Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
নিরপেক্ষ আম্পায়ার ফেরাতে বলছেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
03 April, 2022, 07:45 pm
Last modified: 03 April, 2022, 09:14 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

নিরপেক্ষ আম্পায়ার ফেরাতে বলছেন সাকিব

ডারবান টেস্টে বেশ কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। এখন পর্যন্ত রিভিউয়ের পর সাতবার সিদ্ধান্ত বদলাতে হয়েছে অন-ফিল্ডের দুই আম্পায়ারকে।
টিবিএস রিপোর্ট
03 April, 2022, 07:45 pm
Last modified: 03 April, 2022, 09:14 pm
ফরচুন বরিশালের অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: বিসিবি

বেশিরভাগ দেশেই করোনাভাইরাসের পরিস্থিতি আগের চেয়ে ভালো অবস্থায়। তুলে দেওয়া হয়েছে অনেক বিধিনিষেধই। তবে ক্রিকেটের বদলে যাওয়া নিয়ম এখনও আগের মতোই আছেন। এখনও আন্তর্জাতিক ম্যাচগুলো স্থানীয় ম্যাচ অফিসিয়ালদের দিয়ে পরিচালনা করা হচ্ছে। তবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ডারবান টেস্ট চলাকালীন নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর কথা বললেন সাকিব আল হাসান। 

 এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেছেন পারিকারিক কারণে টেস্ট সিরিজের বাইরে থাকা অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাকিবের মতে, করোনা পরিস্থিতির অনেক উন্নতি হওয়ায় স্থানীয় অফিসিয়ালদের দিয়ে আর ম্যাচ পরিচালনা না করে নিরপেক্ষদের ফেরানো উচিত আইসিসির। 

ডারবান টেস্টে বেশ কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। এখন পর্যন্ত রিভিউয়ের পর সাতবার সিদ্ধান্ত বদলাতে হয়েছে অন-ফিল্ডের দুই আম্পায়ারকে। 'ক্লোজ কল'-এর বেশিরভাগই বাংলাদেশের বিপক্ষে গেছে। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ৪৪তম ওভার পর্যন্ত এলবিডব্লিউর রিভিউয়ে চারটি আম্পায়ার্স কল হয়েছে, এর তিনটিই বিপক্ষে গেছে বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পাওয়া তিন উইকেটের দুটিই এসেছে রিভিউ নিয়ে। 

এ কারণেই কিনা সাকিব নিরপেক্ষ আম্পায়ার ফেরাতে বলছেন। বড় মেয়ে আলাইনা হাসান অউব্রিকে নিয়ে দুদিন আগে আমেরিকায় যাওয়া সাকিব এক টুইটে লিখেছেন, 'আমার মনে হয় নিরপেক্ষ আম্পায়ারের নিয়মে ফেরার সময় এসেছে আইসিসির, কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই করোনা পরিস্থিতি এখন ভালো।'

I think it's time for #Icc to back to neutral umpires as covid situation is ok in most cricket playing countries. #SAvBAN— Shakib Al Hasan (@Sah75official) April 3, 2022

২০০২ সাল থেকে টেস্ট ম্যাচের ক্ষেত্রে ম্যাচ রেফারি, দুই অন-ফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ। শুধু চতুর্থ আম্পায়ার হয় স্থানীয়। ওয়ানডের ক্ষেত্রে ম্যাচ রেফারি, একজন অন-ফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ; একজন অন-ফিল্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার স্থানীয়। আর টি-টোয়েন্টিতে শুধু ম্যাচ রেফারি হয় নিরপেক্ষ, বাকিরা স্থানীয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ভ্রমণে বিধিনিষেধ থাকায় স্থানীয়তের দিয়ে ম্যাচ পরিচালনার নিয়ম চালু করে আইসিসি। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / আম্পায়ারিং / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net