কর্মকর্তা নেবে মার্কেন্টাইল ব্যাংক
কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী অঞ্চল এবং খুলনা বিভাগের বিভিন্ন শাখায় পিও/এফএভিপি/এভিপি পদমর্যাদায় হেড অব ব্রাঞ্চ নিয়োগ দেয়া হবে।
যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। উল্লেখিত অঞ্চলের যেকোন বেসরকারি ব্যাংকে হেড অব ব্রাঞ্চ হিসেবে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের ব্যাংকে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেসরকারি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা প্রবেশনারি অফিসার হিসেবে যারা চাকরি শুরু করেছিলেন তারাও আবেদনের সুযোগ পাবেন।
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আগামী ১৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
