরর অ্যান্ড দ্য লাইট' যদি এবার বুকার পুরস্কার জিতে, তাহলে হিলারি ম্যান্টেল হবেন তিনবার বুকার জেতা প্রথম লেখক। তিনি ২০০৯ সালে 'ওল্ফ হল' এবং ২০১২ সালে 'ব্রিং আপ দ্য বডিস' বইয়ের জন্য এই পুরষ্কার জিতেছিলেন। আগের দুটি বইও ক্রমওয়েল কাহিনি।

এবার জমা পড়া ১৬২টি বই থেকে ১৩টি বাছাই করেছেন বিচারকরা। প্রধান বিচারক ছিলেন মার্গারেট বাসবি, বাকিদের মধ্যে অন্যতম থ্রিলার লেখক লি চাইল্ড এবং কবি লেমন সিসেস। গত বছর বুকারের নিয়ম ভেঙে দুজনকে লেখককে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়েছে। কানাডার নাগরিক মার্গারেট অ্যাটউডকে 'দ্য টেস্টামেন্টস' বইয়ের জন্য, অন্যজন অ্যাংলো-নাইজেরীয় লেখক বার্নাডিন এভারিস্তো 'গার্ল, উইমেন, আদার' নামক বইয়ের জন্য পেয়েছিলেন ওই পুরস্কার।

Related Topics

টপ নিউজ

ম্যান বুকার / শিল্প-সাহিত্য / সাহিত্য পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি
  • কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলের বিজয়ী বাংলাদেশের ফারিয়া বাশার
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার: ৩ জনের নাম বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ 
  • নোবেলজয়ী কানাডিয়ান লেখিকা অ্যালিস মানরো আর নেই
  • ইসরায়েলের জেলে বসে লেখা ফিলিস্তিনি লেখকের বই জিতল আরবি ফিকশনের মর্যাদাপূর্ণ পুরস্কার

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net