Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
বৃষ্টির দাপটের দিনে সমানে সমান লড়াই

খেলা

টিবিএস রিপোর্ট
25 May, 2022, 07:20 pm
Last modified: 25 May, 2022, 07:28 pm

Related News

  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • সাকিবকে খেলানোর বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ

বৃষ্টির দাপটের দিনে সমানে সমান লড়াই

বৃষ্টিতে অনেক সময় নষ্ট হওয়ায় এদিন ৩০ মিনিট বেশি খেলা হয়। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনও ৮৩ রানে পিছিয়ে লঙ্কানরা।
টিবিএস রিপোর্ট
25 May, 2022, 07:20 pm
Last modified: 25 May, 2022, 07:28 pm

এক দিনে ৯০ ওভার, এর জন্য দরকার অন্তত সাড়ে সাত ঘণ্টা। কিন্তু বৃষ্টির পেটেই চলে গেল ৪ ঘণ্টা। বাকি সময়ে অনুষ্ঠিত হলো ৫১ ওভারের খেলা। এ সময়ে লড়াই হলো সমানে সমান। সাকিব আল হাসান ও এবাদত হোসেন মিলে ৩টি উইকেট নিলেও শ্রীলঙ্কা এখনও ঠিক কক্ষপথে। তৃতীয় দিনের শেষ থেকেই চতুর্থ দিন শুরু করার লক্ষ্য সফরকারীদের। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা ৫ উইকেটে ২৮২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। অ্যাঞ্জেলো ম্যাথুস ৫৮ ও দিনেশ চান্দিমাল ১০ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনও ৮৩ রানে পিছিয়ে লঙ্কানরা। মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৫ রান তোলে বাংলাদেশ।   

স্বাগতিকদের প্রথম ইনিংসের জবাবে শুরুটা ভালোই ছিল শ্রীলঙ্কার। ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়া লঙ্কানরা ২ উইকেটে ১৪৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে। অধিনায়ক দিমুথ করুনারত্নে ৭০ ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা ডানহাতি পেসার কাসুন রাজিথা ০ রানে অপরাজিত থাকেন। 

তৃতীয় দিন অবশ্য মনের মতো শুরু করা হয়নি শ্রীলঙ্কার। এদিন এক রান যোগ হতেই রাজিথাকে ফিরিয়ে দেন এবাদত। রাজিথার উইকেট হারানোয় আক্ষেপ না থাকলেও কিছুক্ষণ পর করুনারত্নেকে হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ১৬৪ রানের মাথায় সাকিবের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। ফেরার আগে ১৫৫ বলে ৯টি চারে ৮০ রান করেন তিনি।

অধিনায়ককে হারানোর চাপ অবশ্য বুঝতে হয়নি লঙ্কানদের। ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে পঞ্চম উইকেটে জুটি গড়ে তোলেন অভিজ্ঞ ম্যাথুস। এই জুটি থেকে ১০২ রান পায় শ্রীলঙ্কা। উইকেটের দেখা না পেয়ে যখন বাংলাদেশ শিবিরে ক্লান্তি ভর করার উপক্রম, তখনই আঘাত হানেন সাকিব। ধনঞ্জয়াকে ফিরিয়ে দেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। ৯৫ বলে ৯টি চারে ৫৮ রান করেন ধনঞ্জয়া।

বৃষ্টিতে অনেক সময় নষ্ট হওয়ায় এদিন ৩০ মিনিট বেশি খেলা হয়। তবে দলকে আর বিপদে পড়তে দেননি ম্যাথুস ও চান্দিমাল। দুজন মিলে বাকিটা সময় কাটিয়ে দেন। তৃতীয় তিন ৫১ ওভারে ১৩৯ রান তুলেছে করুনারত্নের দল। 

মিরপুর টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার সাকিবের শিকার ৩ উইকেট। এবাদত নিয়েছেন ২ উইকেট। খালেদ আহমেদ, তাইজুল ইসলামরা উইকেট পাননি, লঙ্কান ব্যাটসম্যানদের পরীক্ষাও নিতে পারেননি তারা। স্পিন অলরাউন্ডার হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নিলেও তাকে দিয়ে মাত্র ২ ওভার বোলিং করানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ / টেস্ট সিরিজ / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • সাকিবকে খেলানোর বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net