Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
‘বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার’- বলছেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
11 February, 2022, 11:20 pm
Last modified: 12 February, 2022, 01:59 am

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

‘বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার’- বলছেন সাকিব

সাকিবের কাছ থেকে বড় প্রতিভার সার্টিফিকেট পাওয়া মুনিম শাহরিয়ারই বিপিএলের ড্রাফটে উপেক্ষিত ছিলেন। পরে তাকে দলে ভেড়ায় বরিশাল। ষষ্ঠ ম্যাচ থেকে সুযোগ পেয়েই দারুণ সব শটে ভয়ডরহীন ক্রিকেট খেলে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
11 February, 2022, 11:20 pm
Last modified: 12 February, 2022, 01:59 am
সাকিব আল হাসানের সঙ্গে মুনিম শাহরিয়ার (ডানে)। ছবি: বিসিবি

ওপেনার নিয়ে চিন্তার শেষ ছিল না ফরচুন বরিশালের। আজ সৈকত আলী তো কাল জেইক লিনটট। ওপেনিং করানো হয়েছে নাজমুল হোসেন শান্ত, ডোয়াইন ব্রাভোকে দিয়েও। কাউকে দিয়েই দিশা মিলছিল না বরিশালের। প্রথম কয়েক ম্যাচে পাঁচে ব্যাটিং করানো ক্রিস গেইলেকে ফেরানো হয় ওপেনিংয়ে, সঙ্গী মুনিম শাহরিয়ার। 

এই জুটিতে আলোর পথ মিলেছে ফরচুন বরিশালের। গেইল সেভাবে তার নামের প্রতি সুবিচার করতে না পারলেও প্রায় প্রতি ম্যাচেই ধুন্ধমার ব্যাটিংয়ে চার-ছক্কার ফুলঝুরি সাজাচ্ছেন মুনিম। রবিশালের হয়ে খেলা ৪ ম্যাচের মধ্যে কেবল একটিতে তার ব্যাট হাসেনি। বাকি ৩ ম্যাচেই শুরুর কাজটা দায়িত্ব নিয়ে সেরেছেন তিনি, ঠিক রেখেছেন টি-টোয়েন্টিসুলভ স্ট্রাইক রেটও। 

শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে ২৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ওপেনার। মুনিমের এমন ধারাবাহিক সাহসী ব্যাটিংয়ে মুগ্ধ বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, বাংলাদেশের যেমন প্রতিভা দরকার ছিল, সে তেমনই একজন ব্যাটসম্যান। তার মতে, বিপিএলের বড় আবিষ্কার মুনিম।  

ঢাকার বিপক্ষে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুনিমকে নিয়ে সাকিব বলেন, 'আমার মতে, বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, সে তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার।'

সাকিবের চাওয়া মুনিমকে যেন ঠিকভাবে যত্ন নেওয়া হয়। মুনিম বিপিএলের বড় আবিষ্কার জানিয়ে সাকিব বলেন, 'এখন নিশ্চিত করতে হবে তার যেন ঠিকঠাক যত্ন নেওয়া হয়। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।'

গত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আলোচনায় আসেন ২৩ বছর বয়সী মুনিম। ঢাকা আবাহনীর হয়ে ১৪ ম্যাচে ২টি হাফ সেঞ্চুরিসহ ২৯.৫৮ গড় ১৪৩.১৪ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেন ময়মনসিংহের এই ক্রিকেটার। তার চেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে কেবল সোহানের বেশি স্ট্রাইক রেটে ছিল, ১৪৯.৬১। 

এরপরও বিপিএলের ড্রাফটে দল পাননি মুনিম। পরে তাকে দলে ভেড়ায় বরিশাল। করোনা পজিটিভ হওয়ায় শুরুর কয়েকটি ম্যাচ খেলা হয়নি তরুণ এই ব্যাটসম্যানের। ষষ্ঠ ম্যাচ থেকে সুযোগ পেয়েই দারুণ সব শটে ভয়ডরহীন ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। ফরচুন বরিশালের হয়ে চার ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ৩৩.৫০ ও ১৬৭.৫০ গড়ে ১৩৪ রান করেছেন মুনিম। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মুনিম শাহরিয়ার / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net