Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
নতুন সাপ ‘কমলাবতী’ 

ফিচার

রিপন দে, মৌলভীবাজার
18 May, 2021, 01:10 pm
Last modified: 18 May, 2021, 01:11 pm

Related News

  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • দেশের সব উপজেলা হাসপাতালে সাপের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ হাইকোর্টের
  • রাসেলস ভাইপারের আক্রমণ বেড়েছে, তবে এ সাপ নিয়ে গুজব ছড়িয়েছে বেশি: বিশেষজ্ঞরা
  • রাসেলস ভাইপার কি আবার ফিরে এসেছে!
  • জেলেদের জালে সামুদ্রিক নীল-ব্যান্ডেড সাপ

নতুন সাপ ‘কমলাবতী’ 

পৃথিবীতে এই সাপটি শুধুমাত্র হিমালয়ের অদূরবর্তী অঞ্চলে পাওয়া যায়।
রিপন দে, মৌলভীবাজার
18 May, 2021, 01:10 pm
Last modified: 18 May, 2021, 01:11 pm

ইংরেজি নাম Coral Red Kukri Snake, বৈজ্ঞানিক নাম Oligodon kheriensis। এটি বাংলাদেশের সাপের তালিকায় যুক্ত হওয়া নতুন একটি সাপ । কমলা রঙ্গের এই সাপটি ২০২০ সালের ২৭শে অক্টোবর পঞ্চগড়ের বোদা উপজেলার স্থানীয় একটি বাঁশঝাড়ে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া যায়। পরে সেটি নিয়ে গবেষণা করেন বিশেষজ্ঞরা। এই সাপকে নিয়ে একটি গবেষণা চলতি মাসের ৯ তারিখ বৈজ্ঞানিক জার্নাল 'জার্নাল অফ এশিয়া প্যাসিফিক বায়োডাইভারসিটি' তে প্রকাশিত হয়েছে।

গবেষণাটি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর নেতৃত্বে ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশের দুই সহকারী গবেষক বোরহান বিশ্বাস রুমন ও ইব্রাহীম আল হায়দার সম্পন্ন করেন।

গবেষক দলের সূত্রে জানা যায়, এই সাপটির বাংলা নাম তার গায়ের রঙের সাথে মিল রেখে 'কমলাবতী সাপ' রাখা হয়েছে, গবেষক দলের সদস্য বোরহান বিশ্বাস রুমন এই নামটি প্রস্তাব করেন । এটি Colubridae পরিবারভুক্ত একটি সাপ। পৃথিবীতে এই সাপটি শুধুমাত্র হিমালয়ের অদূরবর্তী অঞ্চলে পাওয়া যায়। ১৯৩৬ সালে ভারতের উত্তর প্রদেশে সর্বপ্রথম এই সাপটির দেখা পাওয়া যায়। তখন এম এন আচার্য্য ও এইচ সি রায় নামে দুজন জীববিজ্ঞানী এই সাপকে নতুন প্রজাতি বলে তখন শনাক্ত করেন, যা পরবর্তীতে বিখ্যাত জীববিজ্ঞানী ম্যালকম স্মিথ নিশ্চিত করেন। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও উত্তরাখন্ডে এবং নেপালের বিভিন্ন অঞ্চলে এটি পাওয়া যায়।

গবেষক দলের সদস্য ইব্রাহীম আল হায়দার জানান, 'এই সাপটিকে এর আগে বাংলাদেশে কখনো পাওয়া যায়নি। ২০২০ সালের ২৭শে অক্টোবর পঞ্চগড়ের বোদা উপজেলার স্থানীয় একটি বাঁশঝাড়ে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া যায়। স্থানীয় 'স্নেক রেসক্যুয়ার' মোঃ শহীদুল ইসলাম এই সাপটি পেয়ে আমাদেরকে ছবি পাঠালে আমরা সাপটি সংগ্রহ করার ব্যবস্থা করি। এই সাপটিকে বাংলাদেশে পাওয়া Oligodon গণের অন্যান্য সাপ থেকে আলাদা মনে হলে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সাপটির তথ্য-উপাত্ত সংগ্রহ করি। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশে এটি নতুন প্রজাতির সাপ হিসেবে আমরা নিশ্চিত হই। যেহেতু এটি আগে বাংলাদেশে পাওয়া যায়নি, তাই ইতোপূর্বে এর কোন বাংলা নাম ছিল না। আমাদের দলের সদস্য বোরহান বিশ্বাস রুমন এই সাপের নাম কমলাবতী প্রস্তাব করলে আমরা সবাই এই সাপের রঙের সাথে মিল রেখে বাংলা নাম রেখেছি কমলাবতী'।

