Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
১৪ বছর পর আইপিএলে নেতৃত্ব ছাড়লেন ধোনি

খেলা

টিবিএস ডেস্ক
24 March, 2022, 06:15 pm
Last modified: 24 March, 2022, 06:23 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

১৪ বছর পর আইপিএলে নেতৃত্ব ছাড়লেন ধোনি

ধোনির নেতৃত্বে রেকর্ড সংখ্যক ম্যাচ জিতেছে চেন্নাই। তার অধিনায়কত্বে ২০৪ ম্যাচে ১২১টিতে জেতে দলটি। আইপিএলে চারবার চেন্নাইকে শিরোপা জিতিয়েছেন ভারতের কিংবদন্তি এই অধিনায়ক।
টিবিএস ডেস্ক
24 March, 2022, 06:15 pm
Last modified: 24 March, 2022, 06:23 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবশেষে ১৪ বছর পর দলটির অধিনায়কত্ব ছাড়লেন তিনি। নিজের ইচ্ছাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ভারতের কিংবদন্তি এই অধিনায়ক। 

আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের পঞ্চদশ আসরে চেন্নাইয়ের নতুন অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। চেন্নাইয়ের তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করবেন জাদেজা। মাঝে একবার ধোনির পরিবর্তে দলের নেতৃত্ব দেন সুরেশ রায়না। 

২০০৮ সালে আইপিএলে চেন্নাইয়ের হয়ে অধিনায়কত্বের যাত্রা শুরু ধোনির। তার নেতৃত্বে রেকর্ড সংখ্যক ম্যাচ জিতেছে চেন্নাই। ২০৪ ম্যাচে ১২১টি জয় আছে চেন্নাইয়ের। ধোনির নেতৃত্বে নয়বার আইপিএলের ফাইনাল খেলে চেন্নাই। এর মধ্যে চারবার শিরোপা জেতে দলটি। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে চেন্নাইকে শিরোপা জেতান নেতা ধোনি। 

অধিনায়কত্ব ছাড়লেও চেন্নাইয়ের হয়ে খেলে যাবেন ধোনি। চেন্নাইর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, 'নিজের ইচ্ছাতেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি। দলকে নেতৃত্ব দেবেন জাদেজা। ২০১২ সাল থেকে চেন্নাইয়ে খেলছেন জাদেজা। চেন্নাইয়ে নেতৃত্ব দেয়া তৃতীয় অধিনায়ক হবেন জাদেজা। এই মৌসুম ও ভবিষ্যতে দলের হয়ে খেলবেন ধোনি।'

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে হঠাৎ করেই ভারত টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। ২০১৭ সালে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন এই ফরম্যাটে একবার বিশ্বকাপ জেতা এই অধিনয়ক। ২০২০ সালে ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ধোনি।

Related Topics

টপ নিউজ

মহেন্দ্র সিং ধোনি / চেন্নাই সুপার কিংস / আইপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net