Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
উবার-পাঠাও ব্যবহারে যাত্রীদের ভ্যাট দিতে হচ্ছে না

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
19 August, 2019, 06:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • যুক্তরাষ্ট্রে চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা
  • সকাল থেকে রাত: যেমন চলে বাইক রাইডারের জীবন
  • পাঠাও কি বাংলাদেশের চেয়েও নেপালে বেশি সফল? 
  • উবারে চড়ে ৬২ রুপির ভাড়া এল ৭.৬৬ কোটি রুপি!
  • কমছে বাইক-শেয়ারিং অ্যাপের ব্যবহার, বন্ধ হয়ে যাচ্ছে অনেক কোম্পানি

উবার-পাঠাও ব্যবহারে যাত্রীদের ভ্যাট দিতে হচ্ছে না

এখন থেকে চালকদের আয় থেকে নয়, বরং শুধুমাত্র সেবাদাতা কোম্পানিগুলোর প্রাপ্ত কমিশনের ওপর ৫ শতাংশ ভ্যাট ও ১ শতাংশ উৎসে কর কাটা হবে।
টিবিএস রিপোর্ট
19 August, 2019, 06:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

সাম্প্রতিক সময়ের জনপ্রিয় হয়ে ওঠা অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসে (উবার, পাঠাও, সহজ, ওভাই) যাত্রীদের মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এখন থেকে চালকদের আয় থেকে নয়, যাত্রীদের কাছ থেকেও নয়, বরং শুধুমাত্র সেবাদাতা কোম্পানিগুলোর প্রাপ্ত কমিশনের ওপর ৫ শতাংশ ভ্যাট ও ১ শতাংশ উৎসে কর কাটা হবে।

সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত একটি সাধারণ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে আদেশটি ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে এনবিআর কর্মকর্তারা।

এর আগে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে রাইড শেয়ারিংয়ের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট ও ১ শতাংশ হারে উৎসে কর আরোপ করে সরকার। পরবর্তীতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ভ্যাটহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করার প্রস্তাব দিয়েও চূড়ান্ত বাজেটে তা বাস্তবায়ন করা হয়নি।

নতুন এ আদেশের ফলে গ্রাহক পর্যায়ে ভ্যাটের চাপ কমেছে মন্তব্য করেছেন এনবিআর কর্মকর্তারা।

এনবিআরের ভ্যাটনীতির ফার্স্ট সেক্রেটারি হাছান মুহাম্মদ তারেক রিকাবদার বলেন, “রাইড শেয়ারিং কোম্পানিগুলো সাধারণত মূল ভাড়ার ২০-২৫ শতাংশ কমিশন পেয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এর চেয়েও কম হয়। ফলে ভ্যাটহার অনেক কমে যাবে।”

প্রকাশিত আদেশের ব্যাখ্যায় এনবিআর বলছে, গাড়ির চালক যাত্রীদের কাছ থেকে যে সেবামূল্য গ্রহণ করেন, তার আংশিক অ্যাপভিত্তিক সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান পেয়ে থাকে। এখন থেকে রাইড শেয়ারিং সেবার যে অংশটুকু অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান পাবে শুধু তার ওপরই যাত্রীদের ভ্যাট দিতে হবে।

কর মেয়াদ শেষ হওয়ার আগে নির্দিষ্ট দাখিল পত্রের মাধ্যমে এ ভ্যাট প্রদান করতে হবে বলেও আদেশে উল্লেখ করেছে এনবিআর।

শুরু থেকেই রাইড শেয়ারিং সেবায় ভ্যাট ও কর আরোপের বিরোধিতা করে আসছেন উদ্যোক্তারা। ভ্যাটের চাপ গ্রাহকদের ওপরই পড়বে জানিয়ে তা প্রত্যাহারে অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন প্রায় সব উদ্যোক্তারা।

বাংলাদেশ সড়ক পরিবহণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিআরটিএর) তথ্যমতে, উবার, পাঠাও, সহজ, ওভাই, ওবোন, ইজিআর এবং পিকমিসহ রাজধানীতে ২৫টির বেশি প্রতিষ্ঠান রাইড শেয়ারিং সার্ভিস দিয়ে থাকে।

 এসব প্রতিষ্ঠানের জন্য ২০১৭ সালের শেষ দিকে নীতিমালা প্রণয়ন ও নিবন্ধনের উদ্যোগ নেয় বিআরটিএ। এখন পর্যন্ত ১৬টি প্রতিষ্ঠান আবেদন করলেও সব শর্ত পূর্ণ করে নিবন্ধন পেয়েছে ৫টি প্রতিষ্ঠান।

Related Topics

অর্থনীতি / বাংলাদেশ

রাইড শেয়ারিং / উবার / পাঠাও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • যুক্তরাষ্ট্রে চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা
  • সকাল থেকে রাত: যেমন চলে বাইক রাইডারের জীবন
  • পাঠাও কি বাংলাদেশের চেয়েও নেপালে বেশি সফল? 
  • উবারে চড়ে ৬২ রুপির ভাড়া এল ৭.৬৬ কোটি রুপি!
  • কমছে বাইক-শেয়ারিং অ্যাপের ব্যবহার, বন্ধ হয়ে যাচ্ছে অনেক কোম্পানি

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net