Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
অক্সিজেন উৎপাদন ও প্রাণের বিকাশের জন্যই পৃথিবীর ঘূর্ণন ধীরতর হয়েছে, বলছে গবেষণা

ফিচার

টিবিএস ডেস্ক
10 August, 2021, 12:50 pm
Last modified: 10 August, 2021, 03:22 pm

Related News

  • পৃথিবীর কক্ষপথে নতুন ‘কোয়াসি-মুন’ আবিষ্কার
  • এই গ্রীষ্মে বাড়তে চলেছে পৃথিবীর ঘূর্ণন গতি; কেন?
  • একুশ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়: প্রধান উপদেষ্টা
  • যেভাবে সমতল পৃথিবীতে বিশ্বাসীকে বোঝাবেন পৃথিবী আদতে গোলাকার
  • এ সপ্তাহে পৃথিবীতে পড়তে যাচ্ছে ৫০০০ পাউন্ডের স্যাটেলাইট!

অক্সিজেন উৎপাদন ও প্রাণের বিকাশের জন্যই পৃথিবীর ঘূর্ণন ধীরতর হয়েছে, বলছে গবেষণা

পৃথিবীর বয়স যখন ৪০০ কোটি বছর, তখন মাত্র ছয় ঘণ্টায় সূর্যকে প্রদক্ষিণ করতো এই গ্রহটি। ধীরে ধীরে সেটা কমে এখন ২৪ ঘণ্টায় নেমে এসেছে।
টিবিএস ডেস্ক
10 August, 2021, 12:50 pm
Last modified: 10 August, 2021, 03:22 pm
ছবি: সংগৃহীত

প্রায় ২৪০ কোটি বছর আগে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণনের গতি কমিয়ে দিয়েছিল পৃথিবী, যার ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বেড়েছে এবং এই গ্রহে প্রাণের বিকাশ ঘটেছে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণায় উঠে এসেছে, পৃথিবীর বয়স যখন ৪০০ কোটি বছর, তখন মাত্র ছয় ঘণ্টায় সূর্যকে প্রদক্ষিণ করতো এই গ্রহটি। ধীরে ধীরে সেটা কমে এখন ২৪ ঘণ্টায় নেমে এসেছে।

২৪০ কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে বলতে গেলে অক্সিজেনের অস্তিত্বই ছিল না। প্রাণের বিকাশের মতো পরিবেশও ছিল না তখন। তবে সেসময় জীবাণুরা কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করতো ও সায়ানোব্যাকটেরিয়া অক্সিজেন উৎপাদন করতো, যা সালোকসংশ্লেষণের প্রাচীনতম দৃষ্টান্তগুলোর মধ্যে একটি।

৪০ কোটি বছর আগে পৃথিবীর অক্সিজেনের পরিমাণ ছিল বর্তমানের দশভাগের এক ভাগ, পূর্বের তুলনায় যা অনেক বেশি। বায়ুমণ্ডলে অক্সিজেন বাড়ার ফলেই প্রাণী ও গাছপালারা বিবর্তিত হতে পেরেছে। এবং সেই বিবর্তনের সাথে সাথে গাছগাছালিরা আরও বেশি করে অক্সিজেন উৎপাদন শুরু করে।

অক্সিজেনের এই বৃদ্ধি কোথায় ও কীভাবে হয়েছিল, সেটা জানতে গবেষকরা উত্তর আমেরিকার হুরন হ্রদের দ্বীপ সিংকহোলের দ্বারস্থ হয়েছিলেন। এই হ্রদে প্রায় ৪০ কোটি বছরের পুরোনো চুনাপাথর, ডলোমাইট এবং জিপসাম বেডরক রয়েছে যা নোনা পানির সমুদ্র থেকে তৈরি হয়েছিল এবং একসময় মহাদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল।

এছাড়া এখানে অক্সিজেন উৎপাদনকারী বেগুনী সায়ানোব্যাকটেরিয়াও রয়েছে। কিন্তু এদের সঙ্গে থাকে সালফার-অক্সিডাইজিং শ্বেত ব্যাকটেরিয়া, যারা দিনের বেলা সায়ানোব্যাকটেরিয়াকে ঢেকে রাখে। এতে করে সায়ানোব্যাকটেরিয়া সূর্যের আলো পায় না এবং সালোকসংশ্লেষণও করতে পারে না। যখন সূর্যের তাপ অনেক বেড়ে যায়, তখন সায়ানোব্যাকটেরিয়াকে ছেড়ে ব্যাকটেরিয়া নিচে নেমে যায় এবং তাদের অক্সিজেন উৎপাদন করতে দেয়।

গবেষণার প্রধান লেখক জুডিথ ক্ল্যাট বলেন, "সিংকহোলে জীবাণুদের দুইটি গ্রুপ শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করে, যেখানে সালফার-অক্সিডাইজিং ব্যাকটেরিয়া প্রায়শই সালোকসংশ্লেষণকারী  সায়ানোব্যাকটেরিয়াকে ঢেকে দেয়। হতে পারে, পৃথিবীর আদিলগ্নে জীবাণুদের এরকম প্রতিযোগিতার জন্যই অক্সিজেনের উৎপাদন পিছিয়ে গিয়েছিল।" 

মিশিগান বিশ্ববিদ্যালয়ের জিও-মাইক্রোবায়োলজিস্ট গ্রেগরী ডিক এরসঙ্গে যোগ করেন, "দিন ছোট হলে এবং বিকেলের উচ্চ-সূর্যতাপের সময়টি আরও কমে আসলে, এই সালফার-খাদক ব্যাকটেরিয়ারা সালোকসংশ্লেষণকারী ব্যাকটেরিয়াদের উপর বেশি সময় ধরে থাকবে, যে কারণে অক্সিজেনের উৎপাদনও অনেক কমে আসবে।"

সূত্র: ইন্ডিয়া টাইমস

Related Topics

টপ নিউজ

পৃথিবী / পৃথিবীর ঘূর্ণন / প্রাণের বিকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • পৃথিবীর কক্ষপথে নতুন ‘কোয়াসি-মুন’ আবিষ্কার
  • এই গ্রীষ্মে বাড়তে চলেছে পৃথিবীর ঘূর্ণন গতি; কেন?
  • একুশ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়: প্রধান উপদেষ্টা
  • যেভাবে সমতল পৃথিবীতে বিশ্বাসীকে বোঝাবেন পৃথিবী আদতে গোলাকার
  • এ সপ্তাহে পৃথিবীতে পড়তে যাচ্ছে ৫০০০ পাউন্ডের স্যাটেলাইট!

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net