Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
চোখের পলকে উইকেট হারানোই যেন অমোঘ নিয়তি!

খেলা

টিবিএস রিপোর্ট
26 May, 2022, 06:50 pm
Last modified: 26 May, 2022, 06:58 pm

Related News

  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন
  • সাকিবকে খেলানোর বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ
  • সকালে এসেই মিরপুর স্টেডিয়ামে নতুন কোচ ফিল সিমন্স

চোখের পলকে উইকেট হারানোই যেন অমোঘ নিয়তি!

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের শুরুতেও বেজে ওঠে ভাঙনের সুর, চোখের পলকেই নেই ৪ উইকেট। ইনিংস হার ঠেকানোই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
টিবিএস রিপোর্ট
26 May, 2022, 06:50 pm
Last modified: 26 May, 2022, 06:58 pm
চেয়ে চেয়ে অধিনায়ক ‍মুমিনুলের ফিরে যাওয়ার দৃশ্য দেখা ছাড়া কিছু করার ছিল না মাহমুদুল হাসান জয়ের। ছবি: বিসিবি

ব্যাটিংয়ের শুরুর দিক কিংবা মাঝ অবস্থা। একটি উইকেটের পতন মানেই যেন ইনিংসের শেষ দেখে ফেলা। চোখের পলকে উইকেট হারানোই যেন অমোঘ নিয়তি হয়ে উঠেছে বাংলাদেশে। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলেন বলেই ৫৩ ও ৮০ রানের ইনিংসের হতাশায় ডুবতে হয়েছিল বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা সফর ও মিরপুর টেস্টের মাঝে ব্যতিক্রম কেবল চট্টগ্রাম টেস্ট। মিরপুর টেস্ট থেকে আবারও সেই ব্যাটিং বিপর্যয়ের গল্প।

মিরপুর টেস্টে লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপরও মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের সেঞ্চুরিতে মেলে ৩৬৫ রান, স্বস্তিতেই ছিল স্বাগতিক শিবির। কিন্তু জবাবে শ্রীলঙ্কা ৫০৬ রান করলে প্রথম ইনিংসেই ১৪১ রানে পিচিয়ে পড়তে হয় বাংলাদেশকে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে সেই হতাশার গল্প। শুরুর ভাঙনেই ম্যাচ হারের শঙ্কা জেকে ধরেছে বাংলাদেশকে। 

১৪১ রানে পিছিয়ে থেক দ্বিতীয় ইনিংকে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২৪ রানের মধ্যেই হারায় ৪ উইকেট। ৪ উইকেটে ৩৪ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে মুমিনুল হকের দল। ইনিংস ব্যবধানে হার থেকে বাঁচতেই বাংলাদেশকে করতে হবে আরও ১০৭ রান। আবারও আশার আলো জ্বেলে টিকে আছেন মুশফিক ও লিটন। মুশফিক ১৪ ও লিটন ১ রানে অপরাজিত থেকে মাঠে ছাড়েন। বাকি ৬ উইকেটে পুরো একটি দিন কাটিয়ে দেওয়া যে খুব কঠিন কাজ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, সেটা বলাই বাহুল্য।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের শুরুটাও হয় দুঃস্বপ্নের। দলীয় ১৫ রানে ফিরে যান তামিম ইকবাল। তাকে রানের খাতা খোলারও সুযোগ দেননি লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। প্রথম ইনিংসেও শূন্যে রানে আউট হন অভিজ্ঞ এই ওপেনার। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো দুই ইনিংসেই শূন্য রানে আউট হলেন তিনি। 

চার রান পরই সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। ২ রান করে রান আউটে কাটা পড়েন বাঁহাতি এই ওপেনার। আগের ইনিংসেও হাসেনি তার ব্যাট, ৮ রান করেই বিদায় নিয়েছিলেন তিনি। দ্রুত ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ঘোর অন্ধকারে, তখন আঘাত হানেন কাসুন রাজিথা। লঙ্কান এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন নিজের ছায়া হয়ে থাকা বাংলাদেশের অধিনায়ক মুমিনুল। আগের ইনিংসে ৯ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান এবার রানের খাতাই খুলতে পারেননি।

চোখের পলকেই নেই তিন উইকেট। আশা-ভরসার প্রতীক হয়ে উইকেটে তখন ব্যাট চালাচ্ছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিক। কিন্তু শূন্য রানে ও ৯ রানে দুবার জীবন পেয়ে তা কাজে লাগাতে ব্যর্থ জয়। ডানহাতি এই ওপেনার ১৫ রান করেই আসিথার বলে কুশল মেন্ডিসের হাতে ধরা। তামিম, মুমিনুল, শান্তদের মতো জয়ও আগের ইনিংসে ছিলেন ব্যর্থ, শূন্য রানেই ফিরতে হয়েছিল তাকে। ৪ উইকেট হারানো দলকে পথ দেখিয়ে পরের কয়েক মিনিট বিপদমুক্তভাবেই পার করেন মুশফিক-লিটন।

প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও বাংলাদেশের ইনিংস ওলট পালট করে দেন লঙ্কান দুই পেসার রাজিথা ও আসিথা। প্রথম ইনিংসে এবাদত হোসেন রান আউট হন, বাকি ৯ উইকেট ভাগাভাগি করে নেন এই দুজন। দ্বিতীয় ইনিংসেও একই সাফল্যের মালা গেঁথে চলেছেন দুজন। ৬ ওভারে ১২ রানে ২ উইকেট নিয়েছেন আসিথা। ৬ ওভারে ১২ রানেই এক উইকেট নেন রাজিথা। বাকি উইকেটটি রান আউট থেকে পেয়েছে শ্রীলঙ্কা। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ / ব্যাটিং বিপর্যয় / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন
  • সাকিবকে খেলানোর বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ
  • সকালে এসেই মিরপুর স্টেডিয়ামে নতুন কোচ ফিল সিমন্স

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net