Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
কাল ঢাকা আসছেন জেমি সিডন্স

খেলা

টিবিএস রিপোর্ট
01 February, 2022, 01:45 pm
Last modified: 01 February, 2022, 01:47 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ
  • ইয়ো ইয়ো টেস্টে শীর্ষে শান্ত
  • জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স

কাল ঢাকা আসছেন জেমি সিডন্স

পুরনো ঠিকানায় কাজ করতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করা সিডন্সের অপেক্ষা শেষ হচ্ছে। বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিতে বুধবার ঢাকা আসছেন জাতীয় দলের সাবেক এই কোচ।  
টিবিএস রিপোর্ট
01 February, 2022, 01:45 pm
Last modified: 01 February, 2022, 01:47 pm

জেমি সিডন্সের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাকা কথা হয়ে আছে বেশ আগেই। কদিন আগে বাংলাদেশে আসার কথা নিজেই জানান অস্ট্রেলিয়ান এই কোচ। পুরনো ঠিকানায় কাজ করতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করা সিডন্সের অপেক্ষা শেষ হচ্ছে। বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিতে বুধবার ঢাকা আসছেন জাতীয় দলের সাবেক এই কোচ।  

বুধবার বিকালে ঢাকা পৌঁছানোর কথা সিডন্সের। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বয়সভিত্তিক ক্রিকেটে সিডন্সের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি। 

জালাল ইউনুস বলেন, 'সিডন্সকে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই, ব্যবহার করব। তবে আমরা চাই সে জাতীয় দল নিয়েই বেশি কাজ করুক। তার অভিজ্ঞতা আমরা ব্যবহার করতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে।'

বর্তমানে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন অ্যাশওয়েল প্রিন্স। সিডন্স এলে দক্ষিণ আফ্রিকান এই কোচ দায়িত্ব কেমন হবে, এমন প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, 'প্রিন্সকে তখন আমরা  হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব দিয়ে দিব। এ ছাড়া অন্য কোথাও দেওয়া যায় কিনা, সেটা নিয়ে ভাববো। আমাদের তো অনেক কোচ লাগবে।'

নিজের কাজের পরিধি নিয়ে সিডন্স এর আগে বলেছিলেন, 'ওখানে তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করব বলে আশা করছি। সেখানকার জাতীয় দল এবং ওদের জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করব। এই কাজটা আমার খুব পছন্দের, তরুণ ক্রিকেটারদের খেলায় উন্নতি আনতে সাহায্য করা।'

বাংলাদেশ দলে দীর্ঘ সময় ধরে কোচিং করানোর অভিজ্ঞতা আছে সিডন্সের। ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। ডেভ হোয়াটমোর দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কয়েক মাস প্রধান কোচের দায়িত্ব পালন করেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ শন উইলিয়ামস। পরে তাকে সরিয়ে কোচ করা হয় সিডন্সকে। 

২০১১ সাল পর্যন্ত প্রধান কোচের পদে দায়িত্ব পালন করেন তিনি। সিডন্সের অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টিতে জয় পায়।  এ ছাড়া ৮৪ ওয়ানডের ৩১টিতে জেতে বাংলাদেশ। তবে তার অধিনে ৮ টি-টোয়েন্টি খেললেও বাংলাদেশ কোনো ম্যাচে জয় পায়নি। 

Related Topics

টপ নিউজ

জেমি সিডন্স / ব্যাটিং পরামর্শক / জাতীয় ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ
  • ইয়ো ইয়ো টেস্টে শীর্ষে শান্ত
  • জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net