Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
নাসুমের অভিযোগ প্রত্যাখান, বিসিবির কাছে তদন্তের দাবি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের

খেলা

টিবিএস রিপোর্ট
12 April, 2022, 11:35 pm
Last modified: 13 April, 2022, 11:43 am

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • মাস্কই কি হবেন প্রথম ট্রিলিয়নিয়ার? টেসলায় তার বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক তুঙ্গে

নাসুমের অভিযোগ প্রত্যাখান, বিসিবির কাছে তদন্তের দাবি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের

জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের দাবি, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয়নি তাকে। কিন্তু নাসুমের এমন অভিযোগ প্রত্যাখান করেছে বিপিএলে তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির দাবি, নাসুম অসত্য ও আপত্তিকর বক্তব্য করেছেন। 
টিবিএস রিপোর্ট
12 April, 2022, 11:35 pm
Last modified: 13 April, 2022, 11:43 am

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আর বিতর্ক যেন সমার্থক। টুর্নামেন্টটির প্রতিটি আসরই কোনো না কোনো বিতর্কে সরগরম থাকে। এবারও ছিল তেমন কিছু ঘটনা। ঘরোয়া টি-টোয়েন্টি আসরটির অষ্টম আসর শেষ হওয়ার মাস দুয়েক পরও বিতর্ক পিছু ছাড়ছে না। 

এবারের বিতর্ক ক্রিকেটারের পারিশ্রমিক নিয়ে। বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটার নাসুম আহমেদের দাবি, তাকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি ফ্র্যাঞ্চাইজি। চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাঁহাতি এই স্পিনার। যদিও নাসুমের অভিযোগ প্রত্যাখান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের দাবি, নাসুমের অভিযোগ মিথ্যা। 

শতভাগ টাকা পরিশোধের প্রমাণাদি বিসিবির কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি নাসুমের পারিশ্রমিক না পাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পায়নি বলেও জানায় তারা। চট্টগ্রামের উল্টো অভিযোগ, নাসুম তাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করছে। দলটির দাবি, নাসুম অসত্য ও আপত্তিকর বক্তব্য করেছেন। 

এর আগে পারিশ্রমিক নিয়ে নাসুম অভিযোগ করেন বলেন, 'চট্টগ্রাম আমাকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি। কী আর বলব! আমি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু উনারা আমার ফোনই ধরছেন না। এর বেশি এখন আমি আর বলতে পারব না।'

নাসুমের এমন দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে চট্টগ্রাম। মঙ্গলবার এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দলটি। যেখানে কথা বলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্বত্বাধিকারী একেএম রিফাতুজ্জামান। এরপর একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে তারা। যেখানে নাসুমের অভিযোগ মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম। একই সঙ্গে বিষয়টির তদন্ত করতে বিসিবিতে আবেদন করবে তারা। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিটি হুবুহু তুলে ধরা হলো-

"সুহৃদ, আস-সালামুআলাইকুম। পবিত্র রমজান মাসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আপনারা অবগত আছেন যে তরুণ প্রতিভা নাসুম আহমেদকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে মনোনিত করে। এই স্পিনার সপ্তম আসরেও আমাদের দলে খেলেছেন। সে কারণে বঙ্গবন্ধু বিপিএলের নিময় অনুসারে তাকে আমরা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) সরাসরি সাইনিংয়ের মাধ্যমে দলে নিয়েছি। 

তাকে নেয়ার মূল উদ্দেশ্যে ছিল তরুণ এই প্রতিভাকে প্রমোট করা। তাকে দেখে যেন দেশের আরও তরুণ ক্রিকেটাররা উৎসাহ পায়, সেটিই ছিল আমাদের স্বপ্ন। তবে সম্প্রতি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জড়িয়ে তার কিছু অসত্য ও আপত্তিকর বক্তব্য আমাদেরকে দারুণভাবে মর্মাহত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম মেনে আমরা নাসুম আহমেদের সঙ্গে লিখিত চুক্তি সম্পন্ন করি। চ্যালেঞ্জার্সের সঙ্গে সেই চুক্তির সময় (২২-১২-২০২১) বিপিএল গভর্নিং কাউন্সিল তার (নাসুম) ভিত্তিমূল্য নির্ধারণ করেনি। সে কারণে চুক্তিপত্রে টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি। 

