প্রোগ্রামার নিয়োগ দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে একজন প্রোগ্রামার নিয়োগ দেয়া হবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। কোনাে সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/ সহকারী প্রােগ্রামার/ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে কমপক্ষে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ১৩ জানুয়ারি ২০২১ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর।
প্রোগ্রামার পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৩৫,৫০০-৬৭,০১০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আগ্রহী প্রার্থীরা pmeat.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৩ জানুয়ারি ২০২১ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।