গবেষক দলের আরেক সদস্য বোরহান বিশ্বাস রুমন জানান, 'এই সাপটি পাওয়ার পর পঞ্চগড় জেলায় এই প্রজাতির আরো ৪টি সাপ পাওয়া গেছে। আমাদের গবেষণায় পুরো পৃথিবীতে শুধুমাত্র হিমালয়ের কাছাকাছি জায়গায় আমরা এই সাপের বিস্তৃতি পেয়েছি। এছাড়া পৃথিবীর আর কোথাও এই সাপটি পাওয়া যায় না। নতুন এই সাপটির মাধ্যমে বাংলাদেশে বর্তমানে ১০২টি সাপের অস্তিত্ব পাওয়া গেল। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর সর্বশেষ তালিকা অনুসারে বাংলাদেশে ১০০টি সাপ রয়েছে। তবে এই তালিকা ২০১৫ সালের। এরপর আমাদের এই নতুন আবিষ্কার হওয়া কমলাবতীসহ দুইটি সাপ পাওয়া গেছে যার ফলে বাংলাদেশে এখন ১০২ প্রজাতির সাপ রয়েছে। যার মধ্যে ১৬টি প্রজাতি সামুদ্রিক'।

গবেষকদলের প্রধান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়ায়েদ চৌধুরী জানান, 'এই সাপ খুবই বিরল। এদের বিষ আছে এবং বিষদাঁত অনেকটা বিষধর সাপের মতই বড়। তবে ধারণা করা হচ্ছে শুধু মাত্র শিকার ধরে খাওয়ার জন্য যতটা বিষ প্রয়োজন ততটা রয়েছে। তবে বিষ নিয়ে নিশ্চিত হতে গবেষণা চলছে। সারা বিশ্বে এখন পর্যন্ত মাত্র ২৪ থেকে ২৫ বার দেখা  গেছে সাপটি। এই সাপ পানির উৎসের নিকটবর্তী জায়গা, বনভুমি ঘেঁষা অঞ্চল, গ্রামাঞ্চলের ঝোপঝাড়, শস্য ক্ষেতে থাকতে পছন্দ করে। হিমালয়ের দক্ষিন পাশে শীতপ্রবণ এলাকা তাদের পছন্দ। সম্ভবত জলবায়ু পরিবর্তনের কারণে সাপটি এই দিকে এসে থাকতে পারে। তবে সাপটি পৃথিবী থেকে বিপন্ন হওয়ার আশংকা রয়েছে'। 

তিনি আরও বলেন, 'এই সাপের বিস্তার রয়েছে এমন জায়গায় ভারত, নেপাল ও বাংলাদেশ মিলে শুধুমাত্র ৮ শতাংশ সংরক্ষিত বনভূমি রয়েছে। তাছাড়া এর বিস্তারের অন্তর্ভুক্ত এলাকার মধ্যে শুধু বিগত বিশ বছরেই ১.৪ শতাংশ বনভূমি নষ্ট হয়েছে বলে আমাদের গবেষণায় উঠে এসেছে। কৃষি কাজ, নির্মাণ কাজ, এমনকি রাস্তা পারাপারের সময়েও এই সাপটি বিভিন্ন সময়ে মারা পড়েছে। তাই সবদিক বিবেচনা করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই সাপ সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরী'।  

 

Related Topics

টপ নিউজ

নতুন সাপ / বিষধর সাপ / কমলাবতী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • দেশের সব উপজেলা হাসপাতালে সাপের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ হাইকোর্টের
  • রাসেলস ভাইপারের আক্রমণ বেড়েছে, তবে এ সাপ নিয়ে গুজব ছড়িয়েছে বেশি: বিশেষজ্ঞরা
  • রাসেলস ভাইপার কি আবার ফিরে এসেছে!
  • জেলেদের জালে সামুদ্রিক নীল-ব্যান্ডেড সাপ

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net