Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
ফেসবুকের স্মার্ট গ্লাস: চশমাই তুলবে ছবি, হবে ফোন কলও

ফিচার

টিবিএস ডেস্ক
14 September, 2021, 11:00 am
Last modified: 14 September, 2021, 11:47 am

Related News

  • বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সুযোগ দেবে ইউজিসি
  • মার্কিন নিষেধাজ্ঞার জেরে চীনের বৈজ্ঞানিক উদ্ভাবন বেড়েছে ৭০ শতাংশের বেশি: গবেষণা
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আমারই ছিল, এতদিন পর তদন্তের কারণ বুঝলাম না: আসিফ নজরুল

ফেসবুকের স্মার্ট গ্লাস: চশমাই তুলবে ছবি, হবে ফোন কলও

এই চশমার নাম দেওয়া হয়েছে 'রে-ব্যান স্টোরিজ'; তবে চশমাটি ব্যবহার করতে ফেসবুকে অ্যাকাউন্ট লাগবে। শতভাগ চার্জ দেওয়া থাকলে তা টানা ছ'ঘণ্টা ব্যবহার করা যাবে।
টিবিএস ডেস্ক
14 September, 2021, 11:00 am
Last modified: 14 September, 2021, 11:47 am
ছবি-সংগৃহীত

মোবাইল ফোন হাতে নিয়ে চলাফেরার দিন বুঝি ফুরোল!  এবার চশমাই কথা বলবে, তুলবে ছবি, শোনাবে গানও। চশমার একটি বোতামই করবে মুশকিল আসান।  

রে-ব্যানের সঙ্গে মিলে এমনই 'স্মার্ট গ্লাস' এনেছে ফেসবুক। এই আধুনিক চশমা দিয়ে যেমন ফোন করা যাবে, তেমন স্ক্রিনে দেখা যাবে নানা তথ্যও। স্মার্ট গ্লাসে থাকবে ক্যামেরা। চোখের সামনে যা দেখবেন, তাই ছবিতে ধারণ করতে পারবে এই চশমা। হবে লাইভ স্ট্রিমও। আপাতত ২০টি ডিজাইনের স্মার্ট গ্লাস তৈরি হয়েছে। আমেরিকা, ইংল্যান্ড, ইটালিসহ আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডাতেও পাওয়া যাচ্ছে এই সানগ্লাস।

২০১৯ সালেই এই ধরনের চশমা আনার ঘোষণা করেছিল ফেসবুক। এই চশমার নাম দেওয়া হয়েছে 'রে-ব্যান স্টোরিজ'। এই ধরনের স্মার্ট গ্লাস তৈরির চেষ্টা এর আগে গুগলও করেছে। এরপর দেখা গেছে স্ন্যাপস স্পেকট্যাকলসও। তবে সেই সব চশমা তেমন জনপ্রিয় হয়নি।

ফেসবুকের প্রধান নির্বাহী এবং নিয়ন্ত্রক অংশীদার মার্ক জাকারবার্গের কথায়, 'অগমেন্টেড রিয়্যালিটি এবং ভার্চুয়াল রিয়্যালিটিই হল টেক জগতের ভবিষ্যৎ। সে কারণে নানা ধরনের প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়েছে। এই চশমা সেই প্রকল্পের মধ্যেই পড়ে। আগামী দিনে স্মার্ট গ্লাসে আরও নানা ধরনের ফিচার যোগ করার ভাবনা রয়েছে।'

রে-ব্যান স্টোরিজের চশমায় থাকছে ৫ মেগা পিক্সেলের ক্যামেরা। ছবির পাশাপাশি ৩০ সেকেন্ডের ভিডিও তোলা যাবে। রয়েছে এলইডি লাইট, যা ছবি তোলার সময় আশপাশের মানুষকে জানান দেবে। এছাড়াও আছে দু'টি স্পিকার ও তিনটি মাইক্রোফোন। এখান থেকে তোলা ছবি বা অন্যান্য তথ্য ভাগ করে নেওয়া যাবে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপেও। তবে এই চশমা ব্যবহার করতে ফেসবুকে অ্যাকাউন্ট লাগবে। শতভাগ চার্জ দেওয়া থাকলে তা টানা ছ'ঘণ্টা ব্যবহার করা যাবে।

  • সূত্র- আজকাল ডট ইন
     
Related Topics

টপ নিউজ

স্মার্ট গ্লাস / ফেসবুক / প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সুযোগ দেবে ইউজিসি
  • মার্কিন নিষেধাজ্ঞার জেরে চীনের বৈজ্ঞানিক উদ্ভাবন বেড়েছে ৭০ শতাংশের বেশি: গবেষণা
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আমারই ছিল, এতদিন পর তদন্তের কারণ বুঝলাম না: আসিফ নজরুল

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net