Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
মুঠো থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ বাঁচাতে করণীয় কী, জানালেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
26 May, 2022, 07:25 pm
Last modified: 26 May, 2022, 07:51 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

মুঠো থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ বাঁচাতে করণীয় কী, জানালেন সাকিব

বিপদ আরও বাড়তে পারতো। কিন্তু প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ভাঙন থামিয়ে দিন শেষ করেন মুশফিকর রহিম ও লিটন কুমার দাস। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও শেষ বিকেলে দৃঢ়তা দেখান আগের ইনিংসের এই দুই সেঞ্চুরিয়ান।
টিবিএস রিপোর্ট
26 May, 2022, 07:25 pm
Last modified: 26 May, 2022, 07:51 pm

যেন মিরপুর টেস্টের প্রথম ইনিংসের হাইলাইটস। বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেটে যাচ্ছেন আর ফিরছেন। আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিধ্বস্ত বাংলাদেশ। শ্রীলঙ্কা ৫০৬ রান করার পর প্রথম ইনিংসেই মুমিনুল হকের দল পিছিয়ে পড়ে ১৪১ রানে। চতুর্থ দিন শেষে হিসাব দাঁড়িয়েছে, ইনিংস হার থেকে বাঁচেতেই বাংলাদেশকে করতে হবে আরও ১০৭ রান। 

১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২৩ রানেই ৪ উইকেট হারায়। বিপদ আরও বাড়তে পারতো। কিন্তু প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ভাঙন থামিয়ে দিন শেষ করেন মুশফিকর রহিম ও লিটন কুমার দাস। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও শেষ বিকেলে দৃঢ়তা দেখান এই দুজন। ৪ উইকেটে ৩৪ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। 

বাকি ৬ উইকেট নিয়ে ১০৭ রান তুলে এরপর শ্রীলঙ্কাকে লক্ষ্য দিতে হবে বাংলাদেশকে। পথটা যে কাটা বেছানো, ভালোভাবেই জানা বাংলাদেশের। তাহলে উপায়? সাকিব আল হাসান জানালেন ম্যাচ বাঁচানোর করণীয়। পথটা কঠিন জেনেও হাল না ছেড়ে আশার কথা শুনিয়ে গেলেন বাঁহাতি অবিজ্ঞ এই অলরাউন্ডার। 

চতুর্থ দিনের খেলা শেষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাকিব বলতে লাগলেন, 'এখন দলের যা পরিস্থিতি, সেখান থেকে আশা করি যে দুজন আছে, ওরা যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে...। এরপর আমি তিন ঘণ্টা ব্যাটিং করতে পারলে দলের জন্য এটা বেশি গুরুরত্বপূর্ণ হবে।'

শেষ দিনের মধ্যাহ্ন বিরতির আগে কোনোভাবেই উইকেট হারানো যাবে না, হারালেই বাজে অবস্থায় পড়তে হবে বলেন জানান সাকিব। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার বলেন, 'লাঞ্চের আগে একটার বেশি উইকেট পড়লে আমরা খুব বাজে অবস্থায় থাকব। লাঞ্চের সময়টা গুরুত্বপূর্ণ। যখন দুজন ব্যাটসম্যান এই উইকেটে সেট হয়ে যাবে, তখন তাদের আউট করা কঠিন।'

বাংলাদেশের দুই ইনিংসেই ঝড় বইয়ে দেওয়া শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোকে সামলাতে পারলে পথ সহজ হবে বলে বিশ্বাস সাকিবের, 'তাদের দুই ফ্রন্ট লাইন বোলার হচ্ছে পেসার। পেস বোলাররা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ওভারের স্পেল করতে পারে। লাঞ্চের ভেতর হয়তো দুজন সর্বোচ্চ দশ দশ বিশ ওভার বোলিং করতে পারবে। ওই হুমকি সামলাতে পারলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। বল পুরনো হয়ে যাবে, বোলাররা ক্লান্ত হবে, ব্যাটসম্যান সেট হতে পারবে।' 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net