Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
প্লে-অফে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, হেরেই চলেছে সিলেট

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
09 February, 2022, 09:40 pm
Last modified: 09 February, 2022, 09:51 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

প্লে-অফে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, হেরেই চলেছে সিলেট

সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের পর প্লে-অফ নিশ্চিত করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে একটিতে জয় পাওয়ার পর হেরেই যাচ্ছে সিলেট সানরাইজার্স, ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলে সবগুলোই হেরেছে তারা। 
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
09 February, 2022, 09:40 pm
Last modified: 09 February, 2022, 09:51 pm

সামনে বড় লক্ষ্য, কিন্তু শুরুটা হলো বিদঘুটে। দুই ব্যাটিং অস্ত্র ফিরে গেলেন শুরুতেই। তবু চাপ বুঝতে হলো না কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। মাহমুদুল হাসান জয় ও মঈন আলী মিলে অনেকটা পথ এগিয়ে দিলেন। আর শেষ দিকে নেমে ঝড় তুলে জয়ের কাজটি সেরে নিলেন সুনীল নারিন।

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়ে গেল বিপিএলের দুইবারের চ্যাম্পিয়নদের। ৮ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে তারা। ৯ ম্যাচে একটিতে জয় পাওয়া সিলেট তালিকার তলানিতে, আগের ম্যাচে হারেই বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলে সবগুলোই হেরেছে তারা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে সিলেট সানরাইজার্স। দুই ওপেনার কলিন ইনগ্রাম ও এনামুল হক বিজয়ের ব্যাটে ৫ উইকেটে ১৬৯ রান তোলে ঘরের মাঠের দলটি। জবাবে মাহমুদুল হাসান জয়, মঈন আলী ও সুনীল নারিনের ব্যাটে এক বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।  

বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এলোমেলো শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। প্রথম ওভারেই চোখ জুড়ানো এক ছক্কা মেরে দারুণ কিছুর আভাস দিলেও টিকতে পারেননি লিটন কুমার দাস। ৪ বলে ৭ রান করে দলীয় ১১ রানে ফিরে যান তিনি। টিকতে পারেননি ফাফ ডু প্লেসিও। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই ব্যাটসম্যান ২ রান করে নাজমুল ইসলাম অপুর শিকারে পরিণত হন। 

২২ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তৃতীয় উইকেট জুটিতে ৮২ রান যোগ করেন তারা। মঈনের বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৩৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। 

জয়ের সঙ্গে যোগ দিয়ে দারুণ ব্যাটিং শুরু করেন অধিনায়ক ইমরুল কায়েস। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৮ বলে ২ ছক্কায় ১৬ রান করেন ইমরুল। কিছুক্ষণ পর থামেন জয়। এর আগে ৫০ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তরুণ এই ব্যাটসম্যান। 

এরপর আরিফুল হক দ্রুত বিদায় নিলে আবু হায়দার রনিকে নিয়ে জয় তুলে নেওয়ার কাজটি সারেন সুনীল নারিন। নারিন ১২ বলে ২৪ ও রনি ৬ রানে অপরাজিত থাকেন। সিলেটের নাজমুল ইসলাম অপু ও আলাউদ্দিন বাবু ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান একেএস স্বাধীন ও রবি বোপারা। 

এর আগে ব্যাটিং করতে নামা সিলেটকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার কলিন ইনগ্রাম ও এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে ১০৫ রান যোগ করেন তারা। এ সময় বিজয় রয়েসয়ে খেললেও তাণ্ডব চালান ইনগ্রাম। আগের ম্যাচে ৯০ রানের ঝলমলে এক ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান এদিনও ব্যাট হাতে শাসন করেছেন। 

১০০ পেরিয়ে থামেন বিজয়। এর আগে ৩৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৬ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এরপর লেন্ডল সিমন্সকে নিয়ে কিছুটা পথ পাড়ি দেন ইনগ্রাম। আগের জুটির মতো এখানেও রান তোলার কাজটি করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানই। সিমন্স ১৬ রান করে ফেরার পর দ্রুত আউট হন অধিনায়ক রবি বোপারা। 

আগের দুই ম্যাচে ঝড়ো ইনিংস খেলা আলাউদ্দিন বাবু এদিন ১০ রান করে ফেরেন। শেষ ওভারের দ্বিতীয় বলে গিয়ে আউট হন ইনগ্রাম। ৬৩ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮৯ রানের আলো ঝলমলে ইনিংস খেলেন তিনি। চলতি বিপিএলে এটা ইনগ্রামের তৃতীয় হাফ সেঞ্চুরি। ৮ মাচে ৪৪.১৪ গড়ে ৩০৯ রান করেছেন প্রোটিয়া এই ব্যাটসম্যান, যা এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ। কুমিল্লার হয়ে মুস্তাফিজ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান সুনীল নারিন ও তানভীর ইসলাম। 

Related Topics

টপ নিউজ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স / সিলেট সানরাইজার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / প্লে-অফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net