Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
বড় হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ, হারের সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
28 June, 2022, 02:15 am
Last modified: 28 June, 2022, 03:22 am

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

বড় হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ, হারের সেঞ্চুরি

এই হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো সাকিব আল হাসানের দল। বিব্রতকর এক মাইলফলকেও পৌঁছে গেল বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
28 June, 2022, 02:15 am
Last modified: 28 June, 2022, 03:22 am
ছবিটা যেন পুরো সিরিজের গল্প বলে দিচ্ছে, দুই টেস্টে এভাবেই উল্টো পথে হেঁটেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

সাদা পোশাকে বাংলাদেশের পথচলা প্রায় সব সময় একই রকম। যেখানে হারের গল্পই বেশি। মাঝেমধ্যে আনন্দের সময় মেলে, কিন্তু তা স্থায়ী হয় একেবারেই কম সময়। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে যে ব্যর্থতায় শুরু হয়েছিল, সেই ব্যর্থতার বৃত্তে থেকেই টেস্ট সিরিজ শেষ হলো বাংলাদেশের। বড় ব্যবধানে প্রথম টেস্ট হারা বাংলাদেশ চরম ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টেস্ট হারলো আরও বড় ব্যবধানে।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১০ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। এই হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো সাকিব আল হাসানের দল। বিব্রতকর এক মাইলফলকেও পৌঁছে গেল বাংলাদেশ। এ নিয়ে ১০০টি টেস্ট ম্যাচ হারলো তারা। টেস্ট ইতিহাসের নবম দল হিসেবে শততম টেস্ট হারলো বাংলাদেশ। ১৩৪টি টেস্ট খেলা বাংলাদেশ ১৬ ম্যাচে জিতেছে, ড্র হয়েছে ১৮ ম্যাচ।

হার অনিবার্যই ছিল বাংলাদেশের। ১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ৬ উইকেটে ১৩২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে। ইনিংস হার থেকে বাঁচতে আরও ৪৩ রানের দরকার ছিল সফরকারীদের। চতুর্থ দিন টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ, দলকে বিপদে রেখে ফিরে যান তিনি। মারকুটে মেজাজে ব্যাট চালিয়ে দলকে ইনিংস হার থেকে বাঁচান নুরুল হাসান সোহান।

উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের ঝড়ো ৬০ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ১৮৬ রান তোলে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৩ রান, যা ২.৫ ওভারেই তুলে নেন দুই ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। ব্রাথওয়েট ৪ ও ক্যাম্পবেল ৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৪ রান তোলে। জবাবে কাইল মেয়ার্সের দারুণ সেঞ্চুরিতে ৪০৮ রান করে স্বাগতিকরা। প্রথম ইনিংসেই ১৭৪ রানে এগিয়ে যায় ব্রাথওয়েটের দল। 

সোহান ১৬ ও মিরাজ শূন্য রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেন। তৃতীয় দিনই অবশ্য জয় পেয়ে যেতে পারতো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বৃষ্টির কারণে ১০ ওভার আগেই দিনের খেলা শেষ হয়। চতুর্থ দিনও ছিল বৃষ্টির হানা। ম্যাচ শুরুর সময়ের বেশ আগে বৃষ্টি থামলেও মাঠ ও ভেজা উইকেটের কারণে খেলা কয়েক ঘণ্টা পর শুরু হয়। 

কোণঠাসা হয়ে পড়া দলকে পথ দেখাতে নেমে কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ফিরে যান মিরাজ। ডানহাতি এই অলরাউন্ডার আলজারি জোসেফের অনেক উপরের এক বাউন্সারে ব্যাট চালিয়ে ক্যারিবীয় উইকেটরক্ষক জশুয়া ডা সিলভার হাতে ধরা পড়েন, ২০ বলে ৪ রান করেন মিরাজ। ইনিংস হার থেকে দলকে বাঁচাতে দ্রুত ব্যাট চালাতে শুরু করেন সোহান।

৪০ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি এক পাশ সামলে রাখলেও অন্য প্রান্তে বাংলাদেশের পেসারদের আসা যাওয়ার মিছিল শুরু হয়। একে একে ফিরে যান এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। সোহান ৫০ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন। 

এর আগে তৃতীয় দিন বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় অবাদন রাখেন নাজমুল হোসেন শান্ত। উইকেটে থিতু হয়েও আউট হয়ে যাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান ৪২ রান করেন। এ ছাড়া তামিম ইকবাল ৪, মাহমুদুল হাসান জয় ১৩, এনামুল হক বিজয় ৪, লিটন কুমার দাস ১৯ ও সাকিব আল হাসান ১৬ রান করেন।

পুরো সিরিজজুড়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়া কেমার রোচ ১৩ ওভারে ৫৪ রানে ৩টি উইকেট নেন। আলজারি জোসেফের শিকারও ৩ উইকেট। দুই টেস্টের চার ইনিংসেই ৩টি করে উইকেট নিয়েছেন ক্যারিবীয় ডানহাতি এই পেসার। রোচ, জোসেফের মতো জেডেন সিলসও ৩টি উইকেট নেন। বাকি উইকেটটি আসে রান আউট থেকে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৪ (তামিম ৪০, শান্ত ২৬, লিটন ৫৩, এবাদত ২১*, শরিফুল ২৬; সিলস ৩/৫৩, জোসেফ ৩/৫০, ফিলিপ ২/৩০, মেয়ার্স ২/৩৫)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪০৮ (ব্রাথওয়েট ৫১, ক্যাম্পবেল ৪৫, ব্ল্যাকউড ৪০, মেয়ার্স ১৪৬; খালেদ ৫/১০৬, মিরাজ ৩/৯১, শরিফুল ২/ ৭৬)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৫ ওভারে ১৮৬ (শান্ত ৪২, লিটন ১৯, সাকিব ১৬, সোহান ৬০*; রোচ ৩/৫৪, জোসেফ ৩/৫৭, সিলস ৩/২১)।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ২.৫ ওভারে বিনা উইকেটে ১৩ (ব্রাথওয়েট ৪*, ক্যাম্পবেল ৯*; এবাদত ০/৯, খালেদ ০/৪)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী

ম্যাচসেরা: কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ)

সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে জয়ী

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / হোয়াইটওয়াশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net