Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
হিলির বিশ্ব রেকর্ড, অস্ট্রেলিয়ার সপ্তম শিরোপা

খেলা

টিবিএস ডেস্ক
03 April, 2022, 03:35 pm
Last modified: 03 April, 2022, 03:41 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

হিলির বিশ্ব রেকর্ড, অস্ট্রেলিয়ার সপ্তম শিরোপা

অস্ট্রেলিয়ার হয়ে ইতিহাস গড়েন মিচেল স্টার্কের স্ত্রী নারী দলের ওপেনার অ্যালিসা হিলি। অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ভিভ রিচার্ডসদের ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েন হিলি।
টিবিএস ডেস্ক
03 April, 2022, 03:35 pm
Last modified: 03 April, 2022, 03:41 pm

অ্যালিসা হিলির ব্যাটে ইতিহাস, তাতে বিশাল সংগ্রহ মেলে অস্ট্রেলিয়া নারী দলের। নারীদের ক্রিকেটে ইনিংসটা পাহাড় সমান। সেটা টপকে জিততে হলে ইংল্যান্ডকে পাড়ি দিতে হতো বিশাল পথ। এই পথে কেবল ন্যাট স্কিভার দলকে টানতে পারলেন, করলেন দারুণ এক সেঞ্চুরি। কিন্তু সেটা যথেষ্ট হলো না। বড় জয়ে নারীদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নিলো অস্ট্রেলিয়া। 

রোববার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নারীদের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই শিরোপা জয়ে রেকর্ডটা আরও সমৃদ্ধ হলো অজি নারীদের। এবার নিয়ে সপ্তমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতলেন তারা। যা এই আসরের সর্বোচ্চ। ইংল্যান্ড চারবার ও নিউজিল্যান্ড একবার জিতেছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা অ্যালিসা হিলির ইতিহাস গড়া ইনিংস এবং রেচেল হেইন্স ও বেথ মুনির ব্যাটে ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে অজিরা নারীরা। জবাবে অ্যালানা কিং, জেস জোনাসেন, মেগান শাটদের বোলিং তোপের মুখে ন্যাট স্কিভারের সেঞ্চুরিও কাজে আসেনি। ৪৩.৪ ওভারেই ২৮৫ রানে অলআউট হয়ে যায় ইংলিশ নারীরা। 

১৭০ রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েন অ্যালিসা হিলি। ছবি: আইসিসি

বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ন্যাট স্কিভার ছাড়া কেউই দলকে ব্যাট হাতে পথ দেখাতে পারেননি। ডানহাতি এই অলরাউন্ডার ১২১ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১৪৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। যা পুরুষ ও নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তৃতীয় সেরা ব্যক্তিগত ইনিংস, রিকিং পন্টিং এখন তার পেছনে। এ ছাড়া ট্যামি বিউমন্ট ২৭, অধিনায়ক হিথার নাইট ২৬,  অ্যামি জোন্স ২০ ও সোফিয়া ডাঙ্কলে ২২ রান করেন। অ্যালানা কিং ও জেস জোনাসেন ৩টি করে উইকেট নেন। মেগান শাট ২টি উইকেট পান। 

এর আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়ার হয়ে ইতিহাস গড়েন মিচেল স্টার্কের স্ত্রী নারী দলের ওপেনার অ্যালিসা হিলি। ডানহাতি এই ওপেনার ১৩৮ বলে ২৬টি চারে ১৭০ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন। পুরুষ ও নারীদের ওয়ানডে বিশ্বকাপে যা সর্বোচ্চ রানের ইনিংস। এ পথে তিনি পেছনে ফেলেছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ভিভ রিচার্ডসদের। বিশ্বকাপের ফাইনালে ১৪৯ রানের ইনিংস খেলে এতোদিন রেকর্ডটা নিজের দখলে রেখেছিলেন গিলক্রিস্ট। গিলিকে দুই নম্বরে নামিয়ে দিলেন হিলি। 

ইনিংস উদ্বোধন করতে নেমে ৪৬তম ওভারে আউট হল হিলি। হেইন্স ও মুনিও এইদন দারুন ব্যাটিং করেছেন। হেইন্স ৯৩ বলে ৭টি চারে ৬৮ ও মুনি ৪৭ বলে ৮টি চারে ৬২ রান করেন। অধিনায়ক মেগ লিনিং ১০ ও এলিসা পেরি ১৭ রান করেন। ইংল্যান্ডের আনিয়া শ্রাবসোল সর্বোচ্চ ৩টি উইকেট নেন। সোফি একলেসটোন একটি উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

নারী ওয়ানডে বিশ্বকাপ / অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net