Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
ওয়েস্ট ইন্ডিজে একটি ফরম্যাট খেলতে চান না সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
22 May, 2022, 08:30 pm
Last modified: 26 May, 2022, 08:22 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

ওয়েস্ট ইন্ডিজে একটি ফরম্যাট খেলতে চান না সাকিব

যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে সাকিবকে তিন ফরম্যাটে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে। 
টিবিএস রিপোর্ট
22 May, 2022, 08:30 pm
Last modified: 26 May, 2022, 08:22 pm
অসাধারণ এক ইনিংস খেলেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ৫ জুন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা দেবে তারা। এই সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সফরে দল সাজানো নিয়ে রীতমতো পরীক্ষার সামনে পড়ে যেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। 

চোটের কারণে টেস্ট সিরিজে খেলা হবে না দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। হজ করতে পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। এবার সাকিব আল হাসানকে তিন ফরম্যাটে পাওয়া নিয়ে অনিশ্চয়তা! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে চান না অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

ওয়ানডে সিরিজ থেকে ইতোমধ্যে বিশ্রাম চেয়েছেন সাকিব, মৌখিকভাবে জানিয়েছেন তিনি। বিসিবি ব্যাপারটি বিবেচনায় রেখেছে, তবে এর জন্য সাকিবকে আবেদন করতে বলা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ শেষে ছুটির আবেদন করবেন সাকিব। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে সাকিবকে তিন ফরম্যাটে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে। 

এ বিষয়ে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'সে বলেছে একটা ফরম্যাট খেলতে চাইছে না, বিশ্রামের প্রয়োজন। মৌখিকভাবে জানিয়েছে এটা। টেস্ট খেলবে, সেটা জানিয়েছে। আমরা তার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু পাইনি। আমরাও তাকে সব ফরম্যাটে চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। দেখা যাক, সাকিব নিজ থেকে কিছু বলে কিনা। আপাতত এসব নিয়ে কোনও কথা হচ্ছে না।'

বাংলাদেশ ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষেই আমেরিকা পরিবারের কাছে চলে যাবেন সাকিব। সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে যোগ দেওয়ার কথা তার। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত না হলেও টেস্ট দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা। 

অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। ড্যারেন স্যামি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ২, ৩ ও ৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল । ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে।

এবারের সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ নয়। এ কারণেই হয়তো সিরিজটি বিশ্রাম নেওয়ার পরিকল্পনা সাকিবের। কারণ, এরপর বাংলাদেশের টানা সূচি। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার কিছু দিনের মধ্যেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। এরপর এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / ওয়ানডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net