Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
‘আট নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম, আপাতত মাঠ ডাকছে’

খেলা

টিবিএস রিপোর্ট
12 March, 2022, 05:10 pm
Last modified: 12 March, 2022, 05:17 pm

Related News

  • রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • ১৩ বছরের এক ছেলে কয়েক ডজন শক্তিশালী চুম্বক গিলে ফেলার পর যা ঘটল!
  • যেভাবে সার্জারিমুক্ত ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করছে আল্ট্রাসাউন্ড
  • স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

‘আট নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম, আপাতত মাঠ ডাকছে’

ডাক্তারের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করানোর কথা ছিল তার। কিন্তু অস্ত্রোপচার না করিয়েই আগামী সোমবার দেশে ফিরে আসবেন মাশরাফি। চেন্নাই থেকেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এটা জানিয়েছেন ওয়ানডের সফলতম অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
12 March, 2022, 05:10 pm
Last modified: 12 March, 2022, 05:17 pm
চেন্নাইয়ে চিকিৎসকদের সঙ্গে মাশরাফি বিন মুর্ততা। ছবি: মাশরাফির ফেসবুক

দীর্ঘ ক্যারিয়ারে অনেকবার ইনজুরিতে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। চোট কাটিয়ে বারবার ফিরে এসেছেন সবুজ গালিচায়। দুই পায়ে সাতটি অস্ত্রোপচার করিয়েও খেলে এসেছেন ওয়ানডের সফলতম এই অধিনায়ক। কোমড়ের ডিস্কে সমস্যায় আবারও অস্ত্রোপচার দরকার পড়েছিল মাশরাফির। ভারতের চেন্নাইতে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করানোর কথা ছিল তার। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। 

অস্ত্রোপচার না করিয়েই আগামী সোমবার দেশে ফিরে আসবেন মাশরাফি। দেশে ফিরে কয়েকদিনের অনুশীলরে পর লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। যদিও চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে বলে অষ্টমবারের মতো চুরি-কাঁচির নিচে যাননি মাশরাফি। 

চেন্নাই থেকেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব জানিয়েছেন মাশরাফি। সাবেক এই অধিনায়ক বলেন, 'অস্ত্রোপচার করালে ৯ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সেটা অনেক সময়। এ কারণে করাইনি। পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। ওষুধ আছে, সেগুলো নিয়মিত খেতে হবে। এ ছাড়া ১০ এর মধ্যে ব্যথার পরিমাণ ৬ ছাড়ালে ইনজেকশন নিতে হবে। সবকিছু মানিয়ে যতোটা খেলা যায়, আপাতত এমনই পরিকল্পনা।'

অস্ত্রোপচার না করানোর আরও কারণ আছে। খেলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অস্ত্রোপচারটি আবশ্যক। না খেললে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন মাশরাফি। এমনিতেও বেশিদিন খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেই তার। এ কারণে পুনর্বাসন ও ওষুধে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা মাশরাফি। ডাক্তার দেখাতে গত ৩ মার্চ ভারতে যান তিনি।

মাঠে ফেরার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমেও দিয়েছেন মাশরাফি। ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'শেষ তিনটা দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন,স্পোর্টস মেডিসিন ডাক্তার এবং ফিজিওর সাথে সময় দিয়ে অবশেষে ৮ নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম। হয়তো পরে কোনো এক সময় দেখা যাবে। আবারও সেই পুনর্বাসন শুরু, এর শেষ কোথায় আল্লাহ জানেন। আপাতত মাঠ ডাকছে, (ডিপিএল)। বাকিটা আল্লাহ ভরসা। লিজেন্ড অফ রুপগঞ্জ, ইনশা আল্লাহ সি ইউ অন গ্রাউন্ড।'

বিপিএলকে সামনে রেখে গত জানুয়ারির মাঝামাঝি সময়ে অনুশীলনে ফেরেন মাশরাফি। দীর্ঘদিন পর মাঠে ফিরে শুরুটা ভালো যায়নি তার। শুরুর দিনই অস্বস্তিতে দেখা যায় তাকে। পিঠের ব্যথার কারণে সেদিন বোলিং করতে পারেননি। কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার অনুশীলন শুরু করেন তিনি। সেদিনই গ্লুটসে (কোমড়ের নিচের অংশে) টান লাগে মাশরাফির। 

আবারও কদিন বিশ্রামে থাকতে হয় সাবেক ওয়ানডে অধিনায়ককে। এরপর অনেকটা ফিট হয়ে মিনিস্টার ঢাকার হয়ে বিপিএল খেলতে শুরু করেন মাশরাফি। এ যাত্রাও মসৃণ হয়নি তার। চার ম্যাচ খেলার পর কোমড়ের ব্যথা বাড়ায় আর মাঠে নামা হয়নি অভিজ্ঞ এই পেসারের। বিপিএলের চার ম্যাচে ৪ উইকেট নেন তিনি। 

বাংলাদেশের হয়ে ২০২০ সালের ৬ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেন মাশরাফি। ওই সিরিজে অধিনায়কত্ব ছাড়ার পর জাতীয় দলে আর ডাক পড়েনি তার। করোনাকালের বিরতির পর ২০২০ সালেরই ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরেন মাশরাফি। বিপিএল খেলার আগে ওই আসরেই সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন তিনি। এবারের প্রিমিয়ার লিগে রূপগঞ্জে নাম লেখানো মাশরাফি আগের আসরে শেখ জামালের হয়ে খেলেন।

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / অস্ত্রোপচার / ওয়ানডে অধিনায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • ১৩ বছরের এক ছেলে কয়েক ডজন শক্তিশালী চুম্বক গিলে ফেলার পর যা ঘটল!
  • যেভাবে সার্জারিমুক্ত ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করছে আল্ট্রাসাউন্ড
  • স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net