Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ডিএনসিসির ১৯৪ বাড়িতে এডিসের লার্ভা, ডিএসসি পায়নি

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
29 August, 2019, 08:10 pm
Last modified: 29 August, 2019, 08:21 pm

Related News

  • ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ, এক বেডেই চিকিৎসাধীন আক্রান্ত ৩ শিশু
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২ জন

ডিএনসিসির ১৯৪ বাড়িতে এডিসের লার্ভা, ডিএসসি পায়নি

ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৯৪টি বাড়িতে এডিস মশার লার্ভা পেলেও, ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের কর্মকর্তারা কোথাও এই মশার লার্ভা পাননি...
টিবিএস রিপোর্ট
29 August, 2019, 08:10 pm
Last modified: 29 August, 2019, 08:21 pm

চলমান ডেঙ্গুবিরোধী অভিযানে বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৯৪টি বাড়িতে এডিস মশার লার্ভা পেলেও, ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) কর্মকর্তারা কোথাও এই মশার লার্ভা পাননি।
দুই সিটি করপোরশনের কর্মকর্তারা জানিয়েছেন এ তথ্য।
এডিস মশা নির্মূলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান এডিস মশা ধ্বংসকরণে ও চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ৭৩৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১৯৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায়। 
লার্ভা পাওয়া এ সব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়। এছাড়া ৬ হাজার ৩৪৮টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান বা জমে থাকা পানি পাওয়া যায়।  এ সকল স্থান ধ্বংস করা হয়। ওয়ার্ড কাউন্সিলররা এ ‘চিরুনি অভিযানে অংশ নেন।
২৫ আগস্ট থেকে ৫ দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ৫৩ হাজার ২৩২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১ হাজার ২২৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। এছাড়া ২৭ হাজার ৪৮৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান বা জমে থাকা পানি পাওয়া যায়।
এডিস মশার লার্ভা নির্মূলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকারনাইন, এস এম শফিউল আজম, মীর নাহিদ আহসান ও সালেহা বিনতে সিরাজের নেতৃত্বে ডিএনসিসির বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এডিস মশার লার্ভা পাওয়ায় ৭ বাড়ির মালিককে সতর্ক করা হয়।

লার্ভা পায়নি ডিএসসিসি

এদিকে একই দিনে এডিস মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫টি মোবাইল টিম ৭টি ওয়ার্ডের মোট ১০৫টি বাড়ি পরিদর্শন করে। 
এর মধ্যে খিলগাঁ সরকারি কোয়ার্টারসহ অফিস ও স্থাাপনাও রয়েছে। 
তবে কোনো ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। ৪টি বাড়িতে এডিস মশার প্রজননউপযোগী পরিবেশ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান । তিনি ১৯ ও  ২০ নং ওয়ার্ডের ২৪টি বাড়ি পরিদর্শন করেন। 
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শহীদুল্লাহ বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেন।
ম্যাজিস্ট্রেটরা বাড়ির মালিকসহ নাগরিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং কোনো স্থানেই যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক করেন।

Related Topics

বাংলাদেশ

ডেঙ্গু / এডিস মশা / এডিস ইজিপ্টাই / এডিসের লার্ভা / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ, এক বেডেই চিকিৎসাধীন আক্রান্ত ৩ শিশু
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২ জন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net