সিনিয়র অফিসার নেবে আইএফআরসি
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) কক্সবাজারে সিনিয়র অফিসার (কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবলিটি) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে।
কমিউনিকেশন, স্যোশাল/ বিহেভিয়ারাল সায়েন্স, স্যোশিওলজি, এনথ্রোপলজি, সাইকোলজি, হেলথ এডুকেশন বা সমমানের বিষয়ে ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে ২৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
