অধ্যক্ষ নিয়োগ দেবে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ
অধ্যক্ষ পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের খুঁজছে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ।
কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং স্নাতক পর্যায় পাঠদানকারী কোন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযােগী অধ্যাপক বা সহকারী অধ্যাপকরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৫ বছরের ডিগ্রি কলেজ পর্যায়ে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসাবে ৩ বছর অথবা সহকারী অধ্যাপক হিসাবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী ১৪ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
