Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
আবারও দুই বলে দুই উইকেটে সকালটা বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
01 April, 2022, 04:50 pm
Last modified: 01 April, 2022, 07:36 pm

Related News

  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
  • তিন সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • জর্জি-স্টাবসের দাপট ও ‘মিসের মহড়ায়’ বাংলাদেশের হতাশার দিন

আবারও দুই বলে দুই উইকেটে সকালটা বাংলাদেশের

দুবার জোড়া উইকেট নিয়ে ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিলো বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে বল হাতে ভালোই শাসন করলো মুমিনুলবাহিনী।
টিবিএস রিপোর্ট
01 April, 2022, 04:50 pm
Last modified: 01 April, 2022, 07:36 pm

দিনের শুরুটা রাঙান খালেদ আহমেদ। দুই বলে দুই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে এলোমেলো করে দেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। তবু সব সামলে দলের স্কোরকার্ডে সমৃদ্ধ করার চেষ্টায় ব্যাট চালিয়ে যেতে থাকেন টেম্বা বাভুমা। তাকে ফিরিয়ে স্বস্তি ফেরান মেহেদী হাসান মিরাজ। পরের বলেই এবাদত হোসেনের শিকার কেশব মহারাজ। 

দুবার জোড়া উইকেট নিয়ে ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিলো বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে বল হাতে ভালোই শাসন করলো মুমিনুলবাহিনী। দ্বিতীয় দিন ৮১ রান তুলতে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ৪ উইকেট। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ১০৫ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান তুলেছে স্বাগতিকরা। সাইমন হার্মার ৮ ও লিজাদ উইলিয়ামস ৬ রানে অপরাজিত আছেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে বড় নাম টেম্বা বাভুমা। বেশিরভাগ ব্যাটসম্যান ব্যর্থ হলেও দলের দুঃসময়ে দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। মিরাজের বলে আউট হওয়ার আগে ১৯০ বলে ১২টি চারে ৯৩ রান করেন প্রোটিয়াদের ওয়ানডে অধিনায়ক। তাকে অনেকটা সময় সঙ্গ দেওয়া কেশব মহারাজ ১৯ রান করেন। 

এর আগে টানা দুই বলে কাইল ভেরেইনা ও ভিয়ান মুলডারকে ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার চাপ বাড়ান ২০ ওভারে ৮০ রান খরচায় ৩ উইকেট নেওয়া খালেদ। প্রথম দিন দারুণ ডেলিভারিতে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে সাজঘরে ফেরানো খালেদ এদিন আরও আগুনে বোলিং করেন। গুড লেংন্থের এক ডেলভারিতে ভেরেইনাকে পুরোপুরি পরাস্থ করেন তিনি। 

এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন ভেরেইনা। কিন্তু রিভিউ হারানোর সঙ্গে সঙ্গে ভেরেইনার উইকেটও হারাতে হয় স্বাগতিকদের। ৮১ বলে ২৮ রান করে বিদায় নেন ভেরেইনা। পরের বলেই ভিয়ান মুলডারকে সাজঘর দেখিয়ে দেন খালেদ। রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় তাকে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
  • তিন সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • জর্জি-স্টাবসের দাপট ও ‘মিসের মহড়ায়’ বাংলাদেশের হতাশার দিন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net