Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
এক থ্রোতে ভাঙলো দুই প্রান্তের স্টাম্প, অদ্ভুত রান আউটের শিকার রাসেল

খেলা

টিবিএস রিপোর্ট
21 January, 2022, 11:00 pm
Last modified: 21 January, 2022, 11:03 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

এক থ্রোতে ভাঙলো দুই প্রান্তের স্টাম্প, অদ্ভুত রান আউটের শিকার রাসেল

অদ্ভুত এক রান আউটের শিকার হয়েছেন আন্দ্রে রাসেল। ক্রিকেট ইতিহাসে এমন রান আউট আগে কখনও দেখা গেছে কিনা, সেটা রীতিমতো গবেষণার বিষয়। 
টিবিএস রিপোর্ট
21 January, 2022, 11:00 pm
Last modified: 21 January, 2022, 11:03 pm

এভাবেও রান আউট হওয়া যায়? নিজেই হয়তো নিজেকে প্রশ্ন করছিলেন আন্দ্রে রাসেল, বিশ্বাসই হচ্ছিল না তার। অবশ্য কেবল মিনিস্টার ঢাকার এই ক্যারিবীয় অলরাউন্ডারই নয়, বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচটি যারা দেখেছেন, সবাই হয়তো এমন প্রশ্ন করছিলেন। অদ্ভুত এক রান আউটের শিকার হয়েছেন রাসেল। ক্রিকেট ইতিহাসে এমন রান আউট আগে কখনও দেখা গেছে কিনা, সেটা রীতিমতো গবেষণার বিষয়। 

অদ্ভুতুরে এই রান আউটের ঘটনা ঘটেছে শুক্রবার মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচে। খুলনার শেখ মেহেদি হাসানের থ্রো স্ট্রাইক প্রান্তের স্টাম্পে আঘাত করে। বল স্টাম্পে লেগে চলে যায় বোলিং প্রান্তে, আঘাত হানে স্টাম্পে। একই সঙ্গে দুই রান আউটের আবেদন! প্রথমটি নট আউট হওয়ায় দ্বিতীয়টি দেখা হলো। তাতে রান আউট আন্দ্রে রাসেল। 

ঢাকার ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারের খেলা চলছিল তখন। থিসারা পেরেরার ওভারের শেষ বল ছিল। পঞ্চম বলে রাসেলকে স্লোয়ার দেন লঙ্কান পেসার। আলতো শটে বল শর্ট থার্ড ম্যান অঞ্চলে পাঠান রাসেল, রান নিতে দৌড় শুরু করেন মাহমুদউল্লাহ।

বল কুড়িয়ে থ্রো করেন শেখ মেহেদি। মাহমুদউল্লাহ পৌঁছার পর বল আঘাত করে স্টাম্পে। রাসেল বলের ওপর চোখ রেখে ধীরে ধীরে দৌড়াচ্ছিলেন। কিন্তু বল স্টাম্পে আঘাত করে দিক পরিবর্তন করে। স্ট্রাইক স্টাম্পে লেগে চলে যায় নন স্ট্রাইক প্রান্তে, এই প্রান্তের স্টাম্পেও আঘাত হানে।

তখন পপিং ক্রিজের বাইরে ছিলেন রাসেল। রান আউট থেকে বাঁচতে দ্রুততার ব্যাট এগিয়ে দিলেও রক্ষা হয়নি। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউট ঘোষণা করেন। ৩ বলে ৭ রান করে বিদায় নিতে হয় তাকে। কী ঘটলো বুঝতে পারছিলেন না রাসেল, এর আগেই তিনি আউট!

Related Topics

টপ নিউজ

আন্দ্রে রাসেল / রান আউট / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net