Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর হার ২ শতাংশের কম

টপ নিউজ

বাসস রিপোর্ট
25 August, 2019, 08:45 pm
Last modified: 25 August, 2019, 09:02 pm

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ, এক বেডেই চিকিৎসাধীন আক্রান্ত ৩ শিশু
  • ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৩০
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৯৩
  • ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে ভর্তি রোগীর ৭৮% বিভিন্ন জেলার
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর হার ২ শতাংশের কম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুহার ১ শতাংশের কম হতে হবে...
বাসস রিপোর্ট
25 August, 2019, 08:45 pm
Last modified: 25 August, 2019, 09:02 pm

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘ডেঙ্গু: বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ডেঙ্গু-আক্রন্ত হয়ে মৃত্যুর হার দশমিক ২ শতাংশেরও কম। মৃত্যুহারের দিক দিয়ে চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মৃত্যু হার মোট মৃত্যুর প্রায় ৫ শতাংশ। যা সাধারণ মানুষের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুহার ১ শতাংশের কম হতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যুসংখ্যা শতকরা দশমিক ৫ শতাংশ।
সেমিনারে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজারেরও বেশি রোগী। এর মধ্যে মারা গেছেন ৪৭ জন। তবে চিকিৎসক, নার্স, ল্যাব টেকিনিশিয়ানদের নিরলস প্রচেষ্টা ও সংশ্লিষ্ট সকলের সুন্দর ব্যবস্থাপনার কারণে শতকরা মৃত্যুহার দশমিক ২ শতাংশের নিচে রাখা সম্ভব হয়েছে এবং ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি মোকাবেলা করাও সম্ভব হয়েছে।
সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, “প্রতিরোধেই বেশি গুরুত্ব দিতে হবে। মশা নিধনে ঢাকা সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে মশা নিধনের জোরদার কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগীদের অবস্থা সম্পর্কে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু সেলে এ পর্যন্ত ১ হাজার ২১ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩ জন মারা গেছেন। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৫৫৫ জন। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সাধারণ জ্বরের রোগীদের মধ্যে ডেঙ্গু-আক্রান্তের হার এখন ১০ শতাংশের মতো।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. চৌধুরী আলী কাওসার, এডিটর-ইন-চিফ, ন্যাশনাল গাইডলাইন ফর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ ডেঙ্গু, অধ্যাপক ডা. কাজী তরিকুল ইসলাম।

মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা.  মোহাম্মদ জিলন মিঞা সরকারের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার, বিএসএমএমই’র ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. আবুল কামাল আজাদ এবং শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুল লায়লা।

Related Topics

বাংলাদেশ

ডেঙ্গু রোগী / ডেঙ্গুতে মৃত্যু / ডেঙ্গু-আক্রান্ত / বাংলাদেশে ডেঙ্গু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ, এক বেডেই চিকিৎসাধীন আক্রান্ত ৩ শিশু
  • ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৩০
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৯৩
  • ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে ভর্তি রোগীর ৭৮% বিভিন্ন জেলার
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net