Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ছবির গল্প: বৈশ্বিক উষ্ণায়নে বসতভিটা ছাড়ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী

'কয়েক বছর আগেও গ্রামবাসী প্রচুর ধান ও সবজির উৎপাদন করতেন; মাছের পাশাপাশি সুপেয় পানির অভাব মেটাত নদী-নালা। তবে এখন আর সেই পরিবেশ নেই।'
ছবির গল্প: বৈশ্বিক উষ্ণায়নে বসতভিটা ছাড়ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী

ফিচার

সুলায়মান হোসেন, আল জাজিরা
31 January, 2021, 02:10 pm
Last modified: 31 January, 2021, 02:25 pm

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
  • আলীকদম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ভালুকছানা উদ্ধার
  • বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

বৈশ্বিক উষ্ণায়নের ফলে শুকিয়ে গেছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনেক পানির উৎস। ফলে নিজেদের আদিভিটা ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েক হাজার মানুষ।

ইতোমধ্যেই দেশের গ্রামীণ ও উপকূলীয় অঞ্চল বন্যা ও সাইক্লোনের আঘাতে বিপর্যস্ত। এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চভূমির অঞ্চল।

দেশের পার্বত্য অঞ্চলের পানি প্রবাহ হুমকির মুখে রয়েছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

'কয়েক বছর আগেও গ্রামবাসী প্রচুর ধান ও সবজির উৎপাদন করতেন; মাছের পাশাপাশি সুপেয় পানির অভাব মেটাত নদী-নালা। তবে এখন আর সেই পরিবেশ নেই,' বলেন বান্দরবান জেলার লুলাইন গ্রামের বাসিন্দা মানু চিং।

'অবস্থার পরিবর্তন হয়েছে, বৃষ্টিপাতের কোনো নিশ্চয়তা নেই। মৌসুমী ফসল উৎপাদনও প্রায় বন্ধ হয়ে গেছে। এখানকার জলবায়ু পরিবর্তন স্পষ্টভাবে লক্ষণীয়,' যোগ করেন তিনি।

'এমনকি বর্ষাকালেও পানির উৎস ও বনাঞ্চল শুষ্ক থাকে। কৃষিকাজ করতে না পারায় বন থেকে আহরিত ফল বিক্রি করতে বাধ্য হচ্ছি আমরা,' বলেন লুলাইন গ্রামের বাসিন্দা মাচারু মারমা।

বেসরকারি উন্নয়ন সংস্থা 'মানুষের জন্য’র একটি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ সুপেয় পানির অভাব। ছবি: সুলায়মান হোসেন/ আল জাজিরা
পানি সংগ্রহের জন্য লম্বা পথ পাড়ি দিতে হয় পার্বত্য অঞ্চলের নারীদের। ছবি: সুলায়মান হোসেন/ আল জাজিরা
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পানির উৎসগুলো শুকিয়ে গেছে, ফলে হাজার হাজার মানুষ তাদের আদি নিবাস ছাড়তে বাধ্য হচ্ছেন। ছবি: সুলায়মান হোসেন/ আল জাজিরা
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শুষ্ক জলপ্রপাত। তাপমাত্রা বৃদ্ধি ও ক্রমবর্ধমান বন নিধনের ফলে এ অঞ্চলের পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে। ছবি: সুলায়মান হোসেন/ আল জাজিরা
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা প্রায় ২০ লাখ। ছবি: সুলায়মান হোসেন/ আল জাজিরা
'এ অঞ্চল বিস্তীর্ণ বনভূমি ছিল, মাটি ছিল উর্বর। এখানে জুম চাষ করতাম আমরা, কিন্তু এখন আর আগের অবস্থা নেই,' বলেন মানু চিং। ছবি: সুলায়মান হোসেন/ আল জাজিরা
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেই বিভিন্ন শহরে পাড়ি জমিয়েছেন। ছবি: সুলায়মান হোসেন/ আল জাজিরা
ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা বান্দরবন শহরে পাড়ি জমিয়েছেন, তারা ঘনবসতিপূর্ণ বসতিতে বাস করেন, কঠোর শ্রমসাধ্য কাজ করে জীবিকা নির্বাহ করেন। ছবি: সুলায়মান হোসেন/ আল জাজিরা
২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে আদি নিবাস ছেড়ে অন্যত্র পাড়ি জমানোর ঘটনা সাত গুণ বেড়ে যেতে পারে, ঘরছাড়া হতে পারেন প্রায় ৩০ লাখ মানুষ। অ্যাকশন এইড ও এর সহযোগী প্রতিষ্ঠান ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ছবি: সুলায়মান হোসেন/ আল জাজিরা
  • আল জাজিরা থেকে অনূদিত

Related Topics

টপ নিউজ

ছবির গল্প / ফটো ফিচার / বান্দরবান / ক্ষুদ্র নৃগোষ্ঠী / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
  • আলীকদম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ভালুকছানা উদ্ধার
  • বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab