Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
চুরি নয়, আশ্রয়ের সন্ধানে ঢুকেছিল চোর!

ফিচার

টিবিএস রিপোর্ট
14 June, 2020, 11:30 pm
Last modified: 15 June, 2020, 12:17 am

Related News

  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানের চেষ্টা: ৫ নারীসহ ৬ জনকে থানায় নিল পুলিশ
  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সপরিবারে ভোট দিলেন তারেক রহমান; দলের জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী'

চুরি নয়, আশ্রয়ের সন্ধানে ঢুকেছিল চোর!

পুলিশি সূত্র জানায়, মাসুম একজন গৃহহীন। সে নিজের থাকার জন্য পর্যাপ্ত খাবার ও পানীয় আছে এমন একটি আরামদায়ক জায়গার সন্ধানে ছিল।
টিবিএস রিপোর্ট
14 June, 2020, 11:30 pm
Last modified: 15 June, 2020, 12:17 am

দেশের বর্তমান মহামারিতে আগের সেই আকর্ষণ অনেকটাই হারিয়েছে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ৮৯ নং সড়ক। এখানে অবস্থিত নামীদামী ব্র্যান্ডের পোশাকের দোকানে আর ক্রেতার ভিড় নেই। নেই বিকেল বেলা কফিশপগুলোয় অফিস ফেরতা লোকজনের আড্ডাও। সামাজিক দূরত্ব বজায় রাখাটাই এখন স্বাভাবিক নিয়ম হয়ে গেছে, যার প্রভাবে শুনশান নীরবতায় পরিণত হয়েছে এ এলাকাটি।  

এই প্রাণচাঞ্চল্যহীন পরিবেশ অন্যদের দূরে ঠেললেও মাসুম নামের এক ব্যক্তিকে ঠিকই আকর্ষণ করে। তিনদিন আগে সে এই সড়কের একটি বাড়ির আলো তিনদিন ধরে নেভানো থাকা  দেখে বুঝতে পারে বাড়িটির বাসিন্দারা কেউ নেই। 

পুলিশি সূত্র জানায়, মাসুম একজন গৃহহীন। সে নিজের থাকার জন্য পর্যাপ্ত খাবার ও পানীয় আছে এমন একটি আরামদায়ক জায়গার সন্ধানে ছিল। কিন্তু, তার এই স্বপ্নের ভুবনে বিচরণ দীর্ঘস্থায়ী হয়নি। গতকাল শনিবার রাতেই পুলিশ হানা দিলে অবসান ঘটে তার স্বল্প বাসের। 

#Police arrested Masum, a homeless man and previously charged with #theft, who spotted an empty apartment in #Dhaka's #Gulshan and broke in to live there.

Read more: https://t.co/NWDbOwt76x pic.twitter.com/4MmrXRr9Up— The Business Standard (@tbsnewsdotnet) June 14, 2020

ফ্লাটটির মালিক যুক্তরাষ্ট্রের নাগরিক, রিক হুবার্ড এবং তার স্ত্রী ক্রিস হুবার্ড। নর্থ এন্ড কফি রোস্টারস কফিশপের মালিক তারা। নিরাপত্তা ক্যামেরায় যুক্তরাষ্ট্রে বসেই দেখতে পান তাদের বাড়িতে কেউ একজন হাঁটাচলা করছে। পরিচিত একজনকে খোঁজ নিয়ে দেখার অনুরোধ করেন হুবার্ড দম্পতি। 

ওই ব্যক্তি মারফত খবর পেয়েই বাড়িতে ঢুকে গুলশান পুলিশ। বাড়ির ভেতরে পরিস্কার কারো উপস্থিতির আলামত দেখতে পায় তারা। খাবার টেবিলে পড়ে আছে অবশিষ্ট খাবার, ওয়াইনের বোতল। কিন্তু ধারে কাছে কেউ নেই।

বাড়িময় জোর তল্লাশির পর মাসুমকে বাথরুমে লুকানো অবস্থায় আবিষ্কার করে পুলিশ। কিন্তু পুলিশ ও মানুষের ভিড় দেখেও মাসুমকে শান্তই দেখাচ্ছিল, কিঞ্চিৎ মাতালও ছিল সে, পুলিশ জানায়। 

গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, 'মাসুম পেশায় একজন চোর। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার মানসিক সমস্যা থাকার সম্ভাবনাও রয়েছে। এর আগে একটি বাড়ি থেকে মালামাল চুরির সময় তার নাচের ভিডিও আমরা দেখেছি। চুরির দায়ে  আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।'  

#Police arrested Masum, a homeless man and previously charged with #theft, who spotted an empty apartment in #Dhaka's #Gulshan and broke in to live there.

Read more: https://t.co/NWDbOwt76x pic.twitter.com/9gfwNZl71U— The Business Standard (@tbsnewsdotnet) June 14, 2020

এদিকে গ্রেপ্তারের পর পুলিশি জেরার মুখে মাসুম জানায়, সম্প্রতি সে ভারতের একটি কারাগারে ৯০ দিন সাজাও ভোগ করেছে। তবে তার অন্যান্য কথাবার্তা ছিল এলোমেলো, অসংলগ্ন। 

কথাবার্তা অসামাঞ্জসপূর্ণ হলেও গুলশানের ফ্লাটটি থেকে সে কোনো কিছুই সরায়নি।

গুলশান থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসাইন জানান, জিজ্ঞাসাবাদে মাসুম জানিয়েছে বাড়িতে সে প্রচুর খাবার পেয়ে, খেয়েছে। মাসুম মদপানের কথাও স্বীকার করেছে। 

 ফ্লাটের মালিক অভিযোগ দায়ের করতে রাজি না হওয়ায় পুলিশ মাসুমকে গত মার্চে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করার সিদ্ধান্ত নেয়।

Related Topics

টপ নিউজ

অবৈধ অনুপ্রবেশ / গৃহহীন / চুরি / গুলশান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানের চেষ্টা: ৫ নারীসহ ৬ জনকে থানায় নিল পুলিশ
  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সপরিবারে ভোট দিলেন তারেক রহমান; দলের জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী'

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net