Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হলেন জি এম কাদের

টপ নিউজ

অনলাইন ডেস্ক
18 July, 2019, 04:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ
  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হলেন জি এম কাদের

ঘোষণার পর জি এম কাদের বলেন,‘জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব, মতভেদ ও বিভেদ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।’
অনলাইন ডেস্ক
18 July, 2019, 04:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

জাতীয় পার্টির  নতুন চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের  নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তাকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়।

দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আমৃত্যু দলটির চেয়ারম্যান ছিলেন। গত রোববার এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। গত ৪ মে ছোট ভাই জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছিলেন এরশাদ। 

ঘোষণার পর জি এম কাদের বলেন,‘জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব, মতভেদ ও বিভেদ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।’

এইচ এম এরশাদকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির কাজ পরিচালনা করা হবে। 

তিনি বলেন, কমিটি গঠনের মাধ্যমে প্রতিটি জেলা উপজেলায় জাতীয় পার্টিকে শক্তিশালী করা হবে। এরশাদের মৃত্যুতে রংপুর-৩ শূন্য আসনে দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রার্থী বাছাই ও মনোনয়ন দেয়া হবে।

সেসময় ঢাকায় ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জি এম কাদের।

আজ জি এম কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ জন্য জি এম কাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এরশাদের চিকিৎসায় নিয়োজিত সিএমএইচের চিকিৎসকদের ধন্যবাদ জানান কাদের। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো নানা শ্রেণি-পেশার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান কাদের।

রোববার (১৪ জুলাই) এরশাদের মৃত্যুর পর তাঁর দাফন ঢাকায় হবে বলে ঘোষণা দেওয়া হয় দলটির পক্ষ থেকে। ঘোষণা অনুযায়ী মৃত্যুর দিন ও পরদিন সোমবার ঢাকায় তিন দফা জানাজা হয়। চতুর্থ ও শেষ দফা জানাজার জন্য গত মঙ্গলবার রংপুরে এরশাদের মরদেহ নিয়ে যাওয়া হয়। কিন্তু এর আগে থেকেই রংপুরে এরশাদের দাফনের দাবিতে অনড় দলীয় কর্মীদের চাপে শেষতক রংপুরের এরশাদের বাড়ি পল্লী নিবাসেই তাঁর দাফন হয়। দলীয় কর্মীদের প্রবল চাপে জি এম কাদের ও পরে রওশন এরশাদ রংপুরে এরশাদের দাফনের বিষয়ে সম্মতি দেন।

 

Related Topics

জাতীয় পার্টি / এরশাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ
  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net