Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
নিলামে মোনালিসার রেপ্লিকার দাম উঠতে পারে ৩ লাখ ইউরো

অফবিট

টিবিএস ডেস্ক
08 June, 2021, 12:10 pm
Last modified: 08 June, 2021, 07:39 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ল্যুভ-তে ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য টিকিটের দাম বাড়ছে ৪৫%

নিলামে মোনালিসার রেপ্লিকার দাম উঠতে পারে ৩ লাখ ইউরো

সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে ভিঞ্চির এক অনুসারী এই প্রতিচিত্রটি আঁকেন বলে ধারণা করা হয়। চিত্রকর্মটির প্রাক্তন স্বত্বাধিকারী রেমন্ড হেকিংয়ের নামানুসারে এটি ‘মোনালিসা হেকিং’ নামেই অধিক পরিচিত। 
টিবিএস ডেস্ক
08 June, 2021, 12:10 pm
Last modified: 08 June, 2021, 07:39 pm

প্যারিসে নিলামে উঠতে যাচ্ছে ইতালির প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা চিত্রকর্ম মোনালিসা। তবে আসল চিত্রকর্ম নয়, নিলামে উঠবে এর একটি রেপ্লিকা (প্রতিচিত্র)। শুধু এই রেপ্লিকারই নিলামে ৩ লাখ ইউরো দাম উঠতে পারে বলে আশা করা হচ্ছে। 

আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির উদ্যোগে প্যারিসের একটি নিলাম হাউসে মোনালিসার প্রতিচিত্রটির নিলাম অনুষ্ঠিত হবে। 

সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে ভিঞ্চির এক অনুসারী এই প্রতিচিত্রটি আঁকেন বলে ধারণা করা হয়। চিত্রকর্মটির প্রাক্তন স্বত্বাধিকারী রেমন্ড হেকিংয়ের নামানুসারে এটি 'মোনালিসা হেকিং' নামেই অধিক পরিচিত।  

১৯৫০ এর দশকে ফ্রান্সের নিস শহরের একজন চিত্রকর্ম ব্যবসায়ীর কাছ থেকে এই রেপ্লিকাটি কিনেছিলেন হেকিং।   

এর আগে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত মোনালিসার চিত্রকর্মটি প্রকৃত চিত্রকর্ম কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে গেছেন রেমন্ড হেকিং। ১৯৭৭ সালে তার মৃত্যু হয়।

এক বিবৃতিতে ক্রিস্টি জানিয়েছে, 'এই চিত্রকর্ম ও এর ইতিহাস সেই মুগ্ধতা ও দ্যুতিকেই ধারণ করে যা মোনালিসা ও লিওনার্দো দা ভিঞ্চির কাজের মধ্য দিয়ে প্রতিফলিত হয়'।

ওল্ড মাস্টার পেইন্টিংয়ের আন্তর্জাতিক পরিচালক পিয়েরে ইতিয়েনের এক বিবৃতির বরাতে ক্রিস্টি বলে,  'মোনালিসা হেকিং যে কোন শিল্পীর জন্য একটি স্বপ্ন, একটি অনুরাগের নাম'।

ষোড়শ শতাব্দীতে ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসাই সম্ভবত স্মরণকালের সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্ম। ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ এ চিত্রকর্মটি দেখতে ভিড় করেন। 

তবে ১৯১১ সালে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় 'মোনালিসা'। মিউজিয়ামেরই কর্মী ভিনসেনযো পেরুজিয়া চুরির উদ্দেশ্যে একে একটি আলমারিতে লুকিয়ে রাখেন। এ ঘটনা সে সময় আন্তর্জাতিকভাবে সারাবিশ্বে তীব্র উত্তেজনার জন্ম দেয়।

১৯১৩ সালে ফ্রান্সের ফ্লোরেন্সে এক এন্টিক ব্যবসায়ীর কাছে বিক্রির সময় চিত্রকর্মটি ফের উদ্ধার করা হয়।  

  • সূত্র-বিবিসি 

Related Topics

টপ নিউজ

মোনালিসা / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ল্যুভ-তে ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য টিকিটের দাম বাড়ছে ৪৫%

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net