Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
সাকিব-এবাদতে থামলো শ্রীলঙ্কার প্রথম ইনিংস

খেলা

টিবিএস রিপোর্ট
26 May, 2022, 04:50 pm
Last modified: 26 May, 2022, 04:52 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সাকিব-এবাদতে থামলো শ্রীলঙ্কার প্রথম ইনিংস

স্বস্তিতেই থাকার কথা শ্রীলঙ্কার। মিরপুর টেস্টের প্রথম ইনিংসেই ১৪১ রানের লিড নিয়েছে সফরকারীরা।
টিবিএস রিপোর্ট
26 May, 2022, 04:50 pm
Last modified: 26 May, 2022, 04:52 pm

১৬৫.১ ওভারের ইনিংস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে স্কোরকার্ডে রান জমা হয়েছে ৫০৬ রান। স্বস্তিতেই থাকার কথা শ্রীলঙ্কার। মিরপুর টেস্টের প্রথম ইনিংসেই ১৪১ রানের লিড নিয়েছে সফরকারীরা। চতুর্থ দিনের বিকালে শ্রীলঙ্কার এসে শ্রীলঙ্কার ইনিংস থামাতে সক্ষম হলো বাংলাদেশ। নেপথ্যে সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণি ও এবাদত হোসেনের মাঝারি মানের পেস বোলিং।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার শেষ ব্যাটসম্যান আসিথা ফার্নান্দো রান আউট হন, বাকি ৯ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন সাকিব ও এবাদত। শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ওভার বোলিং করা সাকিব নিয়েছে ৫ উইকেট, যা তার ক্যারিয়ারের ১৯তম ৫ উইকেট। চার বছর পর ইনিংসে ৫ উইকেট নিলেন বাঁহাতি এই স্পিনার। সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নেন তিনি। এবাদত নিয়েছেন ৪ উইকেট। 

৫ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ম্যাথুস ৫৮ ও চান্দিমাল ১০ রান নিয়ে দিনের শুরু করেন। এদিনও তারা দারুণ শুরু এনে দেন দলকে। নতুন দিনেও উইকেটে নিজেদের মানিয়ে নিয়ে সাবলীল ব্যাটিং করে যেতে থাকেন লঙ্কান এই দুই ব্যাটসম্যান। বাংলাদেশের কোনো বোলারই তাদের সামনে বাধার দেয়াল তুলতে পারছিলেন না। 

১৫৭তম ওভারে গিয়ে এই জুটি ভাঙেন এবাদত। এর আগে ১৯৯ রানে জুটি গড়েন ম্যাথুস ও চান্দিমাল। এর মাঝে দুজনই তুলে নেন সেঞ্চুরি। ১৮১ বলে ৯টি চার ও একটি ছক্কায় ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন চান্দিমাল। শেষ পর্যন্ত ২১৯ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১২৪ রান করে বিদায় নেন তিনি। 

তখনও অবিচল ২৭৪ বলে ৬টি চার ও একটি ছক্কায় ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি করা ম্যাথুস। চান্দিমালের বিদিায়ে উইকেটে যাওয়া নিরোশান ডিকভেলাকে সাবলীল মনে হলেও বেশি সময় টিককে পারেননি তিনি। ৯ রান করেই সাকিবের শিকারে পরিণত হন তিনি। এরপর অন্য প্রান্তে বিদায় মিছিল শুরু হয়, দ্রুত ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। সঙ্গীর অভাবে আর ব্যাটিং করা হয়নি ম্যাথুসের। ৩৪২ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১৪৫ রানে অপরাজিত থাকেন তিনি।

৫ উইকেট নেওয়া সাকিব বোলিং করেছেন ৪০.১ ওভার, তার খরচা ৯৬ রান। ৪ উইকেট শিকারী এবাদত ৩৮ ওভারে ১৩৮ রান দেন। অনুজ্জ্বল থেকে যাওয়া আরেক পেসার খালেদ আহমেদ ২৩ ওভারে ৮৫ রান খরচায় উইকেটশূন্য থাকেন। অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামও কিছু করতে পারেননি, সর্বোচ্চ ৪৯ ওভারে ১২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। মোসাদ্দেক হোসেন সৈকত ১২ ও অধিনায়ক মুমিনুল হক ৩ ওভার বোলিং করেন।     

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / এবাদত হোসেন / বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net