Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
‘পুঁজি হারিয়ে’ পেশা বদল করছে বগুড়ার চামড়া ব্যবসায়ীরা

টপ নিউজ

হাসিবুর রহমান বিলু, বগুড়া
17 August, 2019, 03:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

‘পুঁজি হারিয়ে’ পেশা বদল করছে বগুড়ার চামড়া ব্যবসায়ীরা

ট্যানারী মালিকদের কাছে টাকা আটকে যাওয়ায় বগুড়ায় চামড়া ব্যবসায়ীদের অনেকেই পেশা বলদ করে রিক্সা চালাচ্ছেন, কেউ বা কাজ করছেন দিন মজুরের। দীর্ঘদিন পাওনা টাকা না পেয়ে অনেকে আবার প্রহরীর কাজও নিয়েছেন ঢাকায়।
হাসিবুর রহমান বিলু, বগুড়া
17 August, 2019, 03:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় গুদামে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে চামড়া। ছবিঃ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

নগদ টাকা দিয়ে মাঠ পর্যায় থেকে চামড়া কিনে সেগুলো বাকিতে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতেন বগুড়ার চামড়া ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা সে টাকা ‘পরিশোধ না করায়’ বিপাকে পড়ে এখন পেশা বদল করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন এই ব্যবসায়ীরা। 

তারা বলছেন, ট্যানারী মালিকদের কাছে টাকা আটকে যাওয়ায় বগুড়ায় চামড়া ব্যবসায়ীদের অনেকেই পেশা বলদ করে রিক্সা চালাচ্ছেন, কেউ বা কাজ করছেন দিন মজুরের। দীর্ঘদিন পাওনা টাকা না পেয়ে অনেকে আবার প্রহরীর কাজও নিয়েছেন ঢাকায়। 

চামড়া ব্যবসায়ী নেতারা এসব তথ্য দিয়ে আরও জানিয়েছেন, যারা এ ব্যবসায় এখনো টিকে আছেন তারাও মুলধনের অভাবে আগের মতো আর ব্যবসা করতে পারছেন না।

বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুকুল হোসেন জানান, নগদ টাকায় কেনা কাঁচা চামড়া বাকিতে ঢাকায় ট্যানারী মালিকদের কাছে বিক্রি করে বিপাকে পড়েছেন বগুড়ার ক্ষুদ্র, মাঝারী আর বড় চামড়া ব্যবসায়ীরা।

তিনি বলছেন, গত ৩/৪ বছর ট্যানারী মালিকদের কাছে বিপুল অংকের টাকা আটকে যাওয়ায় কেউ চালাচ্ছেন রিক্সা কেউ বা চাকরি করছেন নিরাপত্তা কর্মীর। অনেকেই আবার দিনমজুরের কাজ করছেন।  

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী মো: নাসিম সর্দার কয়েক বছর আগেও চামড়া বেচা-কেনা করতেন দিনে গড়ে ১৫ হাজার টাকার। আড়তদারদের মাধ্যমে ঢাকায় চামড়া বিক্রি করলে আটকে যায় তার বড় অংকের টাকা। অর্থ সংকটে পড়ে এখন তিনি ব্যাটারি চালিত ত্রি-হুইলার চালাচ্ছেন বগুড়া শহরে।

আরেক ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী টি.এ সোহেল পুঁজি হারানোর পর এখন প্রহরীর কাজ নিয়েছেন ঢাকায়। আর একই এলাকার আপেল মাহমুদ ব্যবসা করছেন কসমেটিকসের।

মো. মুকুল হোসেন নামে একজন সাবেক চামড়া ব্যবসায়ী জানান, ট্যানারী মালিকদের কাছে তার ৫ কোটি টাকা আটকে যাওয়ায় পাওনাদারে টাকা পরিশোধ করতে পারছেন না। তিনি জানান, তার মতো অবস্থা অনেকেরই। 

বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন জানান, বগুড়ার ব্যবসায়ীদের প্রায় ৪০ কোটি টাকা দীর্ঘদিন ধরে আটকে আছে ট্যানারী মালিকদের কাছে।
 
এ অবস্থা থেকে বাঁচতে সরকারি হস্তক্ষেপ চেয়েছেন বগুড়ার চামড়া ব্যবসায়ীরা, একই সাথে কাঁচা চামড়া রপ্তানীতে সরকারি সিদ্ধান্তে খুশিও হয়েছেন তারা।

Related Topics

বাংলাদেশ

বগুড়া / পশুর চামড়া / চামড়া ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net