Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
পুলিশী বাধায় ইসলামী আন্দোলনের মিছিল পণ্ড

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
30 July, 2019, 03:20 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত
  • ফেলানী হত্যার ১৫ বছর: এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চ কর্মসূচি, পুলিশের বাধা
  • ভারত ভ্রমণে নতুন নিয়ম: বেনাপোল দিয়ে যাত্রীদের যাতায়াত কমে ২০ শতাংশ, বেড়েছে ভোগান্তি 
  • বাংলাদেশিদের ভিসা বন্ধ, ভারতের মেডিক্যাল ট্যুরিজম খাতের আয়ে বড় ধাক্কা
  • ভারতীয় ভিসা আবেদন বন্ধ থাকায় শঙ্কায় ইউরোপগামী হাজারো শিক্ষার্থী, কর্মজীবী

পুলিশী বাধায় ইসলামী আন্দোলনের মিছিল পণ্ড

দুপুর পৌনে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের মিছিলের নেতৃত্ব দেন।
টিবিএস রিপোর্ট
30 July, 2019, 03:20 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

ভারতীয় দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচি পুলিশী বাধায় বাতিল হয়ে গেছে।
ভারতে অব্যাহত মুসলিম নির্যাতন, হত্যা এবং ইসকন ও প্রিয়া সাহার দৌরাত্ম্যের প্রতিবাদে আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে জমায়েত শেষে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু করে দলটি।
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম গণমিছিলে নেতৃত্ব দেন।

দুপুর পৌনে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের মিছিলের নেতৃত্ব দেন।

মিছিলটি পল্টন মোড় এলাকায় আসার পরই পুলিশের বাধার মুখে পড়ে।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ভারতে মুসলিমদের উপর নির্যাতন চলছে। আমরা এর প্রতিবাদে রাস্তায় নামব। যারা এই কর্মসূচিতে বাঁধা দিচ্ছে তারা মুসলমানদের সরকার হতে পারে না। সরকারসহ সকলকে বলব প্রশাসন যে আমাদের বাঁধা দিয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই। ভারতে যেসব মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।’

রেজাউল করিম বলেন, ‘পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। তারা আমাদের অনুরোধ করেছে, যাতে আমরা এখানেই মিছিল শেষ করি। যাতায়াতের সুবিধার্থে তাই পল্টন মোড়েই মিছিল শেষ করেছি। তবে আমাদের একটি প্রতিনিধিদল ভারতীয় দূতাবাসে স্মারকলিপি নিয়ে যাবে। সেখানে আমরা ভারত সরকারকে অনুরোধ করব, যাতে করে মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ করা হয়।’

পুলিশের গুলশান জোনের সহকারি কমিশনার রফিকুল ইসলাম দি বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘ইসলামী আন্দোলনের একটি দল ভারতীয় দূতাবাসের দিকে আসছিল। তাদের আমরা গুলশানে জাতিসংঘের অফিসের কাছে বাধা দেই।’ 

Related Topics

বাংলাদেশ

চরমোনাই / ভারতীয় দূতাবাস / প্রিয়া সাহা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • ২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত
  • ফেলানী হত্যার ১৫ বছর: এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চ কর্মসূচি, পুলিশের বাধা
  • ভারত ভ্রমণে নতুন নিয়ম: বেনাপোল দিয়ে যাত্রীদের যাতায়াত কমে ২০ শতাংশ, বেড়েছে ভোগান্তি 
  • বাংলাদেশিদের ভিসা বন্ধ, ভারতের মেডিক্যাল ট্যুরিজম খাতের আয়ে বড় ধাক্কা
  • ভারতীয় ভিসা আবেদন বন্ধ থাকায় শঙ্কায় ইউরোপগামী হাজারো শিক্ষার্থী, কর্মজীবী

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net