Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
১৯ বছরের চেয়ে বেশী ডেঙ্গু রোগী আগস্টে

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
30 August, 2019, 05:25 pm
Last modified: 30 August, 2019, 07:37 pm

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • গাড়িতে ভ্রমণের সময় ঘন ঘন বমি হয় কেন? এ সমস্যা কি নারীদের বেশি?

১৯ বছরের চেয়ে বেশী ডেঙ্গু রোগী আগস্টে

সরকারের নথি অনুযায়ী গত ১৯ বছরে মোট ৫০ হাজার ১৪৮ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন। আর এ বছরের আগস্টের ৩০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৯৭৪ জন রোগী।
টিবিএস রিপোর্ট
30 August, 2019, 05:25 pm
Last modified: 30 August, 2019, 07:37 pm

২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গত ১৯ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে পরিমাণ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এ বছরের আগস্ট মাসের ৩০ দিনেই ছাড়িয়ে গেছে সেই সংখ্যা। 

সরকারের নথি অনুযায়ী গত ১৯ বছরে মোট ৫০ হাজার ১৪৮ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন। আর এ বছরের আগস্টের ৩০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৯৭৪ জন রোগী।  

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইনফরমেশন অ্যান্ড ইমার্জেন্সি কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের সরকারি- বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৪৩৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৫৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৬৯৭ জন।  এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি ৪১ টি হাসপাতালে ২ হাজার ৬১০ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২৫ জন।

এ বছর বর্ষার শুরুতেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। গত বছরজুড়ে যত ডেঙ্গু রোগী ছিল, এবার আগস্টের শুরুতেই তা ছাড়িয়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, আইইডিসিআর  এখন পর্যন্ত ৮৮টি ‘মৃত্যু পর্যালোচনা’ করে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু নিশ্চিত করছে। তবে বেসরকারি হিসেব অনুযায়ী এ সংখ্যা তিনগুণেরও বেশী।

ঢাকা মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মিনি বেগম (৫২) নামের এক নারী মারা গেছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৮ টা ৪৩ মিনিটে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মিনি বেগমের স্বামীর নাম আলী আশরাফ ব্যাপারী। তাদের বাড়ি কেরানীগঞ্জের খোলামুড়া এলাকায়। 

৯ দিন ধরে জ্বরে ভোগার পর গত বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
 
Related Topics

বাংলাদেশ

ডেঙ্গু / ডেঙ্গু রোগী / ডেঙ্গু-আক্রান্ত / ডেঙ্গুতে মৃত্যু / স্বাস্থ্য অধিদপ্তর / স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • গাড়িতে ভ্রমণের সময় ঘন ঘন বমি হয় কেন? এ সমস্যা কি নারীদের বেশি?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net