Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
‘বাংলাদেশে টেস্ট সংস্কৃতি নেই’- সাকিবের এমন মন্তব্যে দ্বিমত নেই পাপনের

খেলা

টিবিএস রিপোর্ট
29 June, 2022, 09:25 pm
Last modified: 29 June, 2022, 09:28 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল লাল-সবুজরা, ডারউইনে টাইগারদের অজি বধ
  • হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ

‘বাংলাদেশে টেস্ট সংস্কৃতি নেই’- সাকিবের এমন মন্তব্যে দ্বিমত নেই পাপনের

টেস্ট সংস্কৃতি গড়ে তুলতে কেবল খেলোয়াড়দের নয়; দর্শক, সংবাদমাধ্যমকেও ধৈর্য ধরতে হবে বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টিবিএস রিপোর্ট
29 June, 2022, 09:25 pm
Last modified: 29 June, 2022, 09:28 pm

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের টেস্ট সংস্কৃতি নিয়ে কথা বলেন সাকিব আল হাসান। টেস্ট অধিনায়কের ভাষায়, বাংলাদেশে কখনও টেস্ট সংস্কৃতি ছিল না, এখনও নেই। সাকিব মনে করেন, টেস্টে উন্নতি না হওয়ার প্রধান অন্তরায় এটাই। টেস্ট সংস্কৃতি নিয়ে তার মন্তব্যের সঙ্গে অনেকটাই একমত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

মঙ্গলবার বোর্ড সভা ছিল বিসিবির। সভা শেষে নাজমুল হাসান জানান, সাকিবের মন্তব্যের সঙ্গে তার তেমন দ্বিমত নেই। তবে সংস্কৃতি গড়ে তুলতে কেবল খেলোয়াড়দের নয়; দর্শক, সংবাদমাধ্যমকেও ধৈর্য ধরতে হবে। এ ছাড়া কোন অবস্থায়, কী ভেবে সাকিব এমন মন্তব্য করেছেন; তার সঙ্গে কথা না বলে এটা নিয়ে মন্তব্য করা কঠিন বলে মনে করেন বিসিবি সভাপতি। 

নাজমুল হাসান বলেন, 'সাকিব যেটা বলেছে, সেটা সাকিবের কথা। তবে আমাকে যদি বলেন, একেবারে দ্বিমত করি না আমি। টেস্ট খেলা এক ধৈর্যর খেলা। এই ধৈর্য শুধু খেলোয়াড়দের না কিন্তু, এটা সকলের। আমি যদি নির্দিষ্ট করে বলতে চাই প্রথম ৫০ বছরে ১৯৬টা ম্যাচ খেলে ভারত মাত্র ৩৫টা ম্যাচ জিতেছে। একটু চিন্তা করে দেখেন, অন্যতম শক্তিশালী দেশ তারা। নিউজিল্যান্ড এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন, ২৬ বছর লেগেছে তাদের প্রথম ম্যাচ জিততে।'

সাকিব, তামিম, মুশফিকরা দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছেন। টেস্ট সংস্কৃতি না গড়ে ওঠার পেছনে তাদের দায়ই বেশি কিনা? এমন প্রশ্নের উত্তরে নাজমুল হাসান বলেন, 'কেন বললো, কী চিন্তা করে বলেছে, এসব নিয়ে না জিজ্ঞাস করে, না শুনে; একজনের ওপর আরেকটা কমেন্ট দিতে গেলে সেটা বেকায়দা। কেন, কখন কী বলেছে, এটা সামনা সামনি শোনার আগে কমেন্ট করাটা কঠিন।'

'তবে হ্যাঁ, সব মিলিয়ে সংস্কৃতি শুধু খেলোয়াড়দের না; আমাদের সবার। দর্শক, মিডিয়া সবারই ধৈর্য ধরতে হবে। টেস্টে কেউ রাতারাতি ভালো করতে পারেনি, এটা আমি বলব না; তবে অনেক কঠিন। অনেক দেশেরই সময় লেগেছে। বাংলাদেশেরও লাগছে এবং লাগবে। তবে আমি মনে করি প্রত্যাশিতভাবে যদি আমরা উন্নদি করতে পারি, সামনে আরেকটু ভালো হবে।'

টেস্টে যে বাংলাদেশের উন্নতি হয়েছে, পরিসংখ্যান দিয়ে সেটা প্রমাণের চেষ্টা করলেন নাজমুল হাসান। বিসিবিতে নিজের কমিটির মেয়াদকালের পারফরম্যান্সের হিসাব টেনে তিনি বলেন, '২০১২ থেকে ২০২২, শেষ দশ বছরের ৩৩টা টেস্ট সিরিজ খেলেছি, ৬১টি ম্যাচ। এর মধ্যে আমরা ১৩টা জিতেছি, ১১টা ড্র, ৩৭টা হেরেছি। জয়ের গড় যদি দেখতে যাই, সেটা ২১ শতাংশ।'

আগের ১২ বছরের সঙ্গে তুলনা টেনে বিসিবি সভাপতি আরও বলেন, 'এখন একটা ম্যাচ খারাপ হলে হতাশ হয়ে যাবো, যা খুশি বলে বেড়াবো, কারও দোষ খুঁজে বের করবো, এটা করা ঠিক না। আপনাদের মন খারাপ, আমার মন আরও খারাপ এই খেলা দেখে। আমি উন্নতি দেখতে পাচ্ছি। সেটা কীভাবে, আমরা সেই শুরু থেকে ৩৭টা টেস্ট সিরিজ খেলেছি, ৭৩টা ম্যাচ। ৩টা ম্যাচ জিতেছিলাম, জয়ের গড় ৪ শতাংশ। ৪ শতাংশ থেকে যদি ২১ শতাংশ হয়, এটা অবশ্যই উন্নতি।' 

Related Topics

টপ নিউজ

নাজমুল হাসান পাপন / সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / টেস্ট ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল লাল-সবুজরা, ডারউইনে টাইগারদের অজি বধ
  • হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net