শুধু তাই নয়, সে সময় তিনি নির্দিষ্ট কোনো পারিশ্রমিকের দাবিও করেননি। পরবর্তিতে বিপিএল গভর্নিং কাউন্সিল তার মূল্য নির্ধারণ করে দেয়ায় চুক্তি সোতাবেক আমরা পারিশ্রমিকের শতভাগ টাকা তিনটি কিস্তিতে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছি। সবশেষ কিস্তি দেয়া হয়েছে ১০ মার্চ ২০২২ | শুধু তাই নয়, নিয়ম অনুসারে তার ভ্যাটের টাকাও পরিশোধ করেছি। এবং নাসুম আহমেদকে আমরা ট্যাক্স রিটার্ন বুঝিয়ে দিয়েছি। তাকে পরিশোধ করা অর্থের পরিমাণ ৩৫ লক্ষ টাকা (ভ্যাটসহ)। 

এখানে উল্লেখ্য, সপ্তম আসরে তিনি ৫ লক্ষ টাকায় চ্যালেঞ্জার্সে চুক্তিবদ্ধ ছিলেন। যদিও নাসুম আহমেদ সরকারি এই ভ্যাটের টাকা তার কাছ থেকে না কেটে আমাদেরকে (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) পরিশোধ করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু আমরা বিপিএলের নিয়ম মেনে তার সেই অনুরোধ রাখতে পারিনি। কারণ ভ্যাটের টাকা পরিশোধ করবে ক্রিকেটার নিজেই। এমন অবস্থায় বর্তমানে তিনি যে অতিরিক্ত পাওনার দাবি করছেন, তা আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক। শুধু তাই নয়, তিনি সংবাদমাধ্যমে চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে যে প্রতারণার দাবি করেছেন তাও অসত্য। 

আমাদের প্রশ্ন, যদি তাকে আমরা চুক্তির চেয়ে কম টাকা দিয়ে থাকি তাহলে তা কেন সেই সময় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে বিষয়টি অবগত করেননি! এ ছাড়াও তিনি কোভিড-১৯ প্রসঙ্গে যে অভিযোগ এনেছেন, তাও তিনি সেই সময় যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেননি। আমরা তাকে সেই সময় দলের আরেকজন ক্রিকেটারের সঙ্গে থাকতে অনুরোধ করেছিলাম। কিন্তু সেই ক্রিকেটারের সঙ্গে তিনি থাকতে রাজি হননি। আপনারা জানেন যে, অধিনায়ক ছাড়া দলের বাকি ক্রিকেটাররা রুম শেয়ার করেই থাকে।

বিপিএলের অষ্টম আসর শেষ হওয়ার অনেকটা সময় পরে হঠাৎ তার এমন দাবি উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হচ্ছে। আমরা জাতীয় দলের এই তরুণ ক্রিকেটারের প্রতি সম্মান রেখেই বলতে চাই, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবার নাসুম আহমেদকে সব রকম সুযোগ সুবিধা প্রদান করেছে। এমনকি আসর চলার সময় তাকে স্ত্রীসহ টিম হোটেলে থাকারও ব্যবস্থা করে দিয়েছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে বিষয়টি এরই মধ্যে ইমেইল করে লিখিতভাবে জানিয়েছি। শুধু তাই নয়, দ্রুতই আমরা বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার  কাছে উপস্থিত হয়ে এ বিষয়ে তদন্ত করতে অনুরোধ জানিয়ে একটি চিঠি দিবো। বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবির কাছে আমাদের অনুরোধ বিষয়টি যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থার নেওয়ার।"

Related Topics

টপ নিউজ

নাসুম আহমেদ / চট্টগ্রাম চ্যালেঞ্জার্স / বিপিএল / পারিশ্রমিক / বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • মাস্কই কি হবেন প্রথম ট্রিলিয়নিয়ার? টেসলায় তার বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক তুঙ্গে

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net