Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়ায় খেলা হচ্ছে না জামালদের

খেলা

টিবিএস রিপোর্ট
13 January, 2022, 06:30 pm
Last modified: 13 January, 2022, 06:36 pm

Related News

  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের

টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়ায় খেলা হচ্ছে না জামালদের

ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ায় জানুয়ারির ফিফা উইন্ডোতে কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আগামী মার্চে এই দুই ম্যাচ আয়োজনের চেষ্টা চালানো হবে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
13 January, 2022, 06:30 pm
Last modified: 13 January, 2022, 06:36 pm
অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

নতুন কোচ হাভিয়ের কারবেরার তত্ত্বাবধানে ইন্দোনেশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু ম্যাচ দুটি হচ্ছে না। জাতীয় দলের অনেক ফুটবলার করোনাভাইরাসের টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়া সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের ন্যাশন্যাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

আগামী ২৪ এবং ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। এ কারণে দ্রুততার সঙ্গে জাতীয় দলের নতুন কোচ নিয়োগ দেওয়া হয়। ইন্দোনেশিয়া সফরকে সামনে রেখে কারবেরার আগামী ১৫ জানুয়ারি ঢাকায় আসার কথা।

১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, 'ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া থেকে জানাতে হয়, ইন্দোনেশিয়ায় প্রবেশের ক্ষেত্রে সকল খেলোয়াড় ও টিম অফিসিয়াল প্রত্যেকের কোভিড-১৯ দুটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক।'

সফর বাতিল হওয়ার প্রসঙ্গে কাজী নাবিল আহমেদ বলেছেন, 'ইন্দোনেশিয়াতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমাদের জাতীয় দলের কোচ ১৫ জানুয়ারি ঢাকায় চলে আসছেন। আমরা খেলোয়াড় তালিকাও তৈরি করেছি। কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে আমাদের সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ডাবল ভ্যাকসিনেশন থাকতে হবে।'

তিনি জানান, জাতীয় দলের সবাই এখনও টিকার আওতায় আসেনি। ১৫ জন ফুটবলার করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ নিয়েছেন। এ ছাড়া ৭ জন ফুটবলার এক ডোজ এবং ৬ জন ফুটবলার এখনও টিকা নেওয়া হয়নি। 

ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ায় জানুয়ারির ফিফা উইন্ডোতে কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এ উইন্ডোতে না হলেও মার্চে এই দুই ম্যাচ আয়োজনের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন কাজী নাবিল। ফুটবলারদের যত দ্রুত সম্ভব টিকার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / করোনার টিকা / সফর বাতিল / বাফুফে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net